Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

তৃণমূল কর্মীর হুমকির মুখে ক্রিকেটার রিচা ঘোষের পরিবার! জানাজানি হতেই শোরগোল শিলিগুড়িতে

ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটার রিচা ঘোষের পরিবার আজ আতঙ্কে দিন কাটাচ্ছেন। দিনের পর দিন চলছে কটুক্তি, শাসানি। 

তৃণমূল কর্মীর হুমকির মুখে ক্রিকেটার রিচা ঘোষের পরিবার! জানাজানি হতেই শোরগোল শিলিগুড়িতে

শেষ আপডেট: 17 July 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটার রিচা ঘোষের পরিবার আজ আতঙ্কে দিন কাটাচ্ছেন। দিনের পর দিন চলছে কটুক্তি, শাসানি। বাড়ির সামনে রাতভর চলছে মদের আসর। আর এই সবের নেপথ্যে শাসকদলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। সরব হয়েছেন রিচার কাকা-কাকিমা, প্রতিবাদে মুখর পাড়া প্রতিবেশীরাও। থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও তেমন কোনও সাড়া মেলেনি বলেই জানাচ্ছেন পরিবারের সদস্যরা।

ঘটনাস্থল শিলিগুড়ির সুভাষপল্লি। সেখানেই বসবাস রিচা ঘোষের কাকা সুবিমল ঘোষের। তাঁর অভিযোগ, বছর তিনেক আগে ওই পাড়ায় একটি ওষুধের দোকান খোলেন স্থানীয় তৃণমূল নেতা ধীমান ঘোষ। তারপর থেকেই শুরু হয় নানাবিধ সমস্যা। তিনি বলেন, "দোকানের সামনে জড়ো হয়ে মাঝরাতে চলে অশালীন আড্ডা, খোলা রাস্তায় মদ্যপান,গালিগালাজ। সব কিছুই ঘটছে একেবারে বাড়ির সামনে। বহুবার প্রতিবাদ জানানো সত্ত্বেও ফল মেলেনি। উল্টে প্রতিবাদ করলেই বাড়ছে শাসানি আর কটুক্তি।

শেষ সীমা পেরোয় গত রবিবার। রিচার কাকিমা, পেশায় শিক্ষিকা রমিলা করিলা ঘোষ অভিযোগ করেছেন, “ভানুভক্ত জয়ন্তী উপলক্ষে নেপালি সাজে বাড়ি থেকে বেরোচ্ছিলাম। সেই সময় ধীমান ও তার সঙ্গীরা অশালীন মন্তব্য করে। প্রতিবাদ জানাতেই বাড়ির সামনে বিকট শব্দে গান চালিয়ে দেয়। তখন বাড়িতে শুধু আমার দুই মেয়ে ছিল। ভয়ে দিশেহারা হয়ে যাই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। অনেকবার জানিয়েছি, কিছু হয়নি। এবার লিখিত অভিযোগ করেছি। এবার যা হবার হোক।”

রিচার খুড়তুতো বোনের কথায়,“এই পাড়াতেই জন্ম, তবু এখন একা বাইরে যেতে ভয় করে। নিরাপত্তা নেই, প্রতিবাদ করলেই বিপদ বাড়ছে।” শিলিগুড়ির মেয়র গৌতম দেবের দ্বারস্থ হয়েছে পরিবারটি। মেয়র আশ্বাস দিয়েছেন, “গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এই ঘটনায় শাসকদলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল। তাঁর কথায়, “যে ব্যক্তি তৃণমূলের প্রার্থী হয়ে হেরেছিলেন, তার দৌরাত্ম্যে দেশের একজন মহিলা ক্রিকেটার ও তাঁর পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। রাজ্যের সর্বত্রই তৃণমূলের নেতাকর্মীদের এটাই কাজ—ইভটিজিং, মদ্যপান, গালিগালাজ। আর প্রতিবাদ করলেই শুরু হয় অত্যাচার।”

অবাক করার মতো বিষয়, এই ঘটনার প্রতিবাদে স্বয়ং তৃণমূলের কাউন্সিলর মৌসুমী হাজরাও শাসকদলের একাংশের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি বলেন, “থানায় লিখিত অভিযোগ সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নেয়নি। আমাদের শান্ত পাড়ায় এভাবে মেয়েদের হেনস্থা চলবে না। পুরো ওয়ার্ড মিলে মার্চ পিটিশন জমা দেব। পুলিশকে বলছি—অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকশন নিন।”

ঘটনার জেরে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। স্থানীয়দের বক্তব্য, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাই যখন প্রভাবশালী তখন পুলিশের নিষ্ক্রিয়তা তো এখন স্বাভাবিক ঘটনা। রিচা ঘোষের পরিবারের নিরাপত্তা ও পাড়ার শান্তি ফিরিয়ে আনা, এটাই এখন শিলিগুড়িবাসীর চাওয়া।


```