Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কোহলির শতরানও ম্লান, হাতছাড়া সিরিজ, ভারতের মাটিতে নিউজিল্যান্ডের ঐতিহাসিক জয়

২০২৪–এর টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার পর এ বারও একই ফল - দুটোই ঘটল গৌতম গম্ভীরের কোচিংয়ে। 

কোহলির শতরানও ম্লান, হাতছাড়া সিরিজ, ভারতের মাটিতে নিউজিল্যান্ডের ঐতিহাসিক জয়

পৃথা ঘোষ

শেষ আপডেট: 18 January 2026 23:10

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির ৫৪তম ওয়ান ডে শতরানও (Virat Kohli 54th ODI century) জয়ের মুখ দেখাতে পারল না ভারতকে (India vs New Zealand ODI series loss)। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৪১ রানে হার মানতেই হল রোহিত শর্মাদের। কিউইদের বিরুদ্ধে ভারতের মাটিতে (India vs New Zealand) এটাই তাদের প্রথম দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জয়, ঐতিহাসিক সাফল্য, আর সংযোজন আরও এক কাকতালীয় তথ্য।

২০২৪–এর টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার পর এ বারও একই ফল - দুটোই ঘটল গৌতম গম্ভীরের কোচিংয়ে। সব মিলিয়ে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রবিবার এক বেদনাদায়ক সন্ধ্যার সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট।

শুরু থেকেই ভারত ব্যাকফুটে। অধিনায়ক রোহিত শর্মা (১১) দ্রুত ফিরতেই নামেন কোহলি। কাইল জেমিসন তাঁর বিরুদ্ধে টানা টেস্টিং লাইন-লেংথে বল করে গেলেও কোহলি ধৈর্য ধরে ঘুরে দাঁড়ান। কিন্তু অন্য প্রান্তে ভাঙন থামল না, শুভমান গিল (২৩), শ্রেয়স আইয়ার (৩) এবং কেএল রাহুল (১) - তিন জনই ব্যর্থ। চাপ ততক্ষণে তুঙ্গে।

এরপর কোহলি পাশে পেলেন নীতিশ কুমার রেড্ডিকে। পঞ্চম উইকেটে দু’জন মিলে ৮৮ রানের দারুণ পার্টনারশিপ গড়েন। ঠিক যখন ভারত রান তুলতে শুরু করেছে, তখনই রেড্ডি (৫৩) নিজের প্রথম অর্ধশতক ছুঁয়ে ফেরেন। রবীন্দ্র জাডেজা (১২) ফের ব্যর্থ হয়ে ফেরায় চাপে আরও বেড়ে যায়।

৯১ বলে জ্যাকারি ফল্কসকে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৮৫তম শতরান পূর্ণ করেন কোহলি। কোনও আড়ম্বর নয়, শুধু ব্যাট তুলে দর্শকদের অভিনন্দন নিলেন। ভারতীয় ডাগআউট দাঁড়িয়ে অভিবাদন জানাল, এমনকি কঠোর কোচ গম্ভীরও হাততালি থামাতে পারেননি। গত ছ’টি ওয়ান ডে–র তিনটিতেই শতরান করলেন তিনি। এদিনই তিনি রিকি পন্টিংকে পিছনে ফেলে ওয়ান ডে–তে তিন নম্বরে সর্বাধিক রানকারীর তালিকায় উঠে এলেন শীর্ষে।

জাডেজার আউট হওয়ার পরও ভারতের আশা টিকিয়ে রাখেন হর্ষিত রানা। কোহলিকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৯৯ রানের পার্টনারশিপ গড়েন দু’জনে। স্ট্যান্ডিং ওভেশনে দাঁড়িয়ে গ্যালারি উল্লাসে ফেটে পড়ে। কিন্তু হর্ষিত রানা (৫২) আবেগে ভেসে বড় শট খেলতে গিয়ে আউট। পরের বলেই শূন্য রানে ফেরেন মহম্মদ সিরাজ। ভারতের আশার শেষ আলোটিও তখন ক্ষীণ।

শেষ ভরসা ছিলেন কোহলি। কিন্তু তিনিও ১২৪ রানে বাউন্ডারিতে ধরা পড়তেই শেষ হয়ে যায় প্রতিরোধের গল্প। একা লড়াই করেও ম্যাচ টানতে পারলেন না ‘কিং’ কোহলি।

মিচেল–ফিলিপসের ডাবল সেঞ্চুরি শোয়ে ৩৩৭–এ কিউইরা

তার আগে নিউ জিল্যান্ড ব্যাট করতে নেমে ৩৩৭/৮ তোলে। এই সিরিজের সর্বোচ্চ রান করা ড্যারিল মিচেল (ওভারঅল ৩৫২ রান) এদিন খেলেন ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস। সঙ্গী গ্লেন ফিলিপসও থামেননি, ১০৬ করে ফিরলেন তিনি। দু’জনে মিলে চাপে ফেলে দেন ভারতীয় বোলারদের, বিশেষত ২১৯ রানের বিশাল পার্টনারশিপে।

এর আগে অর্শদীপ সিং এবং হর্ষিত রানা শুরুতেই আঘাত হেনে নিউ জিল্যান্ডের ওপেনার হেনরি নিকোলস ও ডেভন কনওয়েকে ফেরান। উইল ইয়ং–মিচেল মিলে কিছুটা সামাল দিয়েছিলেন। কিন্তু মূল ধাক্কা আসে মিচেল–ফিলিপস জুটিতে।

ডেথ ওভারে ভারত কিছুটা কামব্যাক করলেও শেষ দুই বলে নিউ জিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ১০ রান নিয়ে দলকে পৌঁছে দেন মজবুত স্কোরে।


```