Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

এশিয়ান শ্যুটিংয়ে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল, আসানসোলের অভিনবকে মমতার শুভেচ্ছা

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি অভিনবকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ওর অভিভাবক, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদেরও আমার অভিনন্দন।

এশিয়ান শ্যুটিংয়ে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল, আসানসোলের অভিনবকে মমতার শুভেচ্ছা

অভিনব সাউ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 21 August 2025 22:06

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের (Asian Shooting Championship) চতুর্থ দিনে কার্যত সোনার পাহাড় গড়ল ভারতের তরুণ তিরন্দাজরা। পাঁচটি সোনার মধ্যে চারটিই জিতল ভারত, আর সেই সঙ্গেই দেশের পদকসংখ্যা গিয়ে দাঁড়াল ২৬-এ। যার মধ্যে রয়েছে ১৪টি সোনা, ছ’টি রূপো এবং ছ’টি ব্রোঞ্জ। 

পদক তালিকায় শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল ভারত। আরও মন ভাল করা খবর সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে বাংলার ছেলে অভিনব সাউ (Abhinav Shaw)। আসানসোলের তরুণের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমাদের আসানসোলের ছেলে অভিনব সাউ কাজাখস্তানে অনুষ্ঠিত ১৬ তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিনবকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ওর অভিভাবক, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদেরও আমার অভিনন্দন। আমি আগামীতে অভিনবর আরও সাফল্য কামনা করছি।"

বস্তুত, দেশের হয়ে সোনার ভাণ্ডার ভরতে শুরু করেন অভিনবই। পরে যোগ দেন নরায়ণ প্রণব (৬৩১.১ স্কোরে তৃতীয়) এবং হিমাংশু (৬৩০.৯ স্কোরে চতুর্থ)। তিন জন মিলে কোয়ালিফিকেশনে শ্যুট করেন ৬২৮.১, যার ফলে শুধু ফাইনালের টিকিটই নিশ্চিত হয়নি, বরং ত্রয়ীর মোট স্কোর ১৮৯০.১ হয়ে গিয়েছে এশিয়ান রেকর্ড ও জুনিয়র বিশ্ব রেকর্ড। আর সেই সঙ্গেই ভারতের ঝুলিতে আসে আরও এক সোনা।

ভারতের এই নজিরবিহীন সাফল্যে শুটিং বিশ্বে এখন চর্চার কেন্দ্রবিন্দু কিশোর শ্যুটাররাই।


```