Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Messi in Kolkata: যুবভারতীতে ম্যাসাকার, চরম অব্যবস্থা নিয়ে রগড় করতে জুড়ি মেলা ভার বাঙালির

রাগে গজগজ করছে বঙ্গবাসীও। আর সেই সমস্ত রাগের বহিঃপ্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ রাখঢাক না রেখে আয়োজক, প্রশাসনকে দুষছেন, আবার কেউ কেউ রগড় করে লেখা-ছবি পোস্ট করছেন। 

Messi in Kolkata: যুবভারতীতে ম্যাসাকার, চরম অব্যবস্থা নিয়ে রগড় করতে জুড়ি মেলা ভার বাঙালির

লিওনেল মেসি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: মেসির কলকাতা সফর (Messi in Kolkata) স্মরণীয় ঘটনা হয়ে থেকে যাওয়ার কথা ছিল। শনিবারের বারবেলায় তা থেকেছে বটে, কিন্তু কলঙ্কিত হয়ে। আয়োজকদের টিম, নিরাপত্তা রক্ষী, গোট টিমের পি-আর টিম এবং আরও কিছু লোকজন যেভাবে লিওর সঙ্গে জোঁকের মতো লেগেছিলেন, তাতে ফুটবল তারকার টিকিটিও দেখতে পাননি যুবভারতীর (Yuba Bharati) দর্শকরা। রাগে গজগজ করছে বঙ্গবাসীও। আর সেই সমস্ত রাগের বহিঃপ্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ রাখঢাক না রেখে আয়োজক, প্রশাসনকে দুষছেন, আবার কেউ কেউ রগড় করে লেখা-ছবি পোস্ট করছেন। কলকাতাবাসী আরও চটেছে বিশিষ্টদের জগঝম্প নিয়ে।

এদিন সাড়ে ১১টা নাগাদ সাদা অডি কিউ সেভেনে চড়ে যুবভারতীতে (Yuba Bharati Stadium) ঢোকেন লিওনেল মেসি (Lionel Messi), লুই সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তার পরমুহূর্ত থেকেই স্টেডিয়ামের ছবিটা পাল্টাতে শুরু করে। দেখা যায়, সিনেমার তারকারা তো রয়েইছেন, জটলা করে মেসিকে ঘিরে রেখেছেন তাঁদের মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসাররাও। শুধু তাই নয়, নেতা-মন্ত্রীদের পরিবার-পরিজনরাও বাদ যাননি। এরপর তো তাঁদের ছবি তোলার হিড়িক রয়েইছে।

মানুষের রাগটা সেখানেই। কাড়ি কাড়ি টাকা খরচ করে টিকিট কেটে যাঁরা মেসিকে একটা বার দেখার আশায় এলেন, তাঁরাই প্রিয় ফুটবলারের টিকিটিও দেখতে পেলেন না। লাভের গুড় পিঁপড়েয় খেয়ে যাওয়ার মতো ব্যাপার। সেই রাগ-রগড়েরই বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।

সিপিএম নেতা শতরূপ ঘোষ লিখেছেন, "GOAT-কে (Greatest Of All Time) দেখতে গিয়ে কতগুলো তৃণমূলী GOAT-কে দেখে আসতে হল।" কনটেন্ট ক্রিয়েটর কিরণ দত্ত (বং গাই) মজা করে লিখেছেন, "রোনাল্ডো করিয়েছে সবকিছু ,ওকে অ্যারেস্ট করার দাবি জানাচ্ছি।"

অন্যদিকে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মেসির ছবি দেখে একজন লিখেছেন, "স্বপ্নপূরণ লিওনেল মেসির। দেখা করলেন মহানায়ক শুভশ্রীর সাথে।" আবার একজন অরূপ বিশ্বাসের সঙ্গে মেসির ছবি দিয়ে স্ট্যাটাস আপডেট দিয়েছেন, "Marked Safe from Arup Biswas, Sujit Bose, Shatadru Dutta GOAT Scam।"

মেসিকে একঝলক দেখার আশায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন হাজার হাজার সমর্থক। কিন্তু বাস্তবে তাঁদের অধিকাংশেরই প্রিয় ফুটবলারকে সামনে থেকে দেখার সুযোগ হয়নি। গ্যালারিতে বসে জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখতে হয়েছে বলে অভিযোগ অনেকের। আর সেই হতাশা থেকেই স্টেডিয়াম থেকে টব, কার্পেট এমনকি গ্যালারির সিট পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

দেখা গিয়েছে, স্টেডিয়ামের মূল গেটের বাইরে মূর্তির চারপাশে সাজিয়ে রাখা ফুলের টব তুলে নিচ্ছেন এক মহিলা সমর্থক। থোড়াই কেয়ার মনোভাব নিয়েই জানালেন, " চার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে তো চোখের সামনে দেখতে পেলাম না। তাই অন্তত কিছু নিয়ে গেলাম।"

টব নেওয়ার ঘটনাতেই শেষ নয়। এক সমর্থক যুবভারতীতে বিছিয়ে রাখা কার্পেট কাঁধে তুলে মাঠ ছাড়েন। আবার আর এক জন স্টেডিয়ামের একটি সিট খুলে নিয়ে বেরিয়ে যান। সকলেরই যুক্তি এক, কাড়ি কাড়ি টাকা খরচ করেও প্রিয় তারকার দেখা না পেয়ে অন্তত স্মৃতি হিসেবে কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যাই। তাতে প্রমাণ দেখিয়ে বলা যাবে, 'হু হু, মেসিকে দেখতে গিয়েছিলাম'।


```