Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

থমকে গেল জয়রথ! ইন্ডিয়ান ওয়েলসের শেষ চারে আলকারাজকে পরাস্ত করলেন রাশিয়ার এই তারকা

আলকারাজের বিরুদ্ধে শেষ চারবার হেরেছিলেন। সেই হিসেব চুকিয়ে দিয়ে ফাইনালে উঠলেন। রোববার সামনে সিনার। ফর্ম বলছে, মেদভেদেভ ফুরিয়ে যাননি৷ সেই চিরচেনা মেজাজে ফিরে এসেছেন।

থমকে গেল জয়রথ! ইন্ডিয়ান ওয়েলসের শেষ চারে আলকারাজকে পরাস্ত করলেন রাশিয়ার এই তারকা

আলকারাজ ও মেদভেদেভ

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 March 2026 11:34

দ্য ওয়াল ব্যুরো: টানা ১৬টি ম্যাচ জিতেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেন, কাতার ওপেন—দুটো শিরোপাই ঝুলিতে। ইন্ডিয়ান ওয়েলসেও ফেভারিট। কিন্তু সেমিফাইনালে শেষ রক্ষা হল না। কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) জয়রথ থমকে গেল। থামালেন যিনি, তিনি রাশিয়ার দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। ৬-৩, ৭-৬ (৩) সেটে স্প্যানিশ তারকাকে হারিয়ে ফাইনালে উঠলেন।

এ বছর আলকারাজের এটাই প্রথম হার। যে কারণে খানিকটা অবাক টেনিস মহল। তার উপর মেদভেদেভকেও শেষ চারবার পরাস্ত করেছেন সদ্য অস্ট্রেলিয়ান ওপেনজয়ী স্পেনীয় চ্যাম্পিয়ন—২০২৪ ইন্ডিয়ান ওয়েলস ফাইনালও এই তালিকায় রয়েছে। কিন্তু এবার পাল্টা মার দিলেন ১১তম বাছাই মেদভেদেভ। ২০২৩ ইউএস ওপেনের সেমিফাইনালের পর এই প্রথম আলকারাজকে হারালেন তিনি।

এবার চ্যালেঞ্জ ফাইনালে। সিনারের মুখোমুখি হবেন মেদভেদেভ। দ্বিতীয় বাছাই ইতালির তারকা (Jannik Sinner) সেমিফাইনালে চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভকে মাত্র ১ ঘণ্টা ২৩ মিনিটে উড়িয়ে দিয়েছেন—৬-২, ৬-৪। ছয়টি এস সার্ভ করেছেন সিনার। টুর্নামেন্টে এখনও একটি সেটও হারাননি দুজনের কেউই। ফলে চূড়ান্ত যুদ্ধ নিশ্চিতভাবে রুদ্ধশ্বাস হতে চলেছে৷

উল্লেখ্য, সিনার বনাম মেদভেদেভ হেড-টু-হেডে এগিয়ে সিনার-ই— শেষ তিনটি ম্যাচ জিতেছেন তিনি, যার মধ্যে ২০২৪ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালও রয়েছে। অনেকেই আলকারাজ বনাম সিনার ফাইনালের অপেক্ষায় ছিলেন। সেই সম্ভাবনা শেষ করে দিলেন মেদভেদেভ।

রুশ তারকার পুনরুত্থান

২০২৫ সালটা ভালো কাটেনি মেদভেদেভের (Daniil Medvedev)। সাত বছরে প্রথমবার এটিপি ফাইনালসে জায়গা পাননি। র‍্যাঙ্কিং পড়েছে, ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে ভেবেছিলেন, সেরা সময় হয়তো পেরিয়ে এসেছেন, অবসর আসন্ন।

মুখে নয়, বছরের গোড়াতেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন র‍্যাকেটে। মরসুমের শুরুতে ব্রিসবেন ওপেন জিতলেন। তারপর দুবাইতেও শিরোপা। ইন্ডিয়ান ওয়েলসে ঢুকলেন সেই ছন্দ বজায় রেখে—একটা সেটও হারাননি পুরো টুর্নামেন্টে। চলতি সিজনে এখন পর্যন্ত ১৮টি ম্যাচ জিতে সার্কিটে সবার শীর্ষে।

আলকারাজের বিরুদ্ধে শেষ চারবার হেরেছিলেন। সেই হিসেব চুকিয়ে দিয়ে ফাইনালে উঠলেন। রোববার সামনে সিনার। ফর্ম বলছে, মেদভেদেভ ফুরিয়ে যাননি৷ সেই চিরচেনা মেজাজে ফিরে এসেছেন।


```