Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

IND vs NZ: ২৮৪ রানে থমকে গেল টিম ইন্ডিয়া, দুরন্ত সেঞ্চুরিতে ত্রাতা রাহুল, টার্গেট যথেষ্ট?

রাহুলের সেঞ্চুরি না এলে স্কোর এতদূর এগত কি না সন্দেহ। আপাতত দেখার, বল হাতে এই টার্গেট কতটা কাজে লাগাতে পারে টিম ইন্ডিয়া।

IND vs NZ: ২৮৪ রানে থমকে গেল টিম ইন্ডিয়া, দুরন্ত সেঞ্চুরিতে ত্রাতা রাহুল, টার্গেট যথেষ্ট?

কেএল রাহুল

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 January 2026 17:24

দ্য ওয়াল ব্যুরো: রাজকোটে বড় রান তোলার ভিত গড়েছিল ভারত। কিন্তু শেষের দিকে গতি কমে যাওয়ায় ৩০০ ছোঁয়া হল না। দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ৭ উইকেটে ২৮৪ রানেই থেমে গেল টিম ইন্ডিয়া। ইনিংসের অন্যতম মুখ কেএল রাহুল (KL Rahul)—অপরাজিত সেঞ্চুরি করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন তিনি।

আজ নিরঞ্জন শাহ স্টেডিয়ামে (Niranjan Shah Stadium) টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell)। শুরুটা অবশ্য ভারতের জন্য খুব মসৃণ ছিল না। ওপেনিংয়ে নামা রোহিত শর্মা (Rohit Sharma) ৩৮ বলে ২৪ রান করে ফিরে যান। তাঁকে আউট করেন ক্রিস্টিয়ান ক্লার্ক (Kristian Clarke)। কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন বিরাট কোহলি (Virat Kohli)। ২৯ বলে ২৩ রান করা ব্যাটার ক্লার্কের বলেই ‘চপ অন হয়ে উইকেট হারান।

অন্য প্রান্তে অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) দায়িত্ব দেখান। ৫৩ বলে ৫৬ রানের সুবাদে নিজের ১৮তম ওয়ানডে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। তবে গোছানো পারফরম্যান্সকে বড় ইনিংসে রূপ দিতে পারেননিকাইল জেমিসনের (Kyle Jamieson) বলে বিদায় নিতে হয় তাঁকে।

রাহুলের একার লড়াই

মিডল ওভারে চাপের মুখে ইনিংস ধরে রাখেন কেএল রাহুল (KL Rahul)। শুরুতে ধীরে খেললেও ধীরে ধীরে গিয়ার বদলান। ৫২ বলে অর্ধশতরান পূর্ণ করার পর বোলারদের উপর নিয়ন্ত্রণ নেন। শেষ পর্যন্ত অপরাজিত সেঞ্চুরি করে হয়ে ওঠেন ভারতের ইনিংসের মেরুদণ্ড। তাঁর সঙ্গে কিছুটা সঙ্গ দেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), যদিও এই ম্যাচে তিনি বড় রানে পৌঁছতে ব্যর্থ।

আজকের এই ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন করা হয়। চোটের কারণে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) খেলতে পারেননি। তাঁর জায়গায় দলে ঢোকেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক হয় জেডেন লেনক্সের (Jayden Lennox)।

টার্গেট যথেষ্ট?

শেষ পর্যন্ত ২৮৪ রানখারাপ নয়, তবে এই উইকেটে আরও ১৫২০ রান বেশি হলে স্বস্তি পেতেন কোচ গৌতম গম্ভীর। রাহুলের সেঞ্চুরি না এলে স্কোর এতদূর এগত কি না সন্দেহ। আপাতত দেখার, বল হাতে এই টার্গেট কতটা কাজে লাগাতে পারে টিম ইন্ডিয়া।


```