Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

জামনগরে পৌঁছলেন লিওনেল মেসি, বনতারায় আজ তিনি অনন্ত আম্বানির বিশেষ অতিথি

কড়া নিরাপত্তার মধ্যে একটি সুরক্ষিত কনভয়ে শহর দিয়ে যাতায়াত করতে দেখা যায় ফুটবল তারকাদের।

জামনগরে পৌঁছলেন লিওনেল মেসি, বনতারায় আজ তিনি অনন্ত আম্বানির বিশেষ অতিথি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 December 2025 23:55

দ্য ওয়াল ব্যুরো: ভারতে চলা ‘গোট ট্যুর’-এর অংশ হিসেবে গুজরাতের জামনগরে পৌঁছলেন (Lionel Messi Jamnagar Visit) আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ-সহ সফরকারী দলের অন্যান্য সদস্যরা। কড়া নিরাপত্তার মধ্যে একটি সুরক্ষিত কনভয়ে শহর দিয়ে যাতায়াত করতে দেখা যায় ফুটবল তারকাদের। তাঁদের আগমনের ভিডিও প্রকাশ্যে এনেছে এক সসর্বভারতীয় সংবাদ সংস্থা।

সংবাদসংস্থা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, জামনগরের বনতারা (Vantara), রিলায়েন্সের বন্যপ্রাণ সংরক্ষণ ও উদ্ধার কেন্দ্র, সফরে যাচ্ছেন মেসি ও সুয়ারেজ। সেখানে তাঁদের আতিথ্য দেবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত অম্বানি (Anant Ambani)। ফুটবল তারকারা বনতারায় আম্বানি পরিবারের অতিথি হয়ে রাতটুকু থাকছেন বলেও জানানো হয়েছে।

দিল্লি সফর সেরে জামনগরে মেসি

জামনগরে পৌঁছনোর আগে দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মেসি। সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় আইসিসি চেয়ারম্যান জয় শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ডিডিসিএ সভাপতি রোহন জেটলির। সেই অনুষ্ঠানে জয় শাহ মেসি, সুয়ারেজ এবং রদ্রিগো ডে পলকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি উপহার দেন। মেসিকে দেওয়া হয় ১০ নম্বর জার্সি, সুয়ারেজ পান ৯ নম্বর এবং ডে পলকে দেওয়া হয় ৭ নম্বর জার্সি। পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মেসিকে আমন্ত্রণও জানান জয় শাহ।

কলকাতায় বিশৃঙ্খলা, তবু ট্যুরে আগ্রহ তুঙ্গে

দিল্লির আগে কলকাতা, হায়দরাবাদ ও মুম্বইয়ে একাধিক অনুষ্ঠানে অংশ নেন মেসি। যদিও শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই মেসি চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বহু দর্শক। টিকিটের উচ্চমূল্য ঘিরে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

তবে সেই ঘটনার পরেও ভারতের বিভিন্ন শহরে মেসির সফর ঘিরে উন্মাদনায় ভাটা পড়েনি। জামনগরে তাঁর আগমন আবারও ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস বাড়িয়েছে।


```