Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্প্রিন্টার অনিমেষ কুজুরের ইতিহাস রচনা, জায়গা করে নিলেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে

২৩ অগস্ট (শনিবার) চেন্নাইয়ে জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ২০০ মিটার দৌড়ে সোনা জিতে তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তাঁর স্থান নিশ্চিত করেছেন।

স্প্রিন্টার অনিমেষ কুজুরের ইতিহাস রচনা, জায়গা করে নিলেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে

অনিমেষ কুজুর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 August 2025 17:49

দ্য ওয়াল ব্যুরোছত্তিশগড়ের ২২ বছর বয়সি স্প্রিন্টার (Sprinter অনিমেষ কুজুর (Animesh Kujur) ভারতের অ্যাথলেটিক্সে ইতিহাসে নতুন নজির সৃষ্টি করলেন। প্রথম কোনও ভারতীয় স্প্রিন্টার হিসাবে কুজুর নামবেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships)। ২০২৫ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হবে জাপানের টোকিওতে। টুর্নামেন্টটি হবে ১৩ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

২৩ গস্ট (শনিবার) চেন্নাইয়ে জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ২০০ মিটার দৌড়ে সোনা জিতে তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তাঁর স্থান নিশ্চিত করেছেন।

জাতীয় চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার স্প্রিন্টে ২০.৬৩ সেকেন্ড সময় নিয়ে কুজুর তাঁর বিশ্ব র‍্যাঙ্কিং আরও উন্নত করেছে। অনিমেষ চলতি মরশুমে ১০০ মিটার এবং ২০০ মিটারের জাতীয় রেকর্ড ভেঙেছে। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ পদক জিতেছে এবং মোনাকো ডায়মন্ড লিগে অনূর্ধ্ব-২৩ বিভাগে ২০০ মিটার ইভেন্টে অংশগ্রহণ করেছেন ছত্তিশগড়ের এই স্প্রিন্টার। অনিমেষের পারফরম্যান্স সম্পর্কে তাঁর কোচ মার্টিন ওয়েনস বলেছে, “আমি খুবই খুশি। মরশুমের শুরুতে আমরা জাতীয় রেকর্ড ভাঙার আশা করিনি। অনিমেষ এই জয়ের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর স্থান আরও সুদৃঢ় করেছে এবং এটি একটি দুর্দান্ত অর্জন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে কুজুর তাঁর শরীরকে কিছুটা বিশ্রাম দেবেন ও তারপরকয়েকটি প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এই বছরের শুরুতে তিনি সুইজারল্যান্ডে কয়েকটি প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন। এখন তাঁর মনোযোগ টোকিও চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে সতেজ রাখার দিকে। এই বছরের শুরুতেকুজুর কোচিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপে ২০০ মিটারে জাতীয় রেকর্ড ভেঙেছিলেন। পরেগ্রিসে ড্রোমিয়া আন্তর্জাতিক স্প্রিন্টে তিনি ১০.১৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে জাতীয় রেকর্ড ভাঙেন।

গ্রিসে অনিমেষ ৪x১০০ মিটার রিলে রেসের জাতীয় রেকর্ডও ভেঙেছিলেন। এই দলের অপর তিন সদস্য ছিলেন গুরিন্দরবীর সিংমণিকান্ত এবং অম্লান বোরগোহাঁই। গ্রিসে অনিমেষরা সময় নিয়েছিলেন ৩৮.৬৯ সেকেন্ড। 

গ্রিসের মিটের পর অনিমেষ ইউরোপ সফরে যানযেখানে তিনি ডোরমিয়ায় ১০.১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে জাতীয় রেকর্ড ভাঙেন। এর পরে তিনি ওড়িশা এবং আন্তঃরাজ্য স্তরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ব্রোঞ্জ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ভারতে ফিরে আসেন।


```