Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অরূপ বিশ্বাস থেকে জয় শাহ অনেক হল, এবার বাঘ-সিংহর সঙ্গে দেখা, মেসি যাচ্ছেন আম্বানিদের বনতারায়

রাজধানী ছাড়ার আগে ভারতবাসীর দিলখুশ করে মেসি জানান, "এই ক’দিন ভারতে যে ভালবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন! সময়টা খুব অল্প ছিল, কিন্তু অভিজ্ঞতা অসাধারণ।

অরূপ বিশ্বাস থেকে জয় শাহ অনেক হল, এবার বাঘ-সিংহর সঙ্গে দেখা, মেসি যাচ্ছেন আম্বানিদের বনতারায়

গ্রাফিক্স: দ্য ওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 December 2025 19:54

দ্য ওয়াল ব্যুরো: মানুষের সঙ্গে অনেক তো হল, ভারত সফরে এসে এবার হাতি, সিংহ, ম্যাকাও পাখির সঙ্গে মোলাকাতের পালা লিওনেল মেসির (Lionel Messi)। দিল্লির অনুষ্ঠান পর্ব শেষ করে মেসি এবার যাচ্ছেন আম্বানিদের বনতারায় (Messi in Vantara)। সেখানে তাঁকে আপ্যায়ন করবেন বনতারার অভিভাবক অনন্ত আম্বানি। তাঁদের গোটা পরিবারই হয়তো থাকবেন সেখানে।

বনতারা কী কোথায়? (Vantara)

বনতারা (Vantara) — যার অর্থ ‘বনের নক্ষত্র’ হল রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে তোলা এক অভিনব প্রাণী উদ্ধার, পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র। গুজরাতের জামনগর জেলার মোতিখাভদি গ্রামে বিস্তৃত প্রায় ৩,৫০০ একর সবুজ বেষ্টনীর মধ্যে এই প্রকল্পটি গড়ে তোলা হয়েছে।

প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে ওঠা বনতারা শুধুমাত্র বিপন্ন ও আহত প্রাণীদের আশ্রয় দেওয়াই নয়, তাদের সুস্থ করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। প্রকৃতি ও প্রাণের সহাবস্থানের এক মানবিক দৃষ্টান্ত হিসেবে ধীরে ধীরে নিজস্ব পরিচিতি গড়ে তুলছে বনতারা।

প্রশ্ন হল, মেসি কি এমনি এমনি বনতারায় যাচ্ছেন?

পেশাদার ফুটবলার মেসি। তাঁর ম্যানেজাররা মেসির এনগেজমেন্টের প্রতিটি সেকেন্ডের মূল্য কড়ায়গণ্ডায় গুণে নেন। বস্তুত সেই কারণেই কলকাতা বা দিল্লিতে ‘মেসির সঙ্গে দেখার’ অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল ১০ লক্ষ থেকে ১ কোটি। কারণ, মেসিকে এ দেশে আনতে যা খরচ তা মেটাতে সেই টাকা তোলা ছাড়া উপায় ছিল না।
 
সুতরাং এহেন মেসি বনতারায় যাওয়ার জন্য বহু কোটি টাকা দাবি করেছেন বলে জল্পনা ছড়িয়েছে। অনেকে বলছেন, মেসিকে ৫০ কোটি টাকা দিচ্ছেন আম্বানিরা। তবে ঘটনা হল, এই টাকার কথা আয়োজকরা বা আম্বানিদের তরফ থেকে কেউই ‘কনফার্ম’ করেননি। সবটাই ধারণা বা জল্পনা।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত সফরের শেষ দিনে অর্থাৎ আজই রাজধানী ছেড়ে এক রাতের জন্য গুজরাতের জামনগরে অনন্ত আম্বানির ‘বনতারায়’ থাকবেন বিশ্ব ফুটবলের মহাতারকা। তাঁর সঙ্গে থাকছেন লুই সুয়ারেজ-সহ আরও কয়েকজন ফুটবলার। মেসির এই সফর তাঁর বহু আলোচিত ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’-রই একটি গুরুত্বপূর্ণ পর্ব বলে জানা গিয়েছে।

সূত্রের দাবি, অনন্ত আম্বানির আমন্ত্রণেই মেসি ও তাঁর সঙ্গীরা বন্তারায় যাবেন। বন্যপ্রাণ সংরক্ষণ ও পুনর্বাসনের এই কেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি একাধিক কর্মসূচিতেও তাঁরা অংশ নিতে পারেন।

সোমবার বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) পা রাখতেই লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরের ‘শেষ লেগ’-কে কেন্দ্র করে ধরা পড়েছিল উত্তেজনা, প্রতীক আর সৌজন্যের মিলন। গায়ে পিঙ্ক রঙের টি-শার্ট, চিরচেনা হাসি— দিল্লিতে ‘গোট’ (GOAT) ছিলেন পরিচিত মেজাজে।

দিল্লি সফরের অন্যতম আলোচিত মুহূর্ত ছিল আইসিসি চেয়ারম্যান (ICC Chairman) জয় শাহের (Jay Shah) সঙ্গে মেসির মোলাকাত। সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) ও ডিডিসিএ সভাপতি রোহন জেটলি (Rohan Jaitley)।

রাজধানী ছাড়ার আগে ভারতবাসীর দিলখুশ করে মেসি জানান, "এই ক’দিন ভারতে যে ভালবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন! সময়টা খুব অল্প ছিল, কিন্তু অভিজ্ঞতা অসাধারণ। আমি জানতাম এখানে ভালবাসা পাব। কিন্তু সামনে থেকে সেটা অনুভব করা অবিশ্বাস্য। আপনাদের এই উন্মাদনা, এই পাগলামি— সবই স্পেশ্যাল! কখনও নিশ্চয়ই আবার ম্যাচ খেলতে, কখনও অন্য কোনও উপলক্ষে— আমরা নিশ্চয়ই আবার ফিরে আসব!"


```