Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘বিদ্যুৎ-মানব’ বোল্ট এখন সিঁড়ি ভাঙতে হাঁসফাঁস করছেন! স্বপ্নের দুনিয়া বদলে গেল কীভাবে?

অবসর-পরবর্তী জীবনে এখন বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে বোল্টের সকাল শুরু হয়। তারপর সিনেমা, সিরিজ, লেগো। মাঝেমধ্যে জিমে যাওয়া।

‘বিদ্যুৎ-মানব’ বোল্ট এখন সিঁড়ি ভাঙতে হাঁসফাঁস করছেন! স্বপ্নের দুনিয়া বদলে গেল কীভাবে?

উসেইন বোল্ট

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 September 2025 18:16

দ্য ওয়াল ব্যুরো: টোকিওর মাঠে আবারও দেখা গেল সেই চেনা ভঙ্গি—‘টু দ্য ওয়ার্ল্ড’। ৬০ হাজার দর্শকের গর্জন। যেন ফের একবার থমকে দাঁড়াল সময়। কিন্তু তারপর নস্টালজিয়ার পালেস্তারে খসে পড়তেই বেরিয়ে এল কর্কশ বাস্তব, কঠিন সত্য। মাইক হাতে বোল্ট জানালেন, তিনি আর পেরে উঠছেন না। ট্র্যাকে যিনি ছিলেন বজ্রগতির অপ্রতিদ্বন্দ্বী স্প্রিন্টার, আজ তিনিই নাকি সিঁড়ি ভাঙলেই হাঁপিয়ে ওঠেন!

৩৯ বছর বয়সি উসেইন বোল্ট (Usain Bolt) ২০১৭ সালে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে দাঁড়ালেন। তবে এবার দর্শক হিসেবে। খোলামেলা আলাপচারিতায় জানা গেল, এখন আর দৌড়োনো নয়—বোল্টের সময় কাটে সিনেমা দেখে, বাচ্চাদের সঙ্গে খেলে কিংবা লেগো (Lego) জোড়া লাগিয়ে। অকপট স্বীকারোক্তি, ‘সিঁড়ি ভাঙলেই শ্বাসকষ্ট হয়। ভাবছি আবার ল্যাপ দেওয়া শুরু করতে হবে!’

কথাচ্ছলে প্রশ্ন উঠল: কেন আজকের প্রজন্ম তাঁর সময়ের মতো দ্রুত নয়? জবাব সোজা-সাপটা: ‘আমরা কেবল বেশি প্রতিভাবান ছিলাম। সেখানেই আসল পার্থক্য!’ বোল্টের বক্তব্য, প্রযুক্তি যতই এগোক না কেন, প্রতিভার জায়গায় ঘাটতি পূরণ হয় না। মহিলাদের দৌড়ে উন্নতি চোখে পড়ছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে তাঁর জমানাই ছিল সেরার সেরা!

আটটি অলিম্পিক সোনা, ১১টি বিশ্ব খেতাব আর তিনটি বিশ্বরেকর্ড এখনও বোল্টের দখলে—১০০ মিটার (৯.৫৮ সেকেন্ড), ২০০ মিটার (১৯.১৯ সেকেন্ড) আর ৪×১০০ মিটার রিলে (৩৬.৮৪ সেকেন্ড)। টাইসন গে, ইয়োহান ব্লেক, আসাফা পাওয়েল, জাস্টিন গ্যাটলিনদের মতো প্রতিদ্বন্দ্বীদের হারিয়েও তিনি যেভাবে রাজত্ব করেন, তার গরিমা আজও এতটুকু ম্লান হয়নি। তুলনায় অনেকের নাম ভেসে উঠেছে। কিন্তু ‘দ্বিতীয় বোল্টে’র খোঁজ এখনও জারি!

শুধু গতির জাদুকর ছিলেন না, দর্শকদের কাছে ‘অন্যরকম’ আবেদন নিয়ে আসেন জামাইকান দৌড়বিদ। যিনি গ্ল্যামারকে কৌতুক দিয়ে ঢেকে রাখতে জানেন। সর্বকালের সেরা স্প্রিন্টারের জাঁক কখনও মন্তব্যে, শরীরী ভাষায় ফুটে ওঠেনি। তৃতীয় বিশ্বের দরিদ্রতম মানুষটিও তাঁকে নিজের ভাবতে পারতেন। বোল্টের মতে, ‘খেলার মাঠে মজা করতে জানতে হয়। জোর করে করলে সব ধরা পড়ে যায়!’ ২০১২ লন্ডন অলিম্পিক্সের অভিজ্ঞতা টেনে আনেন তিনি। বলেন, ‘আমি রানি এলিজাবেথকে হাত নেড়ে অভিবাদন জানিয়েছিলাম। দর্শকরা তখনই আমাকে আপনার করে নেয়!’

অবসর-পরবর্তী জীবনে এখন বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে বোল্টের সকাল শুরু হয়। তারপর সিনেমা, সিরিজ, লেগো। মাঝেমধ্যে জিমে যাওয়া। বলেন, ‘ছেলেমেয়েরা বিরক্ত করলে আমি একটু সরে যাই। নাহলে সারা দিন ঘরেই কাটাই!’

ট্র্যাকের প্রতি টান কি সামান্য হলেও ফিকে হয়েছে? মানতে নারাজ বোল্ট। জানালেন, বেজিংয়ে (Beijing) ২০২৭ বিশ্বচ্যাম্পিয়নশিপে সন্তানদের নিয়ে যাবেন। দেখাবেন, ২০০৮ অলিম্পিক্স থেকে কীভাবে তাঁর কিংবদন্তির কাহিনি ডালপালা মেলে!

বিদ্যুৎগতির সেই দৌড় এখন অতীত। কিন্তু ‘লাইটনিং বোল্টে’র গল্প, হাসি আর প্রাণজুড়োনো ব্যক্তিত্ব আজও আলো ছড়াতে জানে।


```