Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IPL 2026 Retention: ‘মিস্টার ডিপেন্ডেবল’-এর যুগ শেষ! আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স

দলের অন্যতম ভরসা, বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে আসন্ন আইপিএল নিলামে ছেড়ে দিল কেকেআর।

IPL 2026 Retention: ‘মিস্টার ডিপেন্ডেবল’-এর যুগ শেষ! আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স

কেকেআর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 November 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্স (KKR) শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিগ হিটার এবং অভিজ্ঞ বোলার আন্দ্রে রাসেলকে (Andre Russell) ছেড়ে দিল। বহু বছর ধরে কেকেআর-এর জয়-পরাজয়ের সঙ্গী ছিলেন এই ক্যারিবিয়ান তারকা। ফলে, আগামী আইপিএলে নাইট রাইডার্সের শিবিরে আর 'ক্যারিবিয়ান দৈত্য'-কে দেখা যাবে না (IPL 2026 Auction)। 

রাসেলকে ২০২৫ মরসুমের জন্য ১৮ কোটি টাকা দিয়ে রিটেইন করা হয়েছিল। তিনি ব্যাট হাতে ১৬৭ রান করেন এবং বল হাতে ৮টি উইকেট নেন। এক কথায় গত মরশুমে ফর্মে ছিলেন না রাসেল। বড় ইনজুরিও হয়েছিল।তারপর থেকেই রাসেল ও সুনীল নারিনের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠতে থাকে। 

অবশেষে কলকাতা নাইট রাইডার্স (KKR) ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তনের হাওয়া লেগেই গেল। একদিকে যেমন কোচিং বিভাগে এল নতুন মুখ, তেমনই অন্যদিকে ছেড়ে দেওয়া হল দলের দীর্ঘদিনের অন্যতম সেরা তারকা আন্দ্রে রাসেলকে। আইপিএল ২০২৬-এর আগে কলকাতা নাইট রাইডার্স তাদের টিম ম্যানেজমেন্টে বড় রদবদল এনেছে। অভিষেক নায়ারকে দলের হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁর ডেপুটি অর্থাৎ সহকারী কোচ হিসেবে নাইটদের শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা শেন ওয়াটসন।

তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন এই দলের হয়ে বহু বছর ধরে দুর্দান্ত ম্যাচ খেলেছেন রাসেল। ব্যাট হাতে তিনি মাঠে নামা মানেই ছিল 'রাসেলম্যানিয়া'। প্রতিপক্ষের বোলারদের ওপর চলত ঝড়। সেই বিধ্বংসী অলরাউন্ডারকে আর নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে না।


```