Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Under19 World Cup: আফগানদের উড়িয়ে ফের ফাইনালে ভারত! ৩১১ রানের পাহাড় টপকে বিশ্বজয়ের দোরগোড়ায় ‘মেন ইন ব্লু’

আফগানিস্তানকে হারিয়ে আরও একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত।

Under19 World Cup: আফগানদের উড়িয়ে ফের ফাইনালে ভারত! ৩১১ রানের পাহাড় টপকে বিশ্বজয়ের দোরগোড়ায় ‘মেন ইন ব্লু’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 February 2026 20:54

দ্য ওয়াল ব্যুরো: আরও একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (Under-19 World Cup) ফাইনালে জায়গা করে নিল ভারত। বুধবার জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় সেমি-ফাইনালে আফগানিস্তানকে (India vs Afghanistan U19) সাত উইকেটে হারিয়ে শেষ দু’য়ের লড়াইয়ে পৌঁছে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন ও চারবারের রানার্স-আপ ভারতীয় দল। ৩১১ রানের বড় লক্ষ্য তাড়া করেও কোনও চাপে পড়তে হয়নি যুবাদের। অনায়াস জয় এনে দিলেন শতরানকারী অ্যারন জর্জ।

এর আগে এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান পাননি অ্যারন জর্জ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই দুরন্ত ফর্মে ফিরে দলকে ফাইনালে পৌঁছে দিলেন তিনি। তাঁর সঙ্গে ওপেন করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেটের এই বিস্ময়-কিশোর ৩৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ৯টি বাউন্ডারি ও চারটি ছক্কা। ওপেনিং জুটিতে ওঠে ৯০ রান, যা ভারতের সহজ জয়ের ভিত গড়ে দেয়।

এরপর অধিনায়ক আয়ূষ মাত্রে এসে ব্যাটিংয়ে স্থিরতা আনেন। চলতি টুর্নামেন্টে সেভাবে নজর কাড়তে না পারলেও সেমি-ফাইনালে ফর্মে ফেরেন তিনি। আয়ূষ ৫৯ বলে ৬২ রান করে জর্জের সঙ্গে ১১৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। জর্জ এরপর বিহান মালহোত্রার সঙ্গে আরও ৯৬ রান যোগ করে ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

শেষ পর্যন্ত অ্যারন জর্জ ১০৪ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও দু’টি ছয়। বিহান মালহোত্রা ৪৭ বলে ৩৮ রান করে নট আউট থাকেন। বেদান্ত ত্রিবেদী ছয় বলে পাঁচ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তিন উইকেট হারিয়ে ৩১১ রান তুলে নির্দ্বিধায় লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান চার উইকেট হারিয়ে ৩১০ রান তোলে। ফয়সল শিনোজাদা ৯৩ বলে ১১০ রানের দারুণ ইনিংস খেলেন। উজাইরুল্লাহ নিয়াজাই ৮৬ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। তবে দুই ব্যাটারের শতরানও শেষ পর্যন্ত আফগানিস্তানকে রক্ষা করতে পারেনি। এই জয়ের সঙ্গে সঙ্গেই আরও একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এখন নজর শুধুই শিরোপার দিকে।


```