Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

WC Qualifiers: আয়ারল্যান্ড হারাল পর্তুগালকে, দেশের জার্সিতে প্রথম লাল কার্ড রোনাল্ডোর!

যা পরিস্থিতি, তাতে সাজার মেয়াদ বাড়লে তাঁকে হয়তো বিশ্বকাপের প্রথম দু’ম্যাচে দেখা নাও যেতে পারে!

WC Qualifiers: আয়ারল্যান্ড হারাল পর্তুগালকে, দেশের জার্সিতে প্রথম লাল কার্ড রোনাল্ডোর!

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 November 2025 07:04

দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিশ্বকাপের পরেই অবসর নেবেন। অতিসম্প্রতি একটি পডকাস্টে এমনটাই ইঙ্গিত দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু যে সংকেত নিজেও পাননি, শেষমেশ সেটাই হল আয়ারল্যান্ডে। দুটো হলুদ কার্ডের যোগফল হিসেবে লাল কার্ড দেখে (দেশের জার্সিতে প্রথম) যখন মাঠ ছাড়ছেন, তখনও ম্যাচ শেষ হতে মেরেকেটে আধ ঘণ্টা বাকি৷ আর তার দল পিছিয়ে দু'গোলে। জিতলেই বিশ্বকাপের টিকিট পাকা হত। কিন্তু শেষমেশ তা হলই না, উপরন্তু কেরিয়ারের অন্তিম কোয়ালিফায়ার (WC Qualifiers) খেলে নতমুখে নিষ্ক্রান্ত রোনাল্ডো। যা পরিস্থিতি, তাতে সাজার মেয়াদ বাড়লে তাঁকে হয়তো বিশ্বকাপের প্রথম দু’ম্যাচে দেখা নাও যেতে পারে!

আয়ারল্যান্ডের ডাবলিনের রাতটা পর্তুগালের (Portugal) জন্য শুরু থেকেই কঠিন হয়ে দাঁড়ায়। বল দখল প্রায় পুরোটা নিজেদের নিয়ন্ত্রণে হলেও লাভের লাভ হয়নি। একাধিক হাফ চান্স হাতছাড়া করেন রোনাল্ডো (Cristiano Ronaldo), ফেলিক্স, ডালোরা। অন্যদিকে সীমিত সুযোগের ফায়দা নেয় আয়ারল্যান্ড (Republic of Ireland), গোল করেন টোয়াই পারট—এদিনের নায়ক।

১৭ মিনিটে জশ কালেনের ফ্রি-কিক থেকে লিয়াম স্কেলস হেড বাড়ান। বক্সের মধ্যে ফাঁকায় ছিলেন পারট। কাছ থেকে ঠেলে দেন প্রথম গোল। যার পরই ম্যাচের গতি পাল্টে যায়। পর্তুগাল চাপ বাড়ালেও আইরিশ ডিফেন্স ভাঙতে ব্যর্থ।  উলটে প্রথমার্ধের একেবারে শেষে আবারও আঘাত। ও’শিয়ার লং বল থেকে দুরন্ত দৌড়ে বক্সে ঢুকে পারট কাট-ইন করে নিকটবর্তী পোস্ট দিয়ে শট নেন। গোলরক্ষক দিওগো কোস্তা হাতই ছোঁয়াতে পারেননি। আয়ারল্যান্ড ২-০।

দ্বিতীয়ার্ধে পর্তুগাল আরও মরিয়া। উইং থেকে বল তোলার চেষ্টা, বক্সে ক্রস, ডালোর প্রাণান্ত প্রচেষ্টা, ফেলিক্সের শট—কিছুই কাঙ্ক্ষিত ফল দিল না। উলটে ৫৯ মিনিটে এল সেই বিতর্কিত মুহূর্ত। ও’শিয়ার সঙ্গে ধস্তাধস্তিতে রোনাল্ডো কনুই চালান। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরের নির্দেশে লাল! দেশের জার্সিতে প্রথমবার রেড কার্ড দেখে মাঠ ছাড়লেন রোনাল্ডো। খানিক হতাশা দেখালেও বাড়তি রাগ নয়। উলটে সাজঘরে যাওয়ার পথে আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে হাতও মেলান রোনাল্ডো!

পর্তুগালের কোচ রোবের্তো মার্টিনেজ পরে জানিয়ে দেন, সিদ্ধান্তটা কঠোর। কিন্তু লাল কার্ড তো ফেরানো যাবে না। তার ফলে আর্মেনিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে থাকছেন না সিআরসেভেন। সরাসরি লাল দেখায় বাড়তি সাসপেনশন হলে বিশ্বকাপের প্রথম দু’ম্যাচও মিস করতে পারেন তিনি।

অন্যদিকে আয়ারল্যান্ডের শিবিরে এখন বিশ্বকাপে নামার রোমাঞ্চ। হাঙ্গেরির বিরুদ্ধে রোববার ম্যাচ—জিতলেই রানার্স-আপ এবং ছিটকে যাওয়ার বদলে বিশ্বকাপের টিকিট দখলের লড়াইয়ে ফের নেমে পড়া!


```