Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Messi: হায়দরাবাদ চোখ ভরে দেখল মেসিকে, তাঁর অনাবিল হাসি, পায়ের জাদু, শতদ্রু আয়োজক ছিলেন সেখানেও

ঘটনাচক্রে হায়দরাবাদে এদিন সন্ধ্যার অনুষ্ঠানের উদ্যোক্তাও কিন্তু ছিলেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। যুবভারতীর বিশৃঙ্খলার জন্য তাঁকে মুখ্যত দায়ী করে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাঁর অনুপস্থিতিতেই মেসিময় হয়ে থাকল হায়দরাবাদ।

Messi: হায়দরাবাদ চোখ ভরে দেখল মেসিকে, তাঁর অনাবিল হাসি, পায়ের জাদু, শতদ্রু আয়োজক ছিলেন সেখানেও

হায়দরাবাদে মেসি ম্যাজিক

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 21:21

দ্য ওয়াল ব্যুরো: শনিবার দিনের শুরুটা হয়েছিল যুবভারতীতে বিশৃঙ্খলা দিয়ে। কিন্তু শেষটা ছিল বড়ই মধুর। হায়দরাবাদে কানায় কানায় পূর্ণ রাজীব গান্ধী স্টেডিয়ামে উৎসবের আবহ তৈরি করলেন লিওনেল মেসি(Messi in Hyderabad), লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। অনাবিল হাসি, পায়ের জাদু, পেনাল্টি শ্যুট আউটে গ্যালারি তথা হায়দরাবাদের মন ভরিয়ে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। ঘটনাচক্রে হায়দরাবাদে এদিন সন্ধ্যার অনুষ্ঠানের উদ্যোক্তাও কিন্তু ছিলেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। যুবভারতীর বিশৃঙ্খলার জন্য তাঁকে মুখ্যত দায়ী করে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর আয়োজনেই মেসিময় হয়ে থাকল হায়দরাবাদ।

শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ (Satadru Dutta Initiative)

মেসির এবারের গোটা ভারত সফরের তথা ‘GOAT India tour’-এর উদ্যোক্তা হলেন শতদ্রু। তা সে কলকাতা হোক বা হায়দরাবাদ বা মুম্বই। একেকটি শহরে একেক রকম আয়োজন করা হয়েছে। শতদ্রু ঘনিষ্ঠদের কথায়, কলকাতার বিশৃঙ্খলার দায় যদি একা শতদ্রুর হয়ে থাকে, তাহলে হায়দরাবাদের সাফল্যের ক্রেডিটও তাঁরই পাওনা।

এদিন রাজীব গান্ধী স্টেডিয়ামে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর উপস্থিতিতেই তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে হালকা মেজাজে ফুটবল খেলে দর্শকদের মন জয় করে নেন মেসি-সুয়ারেজরা। মেসি মাঠে ঢুকতেই দর্শকদের সহর্ষ চিৎকার যেন বধির করে দিতে পারত। সেই তুমুল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশে মেসির কয়েকটি দারুণ পাস, কিছু মুহূর্তের ‘কিক অ্যাবাউট’— এ সব মিলিয়ে স্টেডিয়াম বুঁদ হয়ে যায় মেসি ম্যাজিকে। 

এদিন সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ইভেন্টকে ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। দর্শকদের অভিযোগ—মেসিকে প্রায় দেখাই যায়নি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তাঁর এক ঝলকও না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। 

অথচ হায়দরাবাদে মেসির ইভেন্টের টিকিটের দাম ছিল কলকাতার তুলনায় কম। কিন্তু সেখানে দর্শকরা তো বটেই মেসিও যেন আনন্দ পেলেন ভরপুর।

রাজীব গান্ধী স্টেডিয়ামে মেসির উপস্থিতিতে প্রীতি ম্যাচের জন্য গত কয়েক সপ্তাহ ধরে প্র্যাকটিস করেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এদিনও আর্সেনালের জার্সি পরে মাঠে নামেন রেবন্ত। মেসির সামনে দাঁড়িয়ে পেনাল্টি শ্যুট আউটে ‘সাহসী’ রেবন্তই প্রথম শট নেন। এবং গোল করেন।

সম্ভবত কলকাতার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এদিন হায়দরাবাদ প্রশাসন সতর্ক হয়ে যায়। দেখা যায়, মাঠের মধ্যে বেশ খানিকটা সময় মেসির দশ ফুটের মধ্যে কেউ ছিলেন না। রেবন্ত রেড্ডিও নন। যাতে ফুটবলের যুবরাজকে চোখ ভরে দেখতে পারেন দর্শকরা। মেসিও দর্শকদের জন্য কয়েকটি বল গ্যালারিতে শট করে ছুঁড়ে দেন। এই বলগুলি যে কারও জীবনের সেরা স্মারক হয়ে থাকবে সন্দেহ নেই।

শনিবার হায়দরাবাদের যে ছবি দেখা গেল, তার সঙ্গে কলকাতার তুলনা স্বাভাবিক ভাবেই চলে আসবে। বিশেষ করে এদিন যুবভারতীতে গিয়েও যাঁরা মেসিকে দেখতে পাননি, হায়দরাবাদের ছবি হয়তো তাঁদের মনকে আক্ষেপে ও হতাশায় ভরিয়ে দেবে। মনে হবে, কলকাতা কি পারত না? তেলঙ্গনা তবে পারল কী করে!


```