Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

‘আঁধার হলো মাদার গাছের তলা……’, ব্যানার ঝুলিয়ে কর্তাদের বিরুদ্ধে তোপ বাগান সমর্থকদের

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গল ইস্যুতে ভোট হয়েছিল শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবে। স্পনসর। ভোট হয়ে কমিটি গঠন হয়ে কয়েক মাস কেটে গিয়েছে। কিন্তু স্পনসর আসেনি বাগানে। সেই সঙ্গে আই লিগে টিমের একের পর এক হার। রবিবার রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে ঘরের মাঠে হা

‘আঁধার হলো মাদার গাছের তলা……’, ব্যানার ঝুলিয়ে কর্তাদের বিরুদ্ধে তোপ বাগান সমর্থকদের

শেষ আপডেট: 6 January 2019 13:46

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গল ইস্যুতে ভোট হয়েছিল শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবে। স্পনসর। ভোট হয়ে কমিটি গঠন হয়ে কয়েক মাস কেটে গিয়েছে। কিন্তু স্পনসর আসেনি বাগানে। সেই সঙ্গে আই লিগে টিমের একের পর এক হার। রবিবার রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে ঘরের মাঠে হারতেই জমতে থাকা ক্ষোভের জ্বালামুখ খুলে গেল। প্রস্তুতি সারাই ছিল। রবিবার ব্যানার ছাপিয়ে মাঠে নিয়ে এসেছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। ম্যাচের পর, সেই ব্যানার নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন তাঁরা।

আরও পড়ুন Breaking: হারের দায় নিয়ে পদত্যাগের ইচ্ছেপ্রকাশ বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীর

ভোট নিয়ে তো কম জল ঘোলা হয়নি। পরতে পরতে নাটক চলেছে। আদালতের ঠিক করে দেওয়া কমিটি ভোট করিয়েছে বাগানে। ঘরোয়া লিগ চলার সময়ই দেখা গিয়েছিল টুটু বসুর বিরুদ্ধে পোস্টার ঝোলানোয়, অঞ্জন মিত্রর মুখের সামনে গিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন সৃঞ্জয় বসু। তারপর হঠাৎ দেখা যায়, যে বাবুন বন্দ্যোপাধ্যায়কে অঞ্জন মিত্র ফুটবল সচিবের চেয়ারে বসালেন, তিনি টুটু বসুর শিবিরে ডাইভ দিলেন। ক্রমশ নিঃসঙ্গ হতে থাকা, ন্যুব্জ অঞ্জন মিত্র নিজেই শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছিলেন ভোট থেকে। কিন্তু অঞ্জন মিত্রের মেয়ে সোহিনী মিত্র চৌবে-সহ মিত্র গোষ্ঠীর অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে গো হারা হেরেছিলেন টুটু বসুর প্যানেলের কাছে। সমর্থকরা ঢেলে ভোট দিয়েছিলেন, একটিই প্রতিশ্রুতিতে, ‘স্পনসর চাই।’ উপরি যোগ হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীর স্পনসর পাওয়া। কারণ, খোলা চোখে দেখলে এটা পরিষ্কার, কোয়েসের হাত ধরে ইস্টবেঙ্গল বদলে গিয়েছে। এ দিন যুবভারতীর ৩-এ গেটের বাইরে দেখা গেল ব্যানার। যাতে লেখা, “আঁধার হলো মাদার গাছের তলা/ কালি হয়ে এল দিঘীর জল/ ভোটের নাটক মিটে গেছে কবেই/ ইনভেস্টার আসবে কবে বল?” কেউ আবার এক কর্তার স্কেচ এঁকে, পদবী উল্লেখ করে ‘কাটমানি লোভী’ বলে তোপ দাগলেন। এর মধ্যে গত সপ্তাহে অভিনব কাণ্ড ঘটে যায় বাগানে। সোশ্যাল মিডিয়ায় রটে যায়, বাগানে নাকি নতুন স্পনসর হয়ে আসছে টিসিএস এবং স্যামসাং। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ক্লাব কর্তা সৃঞ্জয় বসু নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে লেখেন, “দেবাশিস দত্তর নামে কেউ ফেক অক্যাউন্ট খুলে ভুয়ো খবর রটাচ্ছে।” বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছিলেন টুটু-পুত্র। সমর্থকদের এ হেন ক্ষোভ নিয়ে মুখ খুলতে চাননি কোনও কর্তাই। তবে সমস্ত কর্তারাই ঘনিষ্ঠ মহলে এ কথা মেনে নিচ্ছেন, স্পনসর না এলে আরও বড় বিক্ষোভ আছড়ে পড়বে গোষ্ঠ পাল সরণির ক্লাব লনে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```