Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আর্জেন্তিনার বিশ্বকাপ জয় ‘স্বাভাবিক’ ঘটনা, পর্তুগাল খেতাব জিতলে সেটা হবে ‘চমক’: রোনাল্ডো

রোনাল্ডোর পক্ষে মেসির সাফল্যের কাছাকাছি পৌঁছনোও ক্রমশ কঠিন হয়ে উঠছে। তবু তাঁর কথায় প্রতিযোগিতার ঝাঁঝ এখনও আগের মতোই।

আর্জেন্তিনার বিশ্বকাপ জয় ‘স্বাভাবিক’ ঘটনা, পর্তুগাল খেতাব জিতলে সেটা হবে ‘চমক’: রোনাল্ডো

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 November 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে (Lionel Messi) ফের একবার খোঁচা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর্জেন্তিনার ২০২২ সালের বিশ্বকাপ জয়কে তিনি বললেন ‘স্বাভাবিক’, কারণ সিআরসেভেনের মতে, ঐতিহ্যবাহী ফুটবল শক্তিগুলোর ক্ষেত্রে এমন জয় চমক নয়।

সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল নাসরের (Al Nassr) তারকা রোনাল্ডো এখনও পর্যন্ত কেরিয়ারে বিশ্বকাপ জেতেননি। অন্যদিকে, মেসি কাতারে (Qatar) খেতাব জিতে দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনেছেন। সঙ্গে হাতে তুলেছেন টুর্নামেন্ট-সেরার স্বীকৃতি ‘গোল্ডেন বল’ (Golden Ball)। ওই একটা ম্যাচে মেসি ও আর্জেন্তিনার জয় বহু সমালোচকের নজর ‘GOAT’ বিতর্কের (Greatest of All Time) পাকাপাকি অবসান ঘটিয়েছিল।

যদিও রোনাল্ডো এই তত্ত্ব মানতে নারাজ। তাঁর মতে, ২০২২-এর বিশ্বকাপ জয় কোনও অস্বাভাবিক ঘটনা নয়। পিয়ার্স মর্গানের (Piers Morgan) ইউটিউব পডকাস্টে তিনি বলেন, ‘আর্জেন্তিনা মেসির আগে ক’বার বিশ্বকাপ জিতেছে? দু’বার, তাই না? স্বাভাবিক ব্যাপার। ওরা এমন দেশ, যারা বড় টুর্নামেন্টে জিততে অভ্যস্ত!’ ব্রাজিলের (Brazil) উদাহরণ টেনে রোনাল্ডো আরও বলেন, ‘যদি ব্রাজিল বিশ্বকাপ জেতে, এতে কেউ অবাক হবে? না। কারণ ওরা নিয়মিত সাফল্যের মধ্যে থাকে!’

নিজের দেশ নিয়ে অবস্থানও স্পষ্ট করেন রোনাল্ডো। তাঁর কথায়, ‘যদি পর্তুগাল বিশ্বকাপ জয় করে, তাহলে সেটা বড় চমক। মানুষ তখন অবাক হবে। কিন্তু আমি আসলে ওভাবে ভাবি না।’

বিশ্বকাপে মেসির প্রভাব ছিল চোখে পড়ার মতো। পুরো টুর্নামেন্টে অসাধারণ ফর্মে থেকে তিনি দ্বিতীয়বারের মতো গোল্ডেন বল জেতেন। অন্যদিকে, রোনাল্ডোর পর্তুগাল ২০২২ সালে কোয়ার্টার ফাইনালে মরক্কোর (Morocco) কাছে হেরে বিদায় নেয়।

দীর্ঘ দুই দশকের কেরিয়ারে দুই মহাতারকা একে অন্যের সঙ্গে নিরন্তর তুলনায়। ক্লাব ফুটবলে অসংখ্য রেকর্ডের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও মেসি-রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। বর্তমানে ব্যালন ডি’অরের (Ballon d’Or) হিসেবে মেসি এগিয়ে অনেকটাই—তাঁর ৮টি, রোনাল্ডোর ৫। দু’খানা কোপা আমেরিকা (Copa America) ও একটি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক পর্যায়েও আর্জেন্তিনীয় তারকার সাফল্য পূর্ণতা পেয়েছে।

রোনাল্ডোর ঝুলিতে আছে ২০১৬ সালের ইউরো (Euro 2016) এবং দু’টি নেশনস লিগ (UEFA Nations League) ট্রফি। যদিও বিশেষজ্ঞদের নজরে এই সাফল্যগুলো ইউরো বা কোপা আমেরিকার সমান মর্যাদা পায় না। তা ছাড়া ৪০–এর কাছাকাছি বয়সে সৌদি লিগে (Saudi Pro League) খেলা রোনাল্ডোর পক্ষে মেসির সাফল্যের কাছাকাছি পৌঁছনোও ক্রমশ কঠিন হয়ে উঠছে। তবু তাঁর কথায় প্রতিযোগিতার ঝাঁঝ এখনও আগের মতোই।

বাকি রইল মাঠের রিপোর্ট কার্ড। তার চূড়ান্ত ফলাফল মিলবে সামনের বছর বিশ্বকাপে।


```