Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

IND vs BAN: আজ সামনে বাংলাদেশ, ভারতের জার্সিতে অভিষেক হতে পারে রায়ান উইলিয়ামসের!

বাংলাদেশ–ভারত ম্যাচ আজ, মঙ্গলবার, ১৮ নভেম্বর, ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ভারতীয় সময় সন্ধে ৭.৩০–এ কিক–অফ।

IND vs BAN: আজ সামনে বাংলাদেশ, ভারতের জার্সিতে অভিষেক হতে পারে রায়ান উইলিয়ামসের!

রায়ান উইলিয়ামস

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 November 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল দলে নতুন নাম রায়ান উইলিয়ামস (Ryan Williams)। তাঁকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ (Bangladesh)–ভারত (India) মুখোমুখি হবে এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার্সে (AFC Asian Cup Qualifiers)। সেখানেই প্রথমবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে উইলিয়ামসকে।

অস্ট্রেলিয়ায় জন্ম, বয়স ৩১। গত কয়েকদিনে ভারতীয় শিবিরে যোগ দিয়েই আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিন ধরে স্ট্রাইকার–শূন্যতার সমস্যায় ভুগছে ভারত। দীর্ঘদিন সাফল্য নেই। পারফরম্যান্স ক্রমশ অধোগামী। এমন পরিস্থিতিতে দলে গতি, এনার্জি ও উইং–প্লে বাড়াতে রায়ানের উপর ভরসা রাখছেন কোচ খালিদ জামিল (Khalid Jamil)। তবে এটাও মনে রাখা জরুরি—দু’দলই ইতিমধ্যে কোয়ালিফিকেশন রেস থেকে ছিটকে গেছে। যদিও র‌্যাঙ্কিং পয়েন্ট ও ঢাকার ২২ বছরের অপেক্ষা লড়াইয়ের আঁচ জিইয়ে রেখেছে।

দু’দেশের দ্বৈরথ এই নিয়ে ৩০তম। ঐতিহাসিক রেকর্ডে এগিয়ে ভারত। প্রস্তুতি শিবির হয়েছে বেঙ্গালুরুতে। সেখান থেকে রবিবার ঢাকায় পৌঁছেছে দল। আগাম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় মঙ্গলবার মাঠে গ্যালারি জমবে বলেই ধারণা। খালিদ জামিল এনেছেন একাধিক তরুণ ফুটবলার। তাঁদের মধ্যেও কয়েকজনের হতে পারে প্রথম আন্তর্জাতিক ম্যাচ, যদিও উইলিয়ামসকে নিয়েই সবচেয়ে বেশি চর্চা।

ভারতের অধিনায়কত্বে পরিবর্তনের সম্ভাবনাও জোরদার। লালিয়ানজুয়ালাকে পাওয়া টিমের আক্রমণের ভরসা হলেও সামনে কেমন সমন্বয় গড়ে ওঠে, নজর থাকবে সেদিকে। উইলিয়ামসের প্রথম ম্যাচ বলেই তাঁর পজিশনিং, অফ–দ্য–বল রান, আর ফাইনাল থার্ডে লিঙ্ক–আপ প্লে—সবই গুরুত্ব পাচ্ছে।

কখন, কোথায় ম্যাচ?

বাংলাদেশ–ভারত ম্যাচ আজ, মঙ্গলবার, ১৮ নভেম্বর, ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ভারতীয় সময় সন্ধে ৭.৩০–এ কিক–অফ।

কোথায় দেখবেন?

ডিজিটাল সম্প্রচার হবে ফ্যানকোডে (FanCode)। অ্যাপ বা ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাবে ম্যাচের লাইভস্ট্রিম।


```