Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সচিনের রেকর্ড ভাঙতে পারবে?’ সওয়াল শুনেই ভণিতাহীন জবাব কোহলির! কী বললেন তিনি?

কোহলির বার্তা পরিষ্কার। রেকর্ড তাঁর পেছনে ছুটবে, তিনি রেকর্ডের পেছনে নন। সাম্প্রতিক ফর্ম ধরে রাখা আর দলকে ম্যাচ জেতানো—এই দুইয়ের বাইরে তাঁর কাছে আর কোনও অতিরিক্ত তাড়না নেই।

‘সচিনের রেকর্ড ভাঙতে পারবে?’ সওয়াল শুনেই ভণিতাহীন জবাব কোহলির! কী বললেন তিনি?

বিরাট ও সচিন

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 January 2026 11:35

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড, মাইলস্টোন, তুলনাসব প্রশ্ন একপাশে সরিয়ে রেখে সোজাসাপ্টা উত্তর দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রান করে ভারতের জয়ের ভিত গড়ে দেওয়ার পর তাঁকে সেই চিরাচরিত প্রশ্নটাই করা হয়েছিলসচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভাঙাই কি আসল লক্ষ্য? প্রশ্ন শোনামাত্র কোহলির জবাব স্পষ্ট, আবেগহীন ও নির্মোহ।

‘রেকর্ড’ নয়, ‘মুহূর্তে’ই ফোকাস

ম্যাচের পর কোহলি স্পষ্ট করে জানালেন, তিনি এখন আর মাইলস্টোনের দিকে তাকিয়ে খেলেন না। বলে দিলেন, ‘একেবারে সৎভাবে বললে, আমি এখন রেকর্ড নিয়ে ভাবিই না। কী করতে হবে, সেটা মুহূর্তে মুহূর্তে ঠিক করি।গতকালের ম্যাচ-জেতানো ইনিংসের সুবাদে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন। ইনিংসের সংখ্যায় টপকে গিয়েছেন সচিনকে। কিন্তু সেই পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ কোহলি। তাঁর কথায়, ‘আমার পুরো যাত্রাটা যদি পিছনে তাকিয়ে দেখি, সেটা স্বপ্নের মতো। এর বেশি চাওয়ার কিছু নেই।

নতুন মানসিকতা, আগ্রাসী শুরু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে কোহলি শুরু থেকেই পাল্টা আক্রমণের পথে হাঁটেন। রোহিত শর্মার (Rohit Sharma) উইকেট পড়ার পর মাঠে নেমে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন। কিন্তু কেন? কী কারণে মেজাজ বদল? বিরাটের ভাষায়, ‘এখন আমি পরিস্থিতি অপেক্ষা করে দেখার চেয়ে প্রথম দিকে চাপ তৈরি করতে চাই। আসলে কোনও না কোনও বল আপনার নাম নিয়েই আসে। তাই খুব বেশি অপেক্ষা করার মানে নেই!’ যদিও আগ্রাসন মানে বেপরোয়া শট নয়, নিয়ন্ত্রণ হাতে রাখা, শক্তির জায়গায় আঘাত, কিন্তু অপ্রয়োজনীয় ঝুঁকি নয়—এই ভারসাম্যই বিরাটের সাম্প্রতিক ব্যাটিং দর্শনের চাবিকাঠি।

ভিড়, উল্লাস আর অস্বস্তিকর সত্যি 

রোহিত আউট হওয়ার পর গ্যালারির উল্লাস নিয়েও খোলাখুলি মতামত রেখেছেন কোহলি। স্বীকার করেছেন, এই উল্লাস আউট হওয়া ব্যাটারের জন্য ভালো অনুভূতি নয়। ‘সত্যি বলতে, এটা ভালো লাগে না। এমএস ধোনির (MS Dhoni) সময়েও এমন হয়েছে। আমি বুঝি দর্শকদের উত্তেজনা, কিন্তু যিনি ফিরছেন, তাঁর জন্য এটা অস্বস্তিকর!—অকপট বিরাট। তবু কোহলি এটাকেই খেলার অংশ হিসেবে মেনে নিয়েছেন। মেনে নিয়েই এগিয়ে যেতে চান।

সব মিলিয়ে কোহলির বার্তা পরিষ্কার। রেকর্ড তাঁর পেছনে ছুটবে, তিনি রেকর্ডের পেছনে নন। সাম্প্রতিক ফর্ম ধরে রাখা আর দলকে ম্যাচ জেতানোএই দুইয়ের বাইরে তাঁর কাছে আর কোনও অতিরিক্ত তাড়না নেই।


```