Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিয়ে, মহারাষ্ট্রে আত্মঘাতী তরুণ কবাডি প্লেয়ার, মুখে কুলুপ আঁটলেন স্বামী

মহারাষ্ট্রের নাগপুরে চাকরির প্রতিশ্রুতি না রাখায় আত্মঘাতী হলেন তরুণ কাবাডি প্লেয়ার। বিয়ের আগে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বামী স্বপ্নিল লাম্বঘারে। 

চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিয়ে, মহারাষ্ট্রে আত্মঘাতী তরুণ কবাডি প্লেয়ার, মুখে কুলুপ আঁটলেন স্বামী

কাবাডি প্লেয়ার

গার্গী দাস

শেষ আপডেট: 9 December 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur) বছর ২৫-এর এক কবাডি খেলোয়াড়ের (Kabaddi Player) মৃত্যু। পরিবারের অভিযোগ, বিয়ের আগে দেওয়া চাকরির প্রতিশ্রুতি ভঙ্গ, আর তারপর দীর্ঘদিনের মানসিক নির্যাতন (Mental Harassment)–এর জেরে আত্মঘাতী (Suicide) হয়েছেন কিরণ সুরজ দাধে (Kiran Suraj Dadhe)। ৪ ডিসেম্বর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রাণ হারান।

নাগপুরের আর্থিকভাবে দুর্বল পরিবারে জন্ম কিরণের। খেলাধুলোয় প্রতিভা থাকলেও আর্থিক অনটন ছিল চরম। এমন পরিস্থিতিতে ২০২০ সালে তাঁর বিয়ে হয় স্বপনিল জয়দেব লাম্ভগারের (Swapnil Jaydev Lambghare) সঙ্গে। পরিবারের দাবি, বিয়ের আগে স্বপনিল প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিরণকে একটি চাকরি জোগাড় করে দেবেন, যাতে তিনি আর্থিক সঙ্কট কাটিয়ে ভবিষ্যৎ গুছিয়ে নিতে পারেন। কিন্তু বিয়ের পর থেকে প্রতিশ্রুতি বারবার পিছিয়ে দিতে থাকেন স্বপনিল।

এমনকী, অভিযোগ উঠেছে, বিয়ের পর কিরণ স্বামীর সঙ্গে না থেকে নিজের বাবা–মায়ের বাড়িতেই থাকতেন, কারণ স্বপনিল নাকি তাঁকে নানা অজুহাতে এড়িয়ে যেতেন এবং মানসিকভাবে চূড়ান্ত হেনস্থা (Mental Abuse) করতেন। শুধু তাই নয়, হুমকি ও কথায়–কথায় অপমানের জেরে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। শেষ পর্যন্ত কিরণকে তাঁর পরিবার জোর করে আদালতে (Family Court) ডিভোর্স পিটিশন (Divorce Petition) জমা দিতে বলে।

পরিবারের অভিযোগ, নির্যাতন ও হুমকির সমস্ত বার্তা কিরণ নিজের ফোনে প্রমাণ হিসেবে রেখে দিয়েছিলেন। সেই বার্তাগুলোও এখন পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

৪ ডিসেম্বর ঘটনা চরমে ওঠে। বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন কিরণ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তিন দিন চিকিৎসার পর ৭ ডিসেম্বর মৃত্যু হয় তরুণ কাবাডি খেলোয়াড়ের। মাত্র কয়েক বছরের দাম্পত্য জীবনেই এই পরিণতি, স্থানীয় মহলে শোকের ছায়া।

পুলিশ সূত্রে জানা গেছে, কিরণের মৃত্যুতে আবেটমেন্ট টু সুইসাইড (Abetment to Suicide)-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হতে পারে। স্বপনিলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। তদন্তকারীরা কিরণের ফোনে থাকা বার্তাগুলি খতিয়ে দেখছেন।

পরিবারের দাবি, কিরণ আর পাঁচটা মানুষের চেয়ে আলাদা ছিলেন। খেলাধুলোয় কেরিয়ার করতে চেয়েছিলেন। নিজের পায়ে দাঁড়ানোর জন্য ছিলেন মরিয়া। কিন্তু বিশ্বাসঘাতকতা, মানসিক অত্যাচার এবং অপমান তাঁকে ভেঙে দেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামহল ও মহিলা সংগঠনগুলির মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের বক্তব্য, কেবল প্রতিশ্রুতি ভঙ্গ নয়, দীর্ঘদিনের টক্সিক সম্পর্ক ও নির্যাতনই এই ঘটনার অন্যতম কারণ।

কবাডি খেলোয়াড়ের পরিবারের এক সদস্য বলেন, “চাকরির স্বপ্ন দেখিয়ে বিয়ে, তারপর প্রতিশ্রুতি ভাঙা, বাস্তবে হতে পারে বলে মনে হয় না কিন্তু হল। কিরণের মৃত্যুর ন্যায় চাই।”


```