Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্ট্রাইকাররা ব্যর্থ, আক্রমণ বিফল, ২২ বছর পর বাংলাদেশের কাছে ‘লজ্জা’র হার ভারতের

এশিয়ান কাপ বাছাইয়ে ভারত বাংলাদেশে ১-০ গোলে হেরে যায়। স্ট্রাইকারদের ব্যর্থতা ও ছন্নছাড়া ফুটবল ভারতের লজ্জা আরও বাড়িয়েছে।

 

স্ট্রাইকাররা ব্যর্থ, আক্রমণ বিফল, ২২ বছর পর বাংলাদেশের কাছে ‘লজ্জা’র হার ভারতের

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 November 2025 23:52

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘন হচ্ছে। আইএসএল-এর টিকে থাকা নিয়ে প্রশ্নের মাঝেই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের কাছে হার ভারতের লজ্জা বাড়িয়ে দিল। দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ ভারতকে হারাল ১-০ গোলে। এর আগে ২০০৩ সালে শেষবার ভারতকে পরাজিত করেছিল তারা।

ম্যাচে ভারতীয় দলের ছন্নছাড়া ফুটবল, স্ট্রাইকারদের ব্যর্থতা এবং সংগঠনের অভাব স্পষ্ট হয়ে ওঠে। কোচ খালিদ জামিলের তরুণ দলকে এই ভুলের মাশুল দিতে হয় শেখ মোর্সালিনের একমাত্র গোলের মাধ্যমে। ম্যাচের শুরুতে ভারত কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, মাত্র ১১ মিনিটেই খেলার গতির বিরুদ্ধে গোল পেয়ে যায় বাংলাদেশ।

নিজেদের অর্ধ থেকে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে রাকিবের পাস থেকে মোর্সালিন গুরপ্রীত সিং সান্ধুর নাগালের বাইরে বল পাঠিয়ে দেন। গোল হজমের পর ভারত আরও চাপে পড়ে এবং ছাংতে একটি ফাঁকা গোলের সুযোগ নষ্ট করেন। বিক্রম প্রতাপ সিং ও রহিম আলির বিক্ষিপ্ত আক্রমণেও গোল আসেনি।

মাঝমাঠে হামজা চৌধুরী ও সোহেল রানার দাপট বারবার ভারতের আক্রমণ থামিয়ে দেয়। তাতেই ছন্দ হারায় ভারতীয় দল। এদিন আরও সমস্যা বাড়ে যখন দলে পাওয়া যায়নি দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে। সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় অনুপস্থিত ছিলেন, আর অস্ট্রেলিয়ান ফেডারেশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট না পাওয়ায় খেলতে পারেননি রায়ান উইলিয়ামস।

দ্বিতীয়ার্ধে ব্রাইসন ফার্নান্দেস ও মহম্মদ সানানকে মাঠে নামিয়ে আক্রমণ বাড়ানোর চেষ্টা করেন কোচ। দেশের জার্সিতে অভিষেকে সানানই সবচেয়ে নজরকাড়া পারফরম্যান্স দেন এবং কয়েকবার বাংলাদেশের রক্ষণে চাপ সৃষ্টি করেন। তবে সুযোগ তৈরি হলেও গোল হয়নি। শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচ থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ভারতকে।


```