Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'রোজ ফোন করে খোঁজ নেন', শচিনের বন্ধুত্বের টান দেখে আবেগপ্রবণ কাম্বলির ভাই

বর্তমানে ভীষণ অসুস্থ বিনোদ কাম্বলি। সম্প্রতি চিকিৎসার পর বাড়ি ফিরেছেন। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় কয়েক মাস আগে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে।

'রোজ ফোন করে খোঁজ নেন', শচিনের বন্ধুত্বের টান দেখে আবেগপ্রবণ কাম্বলির ভাই

বিনোদ কাম্বলি এবং শচিন তেন্ডুলকর

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 August 2025 11:04

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ক্রিকেটের দুই তারকা - শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও বিনোদ কাম্বলি (Vinod Kambli)। একসময় স্কুল ক্রিকেটে তাঁদের ৬৬৪ রানের জুটি হয়ে উঠেছিল চর্চার কেন্দ্রবিন্দু। সেই সময় থেকেই শুরু হয়েছিল বন্ধুত্ব, যা আজও দৃঢ়।

বর্তমানে ভীষণ অসুস্থ বিনোদ কাম্বলি। সম্প্রতি চিকিৎসার পর বাড়ি ফিরেছেন। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় কয়েক মাস আগে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। আপাতত তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, যদিও কথা বলতে অসুবিধা হচ্ছে। তবু পরিবার আশাবাদী। আদতে তাঁদের আরও আশা জাগাচ্ছে শচিনের পাশে থাকা। এখন প্রায় রোজ বন্ধুর খোঁজ নেন তিনি বলে জানিয়েছে কাম্বলির পরিবার।

বিনোদের ছোট ভাই বীরেন্দ্র (Vinod Kambli's Brother) জানান, “শচিন সবসময় বিনোদের পাশে থেকেছেন। এখনও নিয়মিত ফোন করেন আন্দ্রিয়াকে (বিনোদের স্ত্রী)। খোঁজ নেন। তাঁদের বন্ধুত্ব আজও অটুট। আর আমিও বিশ্বাস করি বিনোদ একদিন আবার হাঁটবে, দৌড়বে। ও লড়াকু, একদিন ফিরবেই।”

বিনোদের ভাইয়ের কথা থেকেই স্পষ্ট, শৈশব থেকে শুরু হওয়া বন্ধুত্বে আজও ভাটা পড়েতে দেননি কেউই। একদিকে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচিন, অন্যদিকে জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া বিনোদ, দুজনের পথ আলাদা হলেও বন্ধুত্বের সেতু আজও অটুট।

গত বছর ২১ ডিসেম্বর থানের আক্রুতি হাসপাতালে ভর্তি হন কাম্বলি। মূত্রনালির সংক্রমণ আর ক্র্যাম্পের কারণে তাঁকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। এখন মুম্বইয়ের বান্দ্রার বাড়িতেই রয়েছেন তিনি। তবে হাঁটা-চলার শক্তি ফেরেনি। কথা বলতেও সমস্যা হচ্ছে।


```