Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

তিন ব্রোঞ্জে এশিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ করলেন মনু ভাকের, জোড়া সোনা গুরপ্রীতের

সিনিয়র ইভেন্টে ভারতের পদকসংখ্যা দাঁড়াল ২৬—১১ সোনা, ৭ রুপো, ৮ ব্রোঞ্জ। সিনিয়র দলে ৩৫ জন প্রতিযোগী, আর জুনিয়র বিভাগে লড়ছেন ১২৯ জন ভারতীয় শ্যুটার। 

তিন ব্রোঞ্জে এশিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ করলেন মনু ভাকের, জোড়া সোনা গুরপ্রীতের

মনু ভাকের

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 August 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: কাজাখস্তানের আলমাটি থেকে সুখবর। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে (Asian Shooting Championship) বৃহস্পতিবার ভারতীয় শ্যুটাররা লক্ষ্যভেদে প্রায় অব্যর্থ। গুরপ্রীত সিং (Gurpreet Singh) জোড়া সোনা জিতলেন পুরুষদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলে। অন্যদিকে মনু ভাকের (Manu Bhaker) শেষ করলেন তিনটি ব্রোঞ্জ পদক ঝুলিতে পুরে। তার মধ্যে অন্যতম মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল। বাকিগুলি দলগত ইভেন্টে। অলিম্পিকের আগে এই সাফল্য নিঃসন্দেহে ভরসা জোগাচ্ছে।

৩৭ বছরের গুরপ্রীত ব্যক্তিগত ইভেন্টে স্কোর করলেন ৫৭২ পয়েন্ট, তার মধ্যে ১৮টি ইনার-টেন। একই স্কোর সতীর্থ অমনপ্রীত সিংয়েরও (Amanpreet Singh)। কিন্তু তিনি ১১ ইনর-টেনে পিছিয়ে পড়েন। ফলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। তৃতীয় স্থানে চিনের সু লিয়ানবোফান—৫৭০ পয়েন্ট (১৫ ইনর-টেন)। তিন শ্যুটার মিলে মঞ্চ কাঁপালেন। দলগত প্রতিযোগিতায়ও ভারতের দাপট। গুরপ্রীত, অমনপ্রীত আর হর্ষ গুপ্ত মিলে স্কোর করলেন ১৭০৯। দক্ষিণ কোরিয়া (১৭০৪) পেল রুপো, ভিয়েতনাম (১৬৭৭) ব্রোঞ্জ।

যদিও সবটুকু রঙিন নয়। পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোনে হতাশ করলেন পরীক্ষিত সিং ব্রার, সমরবীর সিং এবং গোল্ডি গুর্জর। তিনজনের সম্মিলিত স্কোর ১৮৩৯.৬। পদকের জন্য দরকার ছিল আরও দেড় পয়েন্ট। ফলে চতুর্থ স্থানে শেষ করতে হয় তাঁদের। সোনা জেতে দক্ষিণ কোরিয়া (১৮৫৪.৫), রুপো চিন (১৮৫২.৯) আর ব্রোঞ্জ কাজাখস্তান (১৮৪১.২)। ব্যক্তিগত ইভেন্টে ভারতের মধ্যে সেরা পারফরমার ব্রার। সপ্তম স্থানে শেষ করলেন ৬১৭.১ পয়েন্ট নিয়ে।

সব মিলিয়ে সিনিয়র ইভেন্টে ভারতের পদকসংখ্যা দাঁড়াল ২৬—১১ সোনা, ৭ রুপো, ৮ ব্রোঞ্জ। সিনিয়র দলে ৩৫ জন প্রতিযোগী, আর জুনিয়র বিভাগে লড়ছেন ১২৯ জন ভারতীয় শ্যুটার। দেখিয়ে দিয়েছেন—অলিম্পিকের আগে তাঁদের নিশানা নিখুঁত, আত্মবিশ্বাসও তুঙ্গে। শুক্রবার চ্যাম্পিয়নশিপের শেষ দিন।

  • শ্যুটিংয়ে ইনার টেন (Inner 10) মানে হচ্ছে টার্গেটের একেবারে ভেতরের কেন্দ্রবিন্দুতে গুলি লাগানো। সাধারণত ১০–৯–৮ ইত্যাদি করে পয়েন্ট দেওয়া হয়। বাইরে গুলি লাগলে কম পয়েন্ট। একেবারে মাঝখানে লাগলে ১০ পয়েন্ট। আর যদি ১০ পয়েন্টের ভেতরের আরও ছোট বৃত্তে (সেন্টার সার্কেলে) গিয়ে লাগে, তখন তাকে বলে ইনার টেন (X)। টাইব্রেকারের সময়, যখন দু’জন শ্যুটারের স্কোর সমান হয়, তখন যার ইনার টেন বেশি, তিনি এগিয়ে থাকেন।

```