Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Lionel Messi: মোদী-মেসি সাক্ষাৎ হবে সোমবার, মুম্বইয়ে রবিবার ঠাসা প্রোগ্রাম

কলকাতা ও হায়দরাবাদ পার করে রবিবার মুম্বইয়ে ঠাসা সূচি, আর সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ।

Lionel Messi: মোদী-মেসি সাক্ষাৎ হবে সোমবার, মুম্বইয়ে রবিবার ঠাসা প্রোগ্রাম

মোদী-মেসি সাক্ষাৎ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 December 2025 08:25

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোরে কলকাতায় পা রাখেন লিওনেল মেসি (Lionel Messi)। মেসি নামতেই শুরু হয় উল্লাস, স্লোগান, পতাকা নাড়ানো—পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। তারপরেই যান হায়দরাবাদে। তিনদিনের ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) সফরের শেষ পর্বে অর্থাৎ সোমবার মেসি যাবেন দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এছাড়াও মিনার্ভা অ্যাকাডেমির যুব দলগুলিকে সংবর্ধনা এবং একটি নাইন-এ-সাইড সেলিব্রিটি ম্যাচের সূচি রয়েছে।

এই সফরের আয়োজক শতদ্রু দত্ত জানান, ১৪ বছর পর মেসির ভারতে আসা নিয়ে দেশজুড়ে আনন্দের জোয়ার বইছে। তাঁর কথায়, “মেসি আবার ভারতে আসছেন, এটাই বিশাল বিষয়। ভারতীয় ফুটবলের সঙ্গে মানুষের সংযোগ আবার নতুন করে তৈরি হচ্ছে। এত স্পনসর আগে কখনও ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হয়নি।” তিনি আরও বলেন, ভারতীয় ভক্তদের জন্য এটি মেসিকে সামনে থেকে দেখার এটাই এক বিরল সুযোগ, কারণ ভবিষ্যতে মেসি আবার ভারতে আসা নাও আসতে পারেন।

কলকাতা থেকেই শুরু হয়েছে মেসির তিন দিনের ব্যস্ত সফরসূচি। এই সফরে মোট চারটি শহরে যাবেন মেসি—কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি। কলকাতা পর্ব শেষ করে তিনি শনিবার সন্ধেয় হায়দরাবাদে গিয়েছেন, যেখানে রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে একটি সংক্ষিপ্ত প্রদর্শনী ম্যাচ, ফুটবল ক্লিনিক এবং সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা শুধু মেসিকে দেখেননি, বরং তারকা নিজেও মাঠে নেমে ফুটবল খেলেন। কয়েকটি বল দর্শকদের দিকে ছুঁড়ে দেন, যা ভক্তদের আনন্দ দ্বিগুণ করে দেয়। অনুষ্ঠানে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও (Revant Reddy) উপস্থিত ছিলেন। তিনি প্রদর্শনী ম্যাচে অংশ নেন এবং মেসির সঙ্গে কয়েকটি পাসও দেওয়া-নেওয়া করেন। এছাড়া কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi) উপস্থিত ছিলেন। মেসির সঙ্গে দেখা-কথা হওয়ার পাশাপাশি সাংসদকে একটি জার্সি উপহার দেন এলএম১০ (LM10)।

এরপর আজ অর্থাৎ রবিবার মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। সেখানে তিনি লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পলের সঙ্গে একটি দাতব্য ফ্যাশন ইভেন্টেও অংশ নেবেন। পাশাপাশি রয়েছে সিসিআই-তে প্যাডেল কাপ।

রবিবার (১৪ ডিসেম্বর) মুম্বই সফরের (Messi Mumbai Tour) জন্য পুলিশ ওয়াংখেড়েতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে। স্টেডিয়ামে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যান্ডের ভিতরে জলের বোতল, ধাতব সামগ্রী এবং কয়েন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ স্ট্যান্ডের চারপাশে পর্যবেক্ষণ টাওয়ার বসিয়েছে যাতে ভিড় নিয়ন্ত্রণে রাখা যায় এবং কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো বিশৃঙ্খলা ও ভিড় নিয়ন্ত্রণের সমস্যা এড়ানো যায়।


```