Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

IND vs NZ: মুখে মধ্যমা-অনামিকা! সেঞ্চুরি উদযাপনে কেন এই বিশেষ ভঙ্গিমা বেছে নিলেন রাহুল?

ক্রিকেটীয় দিক থেকে দেখলে, এই ইনিংস একটা কথা পরিষ্কার করে দিল। পাঁচ নম্বর জায়গাটা রাহুলের। ওপেনার থেকে মিডল-অর্ডার—যেখানেই খেলানো হোক, তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন।

IND vs NZ: মুখে মধ্যমা-অনামিকা! সেঞ্চুরি উদযাপনে কেন এই বিশেষ ভঙ্গিমা বেছে নিলেন রাহুল?

কেএল রাহুল

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 January 2026 18:21

দ্য ওয়াল ব্যুরো: ফিরে এল গত বছর আমদাবাদ টেস্টের স্মৃতি। দীর্ঘদিনের আগল ভেঙে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান কে এল রাহুল৷ আর শতরান উদযাপনে বেছে নেন বিশেষ মুদ্রা! বাম হাতের অনামিকা আর মধ্যমা সটান মুখে!

আজ প্রতিপক্ষ আলাদা। ফরম্যাটও৷ কিন্তু সেঞ্চুরি এসেছে৷ দলের ত্রাতা হয়ে উঠেছেন রাহুল৷ করেছেন সেঞ্চুরি৷ আর সেই সূত্রেই ফের একবার সেই স্পেশ্যাল সেলিব্রেশন! আজ রাজকোটে শুধু আরেকটা শতরানের নয়। একটা ভূমিকা ফিরে পাওয়ার গল্প। একটা বার্তা দেওয়ার কাহিনি পেশ করলেন রাহুল।

চার নম্বর উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি তখন টলমল। শুভমান গিল (Shubman Gill), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), বিরাট কোহলি (Virat Kohli)—একটার পর একটা নাম সাজঘরে। স্কোরবোর্ডে চাপ। সেই সময় ক্রিজে নামলেন কেএল রাহুল (KL Rahul)। আগে বহুবার এই ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে। আজও আলাদা কিছু করলেন না। শান্ত থাকলেন। হিসেবি ব্যাটিং করলেন।

রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে সামাল দিলেন প্রথম ধাক্কা। তারপর নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। ইনিংসের গতি নিয়ন্ত্রণে রাখলেন নিজের হাতে। শুরুতে সিঙ্গল-ডাবল, ফাঁক খোঁজা। শেষের দিকে হাত খুলে মার। ৪৯তম ওভারের শেষ বলে ছয়। শতরান। অপরাজিত।

আর ঠিক তখনই এল সেই মুহূর্ত, যেটা নিয়ে এত আলোচনা। এত হইচই৷ হেলমেট খুলে, বাঁ হাতের গ্লাভস খুলে মুখের কাছে মধ্যমা-অনামিকা—এই উদযাপন নতুন নয়। আগেও দেখা গিয়েছে। গত বছর আমদাবাদ টেস্টে প্রথম প্রকাশ্যে এসেছিল এই ভঙ্গি। তখনও বলেছিলেন, এটা তাঁর মেয়ের জন্য। আজও তাই।

এই সেলিব্রেশন কোনও বিতর্কের বার্তা নয়। কোনও ‘অ্যাটিটিউড’ও নয়। একান্ত ব্যক্তিগত। বাবা হওয়ার পর বদলে যাওয়া একজন ক্রিকেটারের অনুভূতির প্রকাশ। মাঠের আলো, ক্যামেরা, চাপ—সব কিছুর মধ্যে পরিবারকে মনে রাখার নীরব সংকেত৷

ক্রিকেটীয় দিক থেকে দেখলে, এই ইনিংস একটা কথা পরিষ্কার করে দিল। পাঁচ নম্বর জায়গাটা রাহুলের। ওপেনার থেকে মিডল-অর্ডার—যেখানেই খেলানো হোক, তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন। আজ পাঁচ নম্বরে নেমে সেটাই আবার প্রমাণ করলেন। এই পজিশনে রাহুলের তৃতীয় শতরান। গড় ৬৪-এর ঊর্ধ্বে। স্ট্রাইক রেট প্রায় ১০০। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়। এগুলো বিশ্বাসের ফল। ম্যানেজমেন্টের বিশ্বাস। আর নিজের ওপর নিজের বিশ্বাস।

রাজকোটের মাঠে আজ শুধু ভারতের (India) একটা লড়াই ঘুরে দাঁড়াল না। কে এল রাহুল আবার মনে করিয়ে দিলেন—ভূমিকা বদলালেও, দায়িত্ব পালটায় না। আর কিছু উদযাপন থাকে, যেগুলোর মানে স্কোরবোর্ডে অলিখিত রয়ে যায়৷


```