Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

বেঞ্জেমার নক আউট পাঞ্চে ধরাশায়ী আল নাসের! কিং কাপের শেষ আটে আল ইত্তিহাদ, নিষ্প্রভ রোনাল্ডো

আল ইত্তিহাদের জমাট ডিফেন্স চিলতে ফাঁকও রাখেনি। শেষ মুহূর্তে মরিয়া হয়ে আক্রমণ চালালেও সমতা ফেরাতে পারেননি রোনাল্ডোরা। 

বেঞ্জেমার নক আউট পাঞ্চে ধরাশায়ী আল নাসের! কিং কাপের শেষ আটে আল ইত্তিহাদ, নিষ্প্রভ রোনাল্ডো

রোনাল্ডো ও বেঞ্জেমা

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 October 2025 12:39

দ্য ওয়াল ব্যুরো: সৌদি কিং কাপের (Saudi King Cup) বহু প্রতীক্ষিত লড়াই—করিম বেঞ্জেমা (Karim Benzema) বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। যেখানে শেষ হাসি হাসলেন ফরাসি স্ট্রাইকার! মঙ্গলবার জেদ্দায় (Jeddah) আল নাসেরকে (Al Nassr) ২–১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা পাকা করল আল ইত্তিহাদ (Al Ittihad), হোঁচট খেল জর্জ জেসুসের (Jorge Jesus) আল নাসের।

সিজনের শুরুতে দুঃস্বপ্ন। ফর্মহীনতা, চোট-আঘাত, সমালোচনা—সব মিলিয়ে চাপ বাড়ছিল বেঞ্জিমার। কিন্তু বড় ম্যাচে ফের নিজের জাত চিনিয়ে দিলেন ফরাসি তারকা। ম্যাচের শুরুতেই আল ইত্তিহাদের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন। যার সুবাদে আত্মবিশ্বাস ফিরে পায় সৌদি চ্যাম্পিয়নরা।

যদিও আল নাসেরের সমতায় ফিরতে বেশি দেরি হয়নি। ব্রাজিলীয় ফরওয়ার্ড অ্যাঞ্জেলো (Angelo) ৩০ মিনিটের মাথায় বক্সের ভেতর রিবাউন্ড পেয়ে গোল করেন। কিন্তু প্রথমার্ধ শেষের আগেই আবার এগিয়ে যায় আল ইত্তিহাদ—আলজেরিয়ান মিডফিল্ডার হুসেম আওয়ার (Houssem Aouar) ঠান্ডা মাথায় রাকোভিচকে (Predrag Rajkovic) পাশ কাটিয়ে জালের ঠিকানা খুঁজে নেন।

দ্বিতীয়ার্ধে ১০ জনে নেমেও শৃঙ্খলিত ডিফেন্স ধরে রাখে আল ইত্তিহাদ। আল জুলায়দানের (Al Julaydan) লাল কার্ডের পর রোনাল্ডোর দল সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। পর্তুগিজ তারকা সাধ্যমতো চেষ্টা চালালেন। কিন্তু গোলের দেখা পেলেন না। ৯৫১তম গোলের অপেক্ষা রয়ে গেল অধরাই!

পুরো ম্যাচে আল নাসেরের ২২টি শট, তার মধ্যে মাত্র পাঁচটি টার্গেটে। আল ইত্তিহাদের জমাট ডিফেন্স চিলতে ফাঁকও রাখেনি। শেষ মুহূর্তে মরিয়া হয়ে আক্রমণ চালালেও সমতা ফেরাতে পারেননি রোনাল্ডোরা। ফলে লিগে টানা ছয় ম্যাচ জিতলেও কাপ প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল।

অন্যদিকে, ইতিবাচক ফলাফলে মনোবল ফিরে পেল আল ইত্তিহাদ। লিগ টেবিলে আপাতত সপ্তম স্থানে থাকা দলের জন্য এই পারফরম্যান্স টার্নিং পয়েন্ট হতে পারে। সের্জিও কনসেইসাও বলেছেন, ‘ছেলেরা আজ চরিত্র দেখিয়েছে। এমন জয় আত্মবিশ্বাস বাড়াবে!’

দিনের অন্য ম্যাচে আল কাদিসিয়া (Al Qadisiya) ৩–১ ব্যবধানে হারায় আল হাজেমকে (Al Hazem)। জুলিয়ান কিনোনেস (Julián Quiñones) দুটি ও মাতেও রেতেগি (Mateo Retegui) একটি গোল করেন। অন্যদিকে আল হিলাল (Al Hilal) ১–০ ব্যবধানে জেতে আল ওখদুদর (Al Okhdood) বিরুদ্ধে, ব্রাজিলীয় ফরওয়ার্ড মার্কোস লিওনার্দোর (Marcos Leonardo) একমাত্র গোলে।


```