Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Messi-Virat: দেশে ফিরলেন বিরাট, রবিবার মেসির মুম্বই সফরে কি একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে?

আগামী ১৪ ডিসেম্বর মুম্বই সফরে যাবেন মেসি (Messi Mumbai Tour)। বিকেল ৫টা নাগাদ তিনি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে আয়োজন করা হয়েছে ‘গোট কনসার্ট’। 

Messi-Virat: দেশে ফিরলেন বিরাট, রবিবার মেসির মুম্বই সফরে কি একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে?

মুম্বইয়ে বিরাট কোহলি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 23:33

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার ভারতে এসেছেন লিওনেল মেসি (Leonel Messi in India)। শনিবার কলকাতায় এসে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে ভাসালেও, যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলার রেশকে সঙ্গী করেই তিনি শহর ছাড়েন (Messi in Kolkata)। দুপুরে কলকাতা থেকে হায়দরাবাদ পৌঁছন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ঠিক এই সময়েই সামনে আসে আর এক বড় খবর, লন্ডন থেকে স্ত্রী অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে মুম্বই ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli-Anushka Sharma)। দুই মহাতারকার একসঙ্গে দেশে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে, মুম্বইয়ে কি তবে মুখোমুখি হবেন মেসি ও বিরাট?

আগামী ১৪ ডিসেম্বর মুম্বই সফরে যাবেন মেসি (Messi Mumbai Tour)। বিকেল ৫টা নাগাদ তিনি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে আয়োজন করা হয়েছে ‘গোট কনসার্ট’। এই অনুষ্ঠান ঘিরে এখন থেকেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতার (Kolkata) ঘটনার পর কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই ওয়াংখেড়ে ও তার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক দর্শক জমায়েতের সম্ভাবনা থাকায় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা ও বড় গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। স্টেডিয়ামের বাইরে এবং ভিতরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। মুম্বই প্রশাসনের লক্ষ্য, যাতে কোনও ভাবেই বিশৃঙ্খলা না ছড়ায় এবং দর্শকরা নিরাপদে অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

এই আবহেই বিরাট কোহলির (Virat Kohli) মুম্বই ফেরা নতুন করে কৌতূহল বাড়িয়েছে। কালিনা বিমানবন্দর থেকে স্ত্রী অনুষ্কার সঙ্গে তাঁর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, মেসির সঙ্গে দেখা করতেই কি মুম্বই এলেন বিরাট? উল্লেখ্য, চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ম্যাচের একদিনের সিরিজ শেষ হওয়ার পর লন্ডন পাড়ি দিয়েছিলেন কোহলি।

তবে ক্রিকেট মহলের একটি অংশ মনে করছে, বিরাটের (Virat Kohli) ভারতে ফেরা আসন্ন বিজয় হাজারে ট্রফির প্রস্তুতির অংশ। ২৪ ডিসেম্বর শুরু হতে চলা এই ঘরোয়া একদিনের প্রতিযোগিতা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। নিজেকে 'ম্যাচ ফিট' রাখতেই তিনি এই টুর্নামেন্টে খেলতে পারেন বলে ধারণা।

এদিকে কলকাতার যুবভারতীকাণ্ড (Yuva Bharati Krirangan) নিয়ে ক্ষোভ এখনও কাটেনি দর্শকদের। আয়োজকদের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলেছেন অনেকে। তাঁদের দাবি, চড়া দামে টিকিট কেটেও মাঠ থেকে মেসিকে দেখা যায়নি। নিরাপত্তা ভেঙে মাঠে ভিড় ঢুকে পড়ায় গ্যালারি থেকে তারকাকে দেখা কার্যত অসম্ভব হয়ে ওঠে। অনেক দর্শক টিকিটের টাকা ফেরতের দাবিও তুলেছেন। আয়োজকরা শেষ পর্যন্ত সেই দাবি মানেন কি না, সেটাই এখন দেখার। গ্রেফতার করা হয়েছে ভারতে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। বিধাননগর পুলিশ ১০টি ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

কলকাতার ঘটনা থেকে শিক্ষা নিয়ে হায়দরাবাদ এবং মুম্বই- দু’জায়গাতেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিন্তু এই সব প্রস্তুতির মাঝেও সবচেয়ে বড় প্রশ্ন একটাই, মুম্বইয়ে কি সত্যিই দেখা হবে মেসি ও বিরাটের? সেই উত্তর পেতে আপাতত অপেক্ষা করতে হবে ফুটবল ও ক্রিকেটপ্রেমীদের।


```