Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

চলছে কড়া ডায়েট, রিচার জন্য তৈরি হচ্ছে 'হালকা' খাবার, মা তবু রাঁধছেন তাঁর প্রিয় ফ্রায়েড রাইস

বিশ্বকাপজয়ী রিচা ঘোষ এখন কড়া ডায়েটে। তবু মেয়ের ঘরে ফেরার দিনে তাঁর প্রিয় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করছেন মা। শিলিগুড়িজুড়ে চলছে রিচাকে স্বাগত জানানোর পালা।

চলছে কড়া ডায়েট, রিচার জন্য তৈরি হচ্ছে 'হালকা' খাবার, মা তবু রাঁধছেন তাঁর প্রিয় ফ্রায়েড রাইস

রিচা ঘোষের মা রান্নায় ব্যস্ত

গার্গী দাস

শেষ আপডেট: 7 November 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: মহিলা বিশ্বকাপ জয়ের পর অবশেষে আজ, শুক্রবার নিজের শহরে ফিরলেন বাংলার গর্ব রিচা ঘোষ। সকালেই বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি রওনা দেন শিলিগুড়ির সুভাষপল্লীর বাড়ির উদ্দেশে।

শহরজুড়ে এখন উৎসবের আমেজ। রিচাকে ঘরে ফেরাতে শুরু হয়ে গিয়েছে উদযাপনের প্রস্তুতি। বিকেলে বাঘাযতীন পার্কে তাঁকে নাগরিক সংবর্ধনা জানাতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের।

রিচার বাড়িতেও চলছে সাজসজ্জা। সুভাষপল্লীর ওই বাড়ি এখন আলো, ফেস্টুন আর ব্যানারে ভরা। গলির দু’পাশে রঙিন পতাকা, ব্যানারে লেখা— “আমাদের রিচা ফিরে আসছে!” প্রতিবেশীরাও মুখিয়ে আছেন বিশ্বকাপজয়ী মেয়েকে এক ঝলক দেখার জন্য।

বাড়ির ভিতরে প্রস্তুতি তুঙ্গে। রান্নাঘরে রিচার মা ব্যস্ত মেয়ের পছন্দের খাবার তৈরিতে। যদিও এবার কিছুটা ভিন্ন। কারণ, রিচা এখন কড়া ডায়েটে। তাই মেনুতে নেই আগের মতো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। তার বদলে রাখা হয়েছে হালকা খাবার, যেমন- পনির, মিক্স ভেজ, শাক, ডাল আর ভাত।

তবুও মা বলে কথা! রান্নাঘরের এক কোণে রাখা হয়েছে বিনস, গাজর আর চিকেনের টুকরো, রিচার প্রিয় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তৈরি করা হবে, যদিও মেয়ে হয়তো এক চামচের বেশি খাবেন না। রিচার মা হেসে বললেন, “শুধু একটু মুখে তুলবে, তাতেই আমি খুশি।”

বিশ্বকাপের গৌরব নিয়ে যখন শহরে ফিরলেন রিচা ঘোষ, তখন গোটা শিলিগুড়ি মেতে উঠেছে তাঁর সাফল্যের আনন্দে। মাঠের জয়ের পাশাপাশি আজ এক মায়ের নিঃস্বার্থ ভালবাসাও হয়ে উঠেছে দিনের আসল ছবি।


```