Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

খিলাড়ি বদল আইপিএলে! হর্ষিত আউট, ৭৫ লক্ষ টাকার বিনিময়ে নাইট ডেরায় এই অভিজ্ঞ পেসার

আইপিএল শুরুর আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সে।

খিলাড়ি বদল আইপিএলে! হর্ষিত আউট, ৭৫ লক্ষ টাকার বিনিময়ে নাইট ডেরায় এই অভিজ্ঞ পেসার

হর্ষিত রানা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 March 2026 23:11

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরুর মাত্র দু’দিন আগে বড় সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চোটের কারণে ছিটকে যাওয়া হর্ষিত রানা-র বদলি হিসেবে দলে নেওয়া হল নবদীপ সাইনি-কে (Navdeep Saini KKR IPL replacement)। আইপিএল মিনি নিলামে ৭৫ লক্ষ টাকার বেস প্রাইস থাকা সত্ত্বেও কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেয়নি। অবশেষে হর্ষিতের চোটই তাঁর জন্য নতুন সুযোগ এনে দিল।

২০১৯ সাল থেকেই আইপিএলে খেলছেন নবদীপ সাইনি। সেই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র হয়ে ১৩টি ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন তিনি। পরের দু’টি মরশুমেও RCB-র জার্সিতেই খেলেন। এরপর রাজস্থান রয়্যালস-এ সই করেন সাইনি, যদিও দুই মরশুমে মাত্র চারটি ম্যাচে সুযোগ পান। আইপিএল ক্যারিয়ারে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে রয়েছে মোট ২৩টি উইকেট।

২০২৩ সাল পর্যন্ত নিয়মিত আইপিএল খেললেও গত দু’বছর কোনও দল পাননি এই পেসার। তাঁর অন্যতম শক্তি হল গতি—টানা ১৪০ কিমি বেগে বল করতে পারেন। তাই হর্ষিত রানার বদলি হিসেবে তাঁকে নেওয়ার সিদ্ধান্ত নেয় KKR।

এর আগে চোট পাওয়া আকাশ দীপ-এর বিকল্প হিসেবে সৌরভ দুবে-কে দলে নিয়েছিল KKR। হর্ষিত রানাকে নিয়ে প্রথমে আশা ছিল যে তিনি আইপিএলের মাঝামাঝি সময়ে ফিরতে পারেন। কিন্তু চোটের অবস্থা গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে পুরো টুর্নামেন্ট থেকেই বাদ দিতে হয়। কিছুদিন আগে BCCI-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্র্যাচ নিয়ে ঢুকতে দেখা গিয়েছিল হর্ষিতকে, যা তাঁর চোটের গুরুতর অবস্থারই ইঙ্গিত দেয়।

ভারতীয় পেসারদের বিকল্প ঘোষণা হলেও বিদেশি খেলোয়াড়দের নিয়ে সমস্যায় রয়ে গেছে KKR। মুস্তাফিজুর রহমান-এর জায়গায় নেওয়া ব্লেসিং মুজ়ারাবানি এখনও আইপিএলে অভিষেক করেননি, ফলে তাঁর পারফরম্যান্স নিয়ে অনিশ্চয়তা থাকছেই। অন্যদিকে শ্রীলঙ্কার পেসার মথিশা পাথিরানা এখনও নিজের দেশের বোর্ড থেকে এনওসি পাননি, ফলে তাঁর খেলাও অনিশ্চিত। সব মিলিয়ে আইপিএল শুরুর আগেই বোলিং বিভাগ নিয়ে কিছুটা চাপের মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স।


```