Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Messi in Mumbai: মাঠের বদলে স্পটলাইটে তারকাদের মেলা, মেসি আজ মুম্বইয়ে কোথায় কোথায় যাবেন?

মুম্বই-পর্বের পর মেসির সফরের শেষ গন্তব্য দিল্লি। তবে দ্বিতীয় দিনের আয়োজন ঘিরে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে—কলকাতার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আয়োজকেরা কি এবার দর্শক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিচ্ছেন?

Messi in Mumbai: মাঠের বদলে স্পটলাইটে তারকাদের মেলা, মেসি আজ মুম্বইয়ে কোথায় কোথায় যাবেন?

লিওনেল মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 December 2025 10:38

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরের দ্বিতীয় দিন, তৃতীয় পর্ব শুরু হচ্ছে সম্পূর্ণ ভিন্ন মেজাজে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) প্রথম দিনের চরম বিশৃঙ্খলার পর ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) তিন নম্বর গন্তব্য মুম্বই। সূচি অনুযায়ী, আজ ফুটবল মাঠের চেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে ফ্যাশন শো, নিলাম এবং তারকাদের উপস্থিতি।

প্রথম দিনের অভিজ্ঞতাকে দু’ভাগে ভাগ করা যায়। ভোররাতে কলকাতায় পৌঁছনোর সময় উন্মাদনা তুঙ্গে। কিন্তু সকাল গড়াতেই সেই উচ্ছ্বাস বদলে যায় ক্ষোভে। মেসির মাত্র ২২ মিনিটের উপস্থিতি, কড়া নিরাপত্তা বলয়, ভিড় সামলাতে ব্যর্থতা—সব মিলিয়ে কলকাতার আয়োজন প্রশ্নের মুখে পড়ে। ক্ষুব্ধ দর্শকদের প্রতিবাদ, চেয়ার-ভাঙচুর, তদন্তের ঘোষণা—এই আবহেই মেসিকে শহর ছাড়তে হয়।

সেই অধ্যায় পেরিয়ে এবার নজর মুম্বই পর্বে। সূচির শুরু বিকেল সাড়ে তিনটে নাগাদ। ভেন্যু ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (Cricket Club of India)। এখানে প্রথমেই আয়োজিত হবে প্যাডেল কাপ (Padel Cup)। রুদ্ধ দুয়ার ইভেন্ট, যেখানে আমন্ত্রিত অতিথিরাই অংশ নেবেন। এরপর রয়েছে ৪৫ মিনিটের একটি ‘ফিলানথ্রপিক ফ্যাশন শো ফর আ কজ’। আয়োজকদের দাবি, এই আয়োজনের মূল উদ্দেশ্য সমাজকল্যাণমূলক প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ।

মুম্বই পর্বের অন্যতম বড় আকর্ষণ—২০২২ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) স্মারক নিলাম। সংবাদসংস্থা পিটিআই (PTI) জানিয়েছে, আয়োজকদের অনুরোধে মেসি বিশ্বকাপ-সংক্রান্ত কিছু স্মারক সঙ্গে এনেছেন, যা আজ নিলামে তোলা হবে। কোন কোন জিনিস নিলামে উঠবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও এই আয়োজন ঘিরে আগ্রহ তুঙ্গে।

একই সঙ্গে নজর কাড়ছে সেলিব্রিটি উপস্থিতির সম্ভাবনা। আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta) আগেই জানিয়েছিলেন—রাতে হাজির থাকবেন প্রথম সারির বলিউড তারকা, শিল্পপতি, স্টার ক্রিকেটার এবং প্রতিষ্ঠিত উদ্যোক্তারা। টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, জন আব্রাহাম—নামগুলো ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে।

এদিকে, অন্য একটি জল্পনাও চলছে কোহলিকে ঘিরে। বিরাট (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) লন্ডন থেকে মুম্বইয়ে ফেরা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ভারতীয় ক্রিকেটার আজ বা আগামী দিনে মেসির সঙ্গে দেখা করতে পারেন কি না, তা নিয়ে নিশ্চিত কিছু না হলেও, টাইমিং মিলিয়ে গুঞ্জন জোরদার।

মুম্বই-পর্বের পর মেসির সফরের শেষ গন্তব্য দিল্লি। তবে দ্বিতীয় দিনের আয়োজন ঘিরে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে—কলকাতার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আয়োজকেরা কি এবার দর্শক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিচ্ছেন? মাঠের ফুটবলের বদলে যদি সফরটি কেবল নিলাম, ফ্যাশন শো আর সেলিব্রিটিতেই সীমাবদ্ধ থাকে, তবে ‘গোট ট্যুর’-এর উদ্দেশ্য নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। যুবভারতীর ক্ষত এখনও তাজা। মুম্বই পর্ব তাই শুধু একটি ইভেন্ট নয়—পুরো সফরের বিশ্বাসযোগ্যতা ফেরানোর পরীক্ষা।


```