Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Messi in Kolkata: মাঠে হুড়োহুড়ি, ঘিরে ধরে ছবি তোলার হিড়িক! বিরক্ত হয়ে নিজেই বেরিয়ে যেতে চান মেসি

প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়াও ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, ভিআইপি সংস্কৃতি অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তখন আয়োজকদের পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে।

Messi in Kolkata: মাঠে হুড়োহুড়ি, ঘিরে ধরে ছবি তোলার হিড়িক! বিরক্ত হয়ে নিজেই বেরিয়ে যেতে চান মেসি

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 December 2025 00:25

দ্য ওয়াল ব্যুরো: ভক্তদের উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিশৃঙ্খলাতেই শেষ হল লিওনেল মেসির কলকাতা সফর (Messi Tour In Kolkata)। শুক্রবার গভীর রাতে কলকাতায় পৌঁছন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। সকাল থেকে শহরজুড়ে উত্তেজনা থাকলেও দুপুর গড়াতেই যুবভারতী ক্রীড়াঙ্গনে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রিয় ফুটবলারকে এক ঝলক দেখতে চেয়েও ব্যর্থ। ক্ষোভে দর্শকাসন থেকে জলের বোতল ছোড়া হয়, নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েন বহু দর্শক। সূত্রে খবর সেই ভিড় ও হট্টগোলেই বিরক্ত হয়ে নিজেই স্টেডিয়াম ছেড়ে চলে যেতে চেয়েছিলেন মেসি (Leonel Messi)।

শনিবার সল্টলেক স্টেডিয়ামে (Saltlake Stadium) উপস্থিত এক প্রত্যক্ষদর্শী ফুটবলার জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, শুরুতে সব কিছুই স্বাভাবিক ছিল। মেসি মাঠে ঢোকার সময় হাসিমুখে সবার সঙ্গে হাত মেলান, স্বচ্ছন্দে অটোগ্রাফ দেন। তাঁর আচরণে কোনও অস্বস্তির ছাপ ছিল না।

কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে যখন একসঙ্গে অনেক মানুষ মাঠে ঢুকে পড়েন। ছবি তোলার হুড়োহুড়িতে চারদিক ভরে যায়। তাঁর কথায়, অতিরিক্ত ভিড় দেখে মেসি স্পষ্টই অস্বস্তিতে পড়েছিলেন। চারপাশ থেকে মোবাইল ক্যামেরা তাক করা দেখে তাঁর মুখের ভাব বদলে যায়। ধীরে ধীরে বিরক্তি বাড়তে থাকে এবং একসময়ে গিয়ে তাঁর ধৈর্যের বাঁধ ভাঙে।

শুধু মেসি নন, তাঁর নিরাপত্তারক্ষীরাও এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন। জানা গেছে, চারদিক থেকে লোক ঢুকে পড়ায় নিরাপত্তারক্ষীদেরও উদ্বেগ চরমে পৌঁছয়। একইভাবে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পলও এই বিশৃঙ্খলায় অসন্তুষ্ট ছিলেন। এমন পরিস্থিতি তাঁরা কেউই আশা করেননি। শেষ পর্যন্ত তিনজনই স্টেডিয়াম থেকে বেরিয়ে গাড়িতে করে ফিরে যান। এরপর আর মাঠে নামতে রাজি হননি। তখন মাঠের একপাশে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছিলেন, যদি মেসি আবার ফিরে এসে অন্তত কয়েকটি পেনাল্টি নেন।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়াও ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, ভিআইপি সংস্কৃতি অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আয়োজকদের পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে।

ঠিক কী ঘটেছিল?

শনিবার সকাল থেকেই ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে হাজির হন মেসিকে এক ঝলক দেখার আশায়। কিন্তু নিরাপত্তা বলয়, মঞ্চের অবস্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের ঘেরাটোপে আর্জেন্তিনীয় তারকাকে কার্যত দেখা যায়নি গ্যালারির বড় অংশ থেকে। মেসির মাঠে উপস্থিতি ছিল মাত্র কয়েক মিনিটের। নির্ধারিত স্টেডিয়াম ল্যাপও সম্পন্ন হয়নি।

এর পরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে মাঠে নামেন দর্শকদের একাংশ। চেয়ার, বোতল ছোড়া, ব্যানার ছেঁড়ার ঘটনাও ঘটে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। শেষ পর্যন্ত মেসিকে দ্রুত স্টেডিয়াম ছাড়াতে হয়।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চান এবং গোটা ঘটনার জন্য ‘মিসম্যানেজমেন্ট’-কে দায়ী করেন। প্রশাসনিক স্তরে তদন্তের নির্দেশও দেওয়া হয়।

মেসির (Lionel Messi) সংক্ষিপ্ত উপস্থিতির পরই যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে শনিবার বিকেলে বড়সড় পদক্ষেপ করে রাজ্য প্রশাসন। কলকাতায় সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) স্পষ্ট জানালেন, ঘটনার দায় সম্পূর্ণভাবে ইভেন্টের আয়োজক ও ব্যবস্থাপনার। ইতিমধ্যেই মূল আয়োজক শতদ্রু দত্তকে (Satadru Dutta) গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষ হলে দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।


```