Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ফের আন্ডারডগের বিরুদ্ধে কুপোকাত আলকারাজ! এবার মায়ামিতে, বড় কোনও বিপদের সংকেত?

ম্যাচের গোড়াতেই ছন্দে ছিলেন কর্ডা। প্রথম সেটে আগ্রাসী টেনিস খেলেন। সার্ভিসে ভরপুর ধার। সর্বমোট ১২টি এস মারেন!

ফের আন্ডারডগের বিরুদ্ধে কুপোকাত আলকারাজ! এবার মায়ামিতে, বড় কোনও বিপদের সংকেত?

আলকারাজ ও কর্ডা

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 March 2026 11:12

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগে ইন্ডিয়ান ওয়েলসের শেষ চারে হেরেছিলেন। হারিয়ে দেন রাশিয়ান দানিল মেদভেদেভ। এবার মঞ্চ মায়ামি ওপেন। কিন্তু তাতেও ফলাফল বদলাল না। অফ ফর্ম জারি রেখে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। পরাস্ত করলেন বিশ্বের ৩৬ নম্বর সেবাস্টিয়ান কর্ডা (Sebastian Korda)। তিন সেটের লড়াই ৬-৩, ৫-৭, ৬-৪-এ জিতে কেরিয়ারের অন্যতম বড় জয় তুলে নিলেন আমেরিকান খেলোয়াড়। ম্যাচের আয়ু ২ ঘণ্টা ১৪ মিনিট! ঘাম ঝরালেন কর্ডা। কিন্তু শেষ হাসি হেসে কোর্ট ছাড়লেন।

শুরু থেকে স্নায়ুর লড়াই

ম্যাচের গোড়াতেই ছন্দে ছিলেন কর্ডা। প্রথম সেটে আগ্রাসী টেনিস খেলেন। সার্ভিসে ভরপুর ধার। সর্বমোট ১২টি এস মারেন! অন্যদিকে, কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) ধরা দেন নরবড়ে মেজাজে। বিশেষ করে ফোরহ্যান্ডে বারবার ভুল হচ্ছিল। যার ফায়দা নিয়ে দ্বিতীয় সেটেই ম্যাচ শেষ করার সুযোগ পেয়েছিলেন কর্ডা। ৫-৩ এগিয়ে সার্ভ করছিলেন ম্যাচ পয়েন্টের লক্ষ্যে। কিন্তু সেখানেই হোঁচট। আলকারাজ ব্রেক ব্যাক করেন। সেট গড়ায় ৭-৫-এ।

এই সময় মনে হচ্ছিল লড়াই ঘুরে যেতে পারে। কিন্তু আসল টক্কর জমে উঠল তৃতীয় সেটে। তখন দু’জনেই সতর্ক। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে যান কর্ডা। ৪-৩ অবস্থায় আলকারাজের সার্ভ ভেঙে দেন। এরপর আর ভুল করেননি। দ্বিতীয় ম্যাচ পয়েন্টে অনরিটার্নেবল সার্ভে খেল খতম!

যুদ্ধ জিতে কর্ডার প্রতিক্রিয়া—‘অল্পের জন্য সহজ ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু আমি বিশ্বাস রেখেছিলাম। শেষ পর্যন্ত নিজের খেলাটা খেলতে পেরেছি।’ বস্তুত, এটাই তাঁর প্রথম জয়, ক্রমতালিকার কোনও এক নম্বরের বিরুদ্ধে!

ছন্দহারা আলকারাজ

গতকালের পরাজয় আলকারাজের জন্য বড় ধাক্কা। এ বছরই অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম সম্পূর্ণ করেছেন। মায়ামির আগে তাঁর রেকর্ড ছিল ১৭ জয়ে ২ হার! তবুও গুরুত্বপূর্ণ সময়ে ভুল করেই চলেছেন। বিশেষ করে ফোরহ্যান্ডে একাধিক আনফোর্সড এরর তাঁকে বারবার ভুগিয়েছে।

উল্লেখযোগ্য, মায়ামি ওপেন আলকারাজের কাছে নতুন হতাশা নয়। ২০২২ সালে চ্যাম্পিয়ন হলেও, গত বছর দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। এবারও আগেভাগেই বিদায়। এখন নজর ক্লে কোর্ট মরসুমে। যা শুরু হবে মন্টে কার্লো মাস্টার্স (Monte Carlo Masters) দিয়ে।

অন্যদিকে, জয় ছিনিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছেন সেবাস্টিয়ান কর্ডা (Sebastian Korda)। শেষ ষোলোয় তাঁর প্রতিপক্ষ হতে পারেন কারেন খাচানভ (Karen Khachanov) বা মার্টিন ল্যান্ডালুসে (Martin Landaluce)।


```