Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সঞ্জয় সেনের হাতেই সন্তোষ ট্রফির দায়িত্ব দিল আইএফএ, সরাসরি মূলপর্বে প্রবেশ বাংলার

গত বছর তাঁর কোচিংয়েই দীর্ঘ দশকের অপেক্ষা শেষে সন্তোষ ট্রফি জিতেছিল বাংলা। সেই সাফল্যের ভিত্তিতেই এবারও তাঁর হাতেই দায়িত্ব তুলে দিল আইএফএ।

সঞ্জয় সেনের হাতেই সন্তোষ ট্রফির দায়িত্ব দিল আইএফএ, সরাসরি মূলপর্বে প্রবেশ বাংলার

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 November 2025 00:13

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হিসেবে ফের দায়িত্ব পেলেন সঞ্জয় সেন (Sanjay Sen), অবশ্য প্রত্যাশিতই ছিল এই সিদ্ধান্ত। গত বছর তাঁর কোচিংয়েই দীর্ঘ দশকের অপেক্ষা শেষে সন্তোষ ট্রফি (Santosh trophy) জিতেছিল বাংলা। সেই সাফল্যের ভিত্তিতেই এবারও তাঁর হাতেই দায়িত্ব তুলে দিল আইএফএ (IFA)।

আজ আইএফএ কোচেস কমিটির সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে সঞ্জয় সেনের নামেই সিলমোহর দেন। সভায় কোচেস কমিটির সম্মানীয় সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি এবং সহ-সচিব রাকেশ ঝাঁ।

গত বছর তাঁর কোচিংয়েই ভারতসেরা হয়েছিল বাংলা, রবি হাঁসদাদের সেই ঐতিহাসিক জয়ে ৯ বছরের খরা কাটে বঙ্গ ফুটবলের। তাই প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন কোচকেই ফিরিয়ে আনল আইএফএ।

এ বছর প্রাক-বাছাই নয়, সরাসরি মূলপর্বে খেলবে বাংলা। যদিও টুর্নামেন্ট কোথায় আয়োজন হবে, তা এখনও ঠিক হয়নি। খুব শিগগিরই অনুশীলন শুরু করতে চলেছে দল। প্রাথমিকভাবে ফুটবলারদের ট্রায়ালে ডাকবেন সঞ্জয় সেন, তারপরই চূড়ান্ত দল ঘোষণা করা হবে। শুক্রবারই আইএফএ-কে ট্রায়ালের দিনক্ষণ জানিয়ে দেবেন তিনি।

আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মূলপর্বের লড়াই। গত বছর সন্তোষজয়ীদের চাকরির ব্যবস্থা করে দিয়েছিল রাজ্য সরকার, ফলে এবছর বাংলার জার্সি গায়ে চাপানোর আগ্রহ যে কয়েকগুণ বাড়বে, তা বলাই বাহুল্য।


```