Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Novak Djokovic: ভিন্টেজ জোকার! এথেন্সে ১০১তম শিরোপা জয় জোকোভিচের, ভাঙলেন ফেডেরারের রেকর্ড

দিনের শেষে এথেন্সে ট্রফি উঠল জোকোভিচের হাতে, কিন্তু তুরিনে দেখা যাবে না তাঁকে। জয় থাকল, চ্যালেঞ্জও রইল। কিন্তু এই বয়সে নিজের শরীরের সঙ্গে লড়াইটাই এখন সবচেয়ে বড় ম্যাচ।

Novak Djokovic: ভিন্টেজ জোকার! এথেন্সে ১০১তম শিরোপা জয় জোকোভিচের, ভাঙলেন ফেডেরারের রেকর্ড

নোভাক জোকোভিচ

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 November 2025 11:30

দ্য ওয়াল ব্যুরো: জিতলেন টাইটেল, কিন্তু খেলবেন না মরসুমের অন্যতম বড় টুর্নামেন্টে। এথেন্সে (Athens) হেলেনিক চ্যাম্পিয়নশিপে (Hellenic Championship) ফাইনাল জিতে ১০১তম কেরিয়ার শিরোপা হাতে তুললেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। কিন্তু কয়েক ঘণ্টা পরেই জানালেন—চোটের জন্য এটিপি ফাইনালস (ATP Finals) থেকে নাম তুলে নিচ্ছেন তিনি।

শনিবার তিন ঘণ্টার লড়াইয়ে সার্বিয়ান তারকা হারিয়েছেন ইতালির (Italy) লোরেঞ্জো মুসেত্তিকে (Lorenzo Musetti)। স্কোরলাইন ৪-৬, ৬-৩, ৭-৫। এই জয়ের সুবাদে ওপেন এরা-য় সবচেয়ে বেশি হার্ডকোর্ট শিরোপাধারী হলেন জোকোভিচ—পেছনে ফেললেন রজার ফেডেরারকে (Roger Federer)।

এদিনের ম্যাচটা ছিল হাড্ডাহাড্ডি। প্রথম সেট হারলেও দ্বিতীয় সেটে ছন্দে ফেরেন জোকোভিচ। শেষ সেটে ১৩টি ব্রেক পয়েন্ট, ৫টি সার্ভিস ব্রেক—সব মিলিয়ে কঠিন টক্কর। অভিজ্ঞতার জোরে শেষ পর্যন্ত মুসেত্তিকে হারালেন তিনি। ম্যাচ শেষে বলেন, ‘তিন ঘণ্টার ম্যাচ, শারীরিকভাবে খুব ক্লান্তিকর ছিল। লোরেঞ্জো দুর্দান্ত খেলেছে। জয়টা সহজ ছিল না!’

কিন্তু ফাইনালের পরেই ঘোষণা—তুরিনে (Turin) হতে চলা এটিপি ফাইনালসে থাকছেন না। কারণ, কাঁধের পুরনো চোট আবার মাথাচাড়া দিয়েছে। তাই আপাতত বিশ্রাম নিতে চান। এই নিয়ে টানা দু’বছর চোটের কারণে মরসুমের শেষ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন সার্ব তারকা। আর এতেই শিকে ছিঁড়েছে ফাইনালের বিজিত মুসেত্তির—কারণ জোকোভিচ না খেললে তাঁর জায়গায় ছাড়পত্র পাবেন ইতালীয় খেলোয়াড়। প্রসঙ্গত, এই জয়ের কারণে আরও একটা রেকর্ড তৈরি করলেন জোকোভিচ। ৭২তম হার্ডকোর্ট শিরোপা—ওপেন এরা-য় এখন এককভাবে সর্বাধিক। বয়স ৩৮ হলেও ধার কমেনি। তবে এবার সতর্কবার্তা দিচ্ছে শরীর।

মুসেত্তিও ম্যাচের পর জোকোভিচের প্রশংসা করেন। বলেন, ‘নোভাকের বয়স যতই হোক, তিনি এখনও আমাদের হারিয়ে দিচ্ছেন। ওঁর বিরুদ্ধে খেলা মানেই নতুন কিছু শেখা।’

ফলে দিনের শেষে এথেন্সে ট্রফি উঠল জোকোভিচের হাতে, কিন্তু তুরিনে দেখা যাবে না তাঁকে। জয় থাকল, চ্যালেঞ্জও রইল। কিন্তু এই বয়সে নিজের শরীরের সঙ্গে লড়াইটাই এখন সবচেয়ে বড় ম্যাচ।


```