Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নর্দার্ন আয়ারল্যান্ডকে কোনওমতে হারিয়ে বিশ্বকাপে খেলার রেসে টিকে থাকল ইতালি, স্বপ্নভঙ্গ ইউক্রেনের

শত দুশ্চিন্তাও যে শেষমেশ বিশ্বকাপে খেলার দৌড় থেকে ছিটকে দিল না, তার প্রধান কৃতিত্ব সান্দ্রো তোনালি ও মোয়েস কেন-এর৷ দুই তারকার গোলে টেনেটুনে নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে প্লে-অফের ফাইনালে ইতালি।

নর্দার্ন আয়ারল্যান্ডকে কোনওমতে হারিয়ে বিশ্বকাপে খেলার রেসে টিকে থাকল ইতালি, স্বপ্নভঙ্গ ইউক্রেনের

নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের রেসে টিকে থাকল ইতালি

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 March 2026 09:38

দ্য ওয়াল ব্যুরো: ছন্নছাড়া পাসিং। মিডফিল্ডে উদ্যম নেই৷ নেই রক্ষণে সেই ট্রেডমার্ক আত্মবিশ্বাস৷ স্ট্রাইকারদের হাল আরও তথৈবচ। প্রতিপক্ষ দুর্বল নর্দার্ন আয়ারল্যান্ডের বদলে অন্য কোনও দল হলে ফলাফল কী দাঁড়াতে পারত—ভেবেই শিউরে উঠছেন আজুরি সমর্থকদের বড় অংশ। কিন্তু শত দুশ্চিন্তাও যে শেষমেশ বিশ্বকাপে খেলার দৌড় থেকে ছিটকে দিল না, তার প্রধান কৃতিত্ব সান্দ্রো তোনালি (Sandro Tonali) ও মোয়েস কেন (Moise Kean)-এর৷ দুই তারকার গোলে টেনেটুনে নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে প্লে-অফের ফাইনালে ইতালি (Italy)। এবার সামনে বসনিয়া ও হার্জেগোভিনা (Bosnia and Herzegovina)। যারা দুর্দান্ত কামব্যাকের সুবাদে গতকাল রাতে ফেভারিট ওয়েলসকে হারিয়ে টিকিট পাকা করেছে।

জয়ের স্বস্তি, কিন্তু প্রশ্ন রয়েই গেল

বার্গামোর গেভিস স্টেডিয়ামে (Gewiss Stadium) ম্যাচের প্রথমার্ধে ইতালির খেলা ছিল একেবারেই নিষ্প্রভ। বল দখল থাকলেও আক্রমণে ধার ছিল না। গোলের সুযোগ তৈরি করতেও বারবার ব্যর্থ হচ্ছিল আজুরিরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরান সান্দ্রো তোনালি (Sandro Tonali)। দূর থেকে ভলি শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। সেই গোলেই চাপ কিছুটা কমে। এরপর তোনালির পাস থেকেই ব্যবধান বাড়ান মোয়েস কেন (Moise Kean)।

ম্যাচের পর কোচ জেনারো গাত্তুসো (Gennaro Gattuso) পরিষ্কার বলেন, ‘গোল পাওয়ার পর ছেলেরা স্বস্তি পেয়েছে। কিন্তু আমাদের আরও ভাল খেলতে হবে। জেতা ছাড়া কোনও রাস্তা নেই।’

পরিসংখ্যান বলছে, ইতালি সাতটি শট টার্গেটে রেখেছে। নর্দার্ন আয়ারল্যান্ড একটিও নয়। তবুও খেলার মান নিয়ে সন্তুষ্ট নন অনেকেই।

ইউক্রেনের স্বপ্নভঙ্গ, সুইডেন–পোল্যান্ড এগল

অন্য ম্যাচে বড় ধাক্কা খেয়েছে ইউক্রেন (Ukraine)। সুইডেনের (Sweden) কাছে ৩-১ হেরে বিদায়। নায়ক ভিক্টর গিয়োকারেস (Viktor Gyokeres)। হ্যাটট্রিক করে একাই ম্যাচ ঘুরিয়ে দেন।

পোল্যান্ডও (Poland) লড়াই করে জয় তুলে নেয়। আলবেনিয়ার (Albania) বিরুদ্ধে ২-১ জিতে ফাইনালে। গুরুত্বপূর্ণ সময়ে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)।

ডেনমার্ক (Denmark), কোসোভো (Kosovo) ও চেকিয়া (Czechia)-ও নিজেদের ম্যাচ জিতে এগিয়েছে। প্লে-অফের লড়াই এখন চরমে।

তুরস্কের জয়, সামনে কঠিন ফাইনাল

তুরস্ক (Türkiye) ১-০ গোলে হারিয়েছে রোমানিয়াকে (Romania)। গোল করেন ফেরদি কাদিওগ্লু (Ferdi Kadioglu), অ্যাসিস্ট আরদা গুলারের (Arda Guler)।

এই জয়ে বিশ্বকাপে ফেরার স্বপ্ন জিইয়ে রাখল তুরস্ক। ২০০২ সালের পর আবার বড় মঞ্চে ফেরার লক্ষ্য।

এদিকে ইতালির সামনে এখন শেষ পরীক্ষা। বসনিয়ার বিরুদ্ধে জিতলেই উত্তর আমেরিকার বিশ্বকাপে জায়গা পাকা। না হলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করার লজ্জা।

সব মিলিয়ে, লড়াই এখন একেবারে ‘ডু অর ডাই’। এবার দেখার—আজুরিরা ঘুরে দাঁড়ায়, না ইতিহাসের পুনরাবৃত্তি হয়।


```