Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Messi Statue: ‘অদ্ভুত’ রসের বিচারে মেসির মূর্তিকে কড়া টক্কর দেবেন রোনাল্ডোও!

সব মিলিয়ে দাঁড়াল এই: মহান খেলোয়াড় বা তারকার নামেই যে মহান শিল্প সৃষ্টি হবে—তার কোনও গ্যারান্টি নেই। কখনও কখনও নিবেদিত শ্রদ্ধার্ঘ্যই হয়ে ওঠে হাস্যরসের স্মারক।

Messi Statue: ‘অদ্ভুত’ রসের বিচারে মেসির মূর্তিকে কড়া টক্কর দেবেন রোনাল্ডোও!

মেসি ও রোনাল্ডোর মূর্তি

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 December 2025 11:40

দ্য ওয়াল ব্যুরো: কারও চোখে তিনি ঋত্বিক রোশন৷ কারও দৃষ্টিতে নিজেরই খুড়তুতো মাসির ভাই৷ কেউ কেউ তো মেহতাব হোসেনের সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন! লেকটাউনে স্থাপিত শিল্পী মন্টি পালের (Monty Paul) হাতযশে বানানো মেসির মূর্তি (Lionel Messi Statue) ঠিক কতটা মেসি-সদৃশ, তাই নিয়ে কাল দিনভর যুবভারতীর তুমুল বিশৃঙ্খলা, বিপর্যয়, আর্তনাদ, বিতর্ক এবং হা-হুতাশের মধ্যেও বিনোদন জুগিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মিম। টুকরো-টাকরা সরস মন্তব্য, রংচঙে চুটকি৷

কিন্তু তলিয়ে দেখলে, মূর্তি-বিপর্যয়ের শিকার স্রেফ মেসিই নন। তাঁর প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও একইভাবে বিদঘুটে ফলক উন্মোচন করেছেন। তাঁকেও একইভাবে হাসিমুখে করতালি দিতে হয়েছে। লিস্ট আরও বাড়ানো যেতে পারে। তালিকায় জুড়ে যাবেন কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসন৷ আসবে ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়েরারের নামও!

নীচে দেখে নিন এমনই বাছাই সাত মূর্তি-বিপর্যয়ের নমুনা:

৭. লিওনেল মেসি (Lionel Messi), কলকাতা

সবচেয়ে নতুন, তাই সর্বাধিক চর্চিত। ৭০ ফুট উঁচু মূর্তির স্কেল নিঃসন্দেহে তাক লাগানোর মতো। কিন্তু মুখের গড়ন? চোখের ভাষা? অনেকে বলছেন, চোখ কুঁচকে তাকালে নাকি ঋত্বিক রোশনের ছায়া দেখা যাচ্ছে! সমস্যা শুধু লুক নয়—এই বিশাল আয়োজনের আড়ালে ভারতীয় ফুটবলের বাস্তব কঙ্কালসার চেহারা আরও নগ্ন হয়ে পড়েছে।

৬. অ্যালান শিয়েরার (Alan Shearer), নিউক্যাসল

গোলের পর ডান হাত তুলে উদ্যাপন—এই তো শিয়েরারের ট্রেডমার্ক। কিন্তু মূর্তিতে সেই হাত এমন ভঙ্গিতে উঠে গেছে, যেন আলাদা কোনও পরীক্ষামূলক শিল্পকর্ম। ২৬০টি প্রিমিয়ার লিগ গোল থেকে কি আরও বেশি অনুপ্রেরণা নেওয়া যেত না?

৫. মহম্মদ সালাহ (Mohamed Salah), শার্ম এল-শেখ

২০১৮ সালে উন্মোচিত এই মূর্তির পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন—এ কি সত্যিই লিভারপুলের সালাহ? না কি কোনও নাট্যদলের চরিত্র? চেহারার ভঙ্গিমায় এমন বিপর্যয়, যে সালাহ নিজে দেখলে হয়তো বলে বসতেন, ‘আমি আবার কবে এমন দেখতে ছিলাম!’

৪. মাইকেল এসিয়েন (Michael Essien), কুমাসি

এই মূর্তির দিকে তাকালে পুরনো ভিডিও গেম ‘সেনসিবল সকারে’র কথা মনে পড়তে বাধ্য। দেহের অনুপাত, মুখের ভঙ্গি—সব মিলিয়ে পিক্সেল আর বাস্তবের মাঝামাঝি কোথাও আটকে!

৩. টেড বেটস (Ted Bates), সাউদাম্পটন

‘মিস্টার সাউদাম্পটন’নামে পরিচিত। কিন্তু মূর্তি উন্মোচনের পর চমক। কারণ মুখখানা মিলছিল চিরশত্রু পোর্টসমাউথের প্রাক্তন কর্তা মিলান মান্দারিচের (Milan Mandaric) সঙ্গে! এতটাই, যে এক বছরের মধ্যে নতুন মূর্তি বানাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

২. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), মাদেইরা বিমানবন্দর

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মূর্তিগুলোর একটি। বিমানবন্দরের নামকরণ অনুষ্ঠানে উন্মোচনের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড়। তুলনা চলেছে নিয়াল কুইন (Niall Quinn) থেকে শুরু করে কার্টুন চরিত্র পর্যন্ত। শিল্পী ইমানুয়েল স্যান্টোস (Emanuel Santos) অবশ্য গম্ভীর মুখে বলেছিলেন, ‘সব রুচির বিষয়!’ যদিও রুচির এই পরীক্ষা বিশ্বজুড়ে হাসির খোরাক জুগিয়েছে।

১. মাইকেল জ্যাকসন (Michael Jackson), ফুলহ্যাম

ফুটবলের সঙ্গে পপ তারকার কী সম্পর্ক? প্রশ্নটা উঠেছিলই। ২০১১ সালে ফুলহ্যামের মাঠের বাইরে বসানো এই ৭.৫ ফুট মূর্তি এতটাই বেমানান যে, দু’বছরের মাথায় সরিয়ে ফেলতে হয়। প্রাক্তন কর্তা মহম্মদ আল-ফায়েদের (Mohamed Al-Fayed) ব্যক্তিগত বন্ধুত্বের স্মারক শেষ পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে ‘অদ্ভুত’শিল্পকর্মে পরিণত হয়।

অর্থাৎ, সব মিলিয়ে দাঁড়াল এই: মহান খেলোয়াড় বা তারকার নামেই যে মহান শিল্প সৃষ্টি হবে—তার কোনও গ্যারান্টি নেই। কখনও কখনও নিবেদিত শ্রদ্ধার্ঘ্যই হয়ে ওঠে হাস্যরসের স্মারক।


```