Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

BSL: পাওলো সিজারের হ্যাটট্রিকে জমজমাট সেমিফাইনাল, সুন্দরবনকে ৪-৩ হারিয়ে প্রথম লেগে এগিয়ে হাওড়া-হুগলি

কল্যাণী স্টেডিয়ামে সাত গোলের নাটকীয় ম্যাচে সুন্দরবন বেঙ্গল অটো এফসিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ প্রথম লেগের লিড তুলে নিল হাওড়া হুগলি ওয়ারিয়র্স।

BSL: পাওলো সিজারের হ্যাটট্রিকে জমজমাট সেমিফাইনাল, সুন্দরবনকে ৪-৩ হারিয়ে প্রথম লেগে এগিয়ে হাওড়া-হুগলি

শেষ আপডেট: 28 January 2026 20:28

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গল সুপার লিগের (Bengal Super League) দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই হল বুধবার। কল্যাণী স্টেডিয়ামে সাত গোলের নাটকীয় ম্যাচে সুন্দরবন বেঙ্গল অটো এফসিকে (Sundarban Bengal Auto FC) ৪-৩ ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ প্রথম লেগের লিড তুলে নিল হাওড়া হুগলি ওয়ারিয়র্স (Howrah Hooghly Warriors FC)। ম্যাচের নায়ক নিঃসন্দেহে পাওলো সিজার, হ্যাটট্রিক করে দলকে জয়ের পথে টেনে নিলেন তিনি।

ম্যাচের শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। কোচ মেহতাব হোসেনের সাসপেনশনের কারণে সুন্দরবনের ডাগআউটে ছিলেন সহকারী কোচ অসীম বিশ্বাস। তবুও শুরুতে আত্মবিশ্বাসী ফুটবল খেলেছিল সুন্দরবন। ১৮ মিনিটে নিশ্চিত গোল বাঁচান হাওড়ার গোলরক্ষক অভিলাষ পাল, কাছ থেকে সুযোগ নষ্ট করেন রিচমন্ড কোয়াসি ওউসু।

৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হাওড়াকে এগিয়ে দেন পাওলো সিজার। বক্সের ভিতরে স্বরূপ দাসকে ফাউল করেন রাহুল ডোয়ারি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৯ মিনিট) ফের গোল—দ্বিতীয়বার জাল কাঁপিয়ে হাওড়াকে ২-০ এগিয়ে দেন সিজার।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সুন্দরবন। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান রিচমন্ড ওউসু। তবে ৬৫ মিনিটে ফ্রি-কিক থেকে ফইজ ইফতিকার খানের হেডারে আবারও দুই গোলের লিড নেয় হাওড়া (৩-১)।

৭৪ মিনিটে ফের পেনাল্টি, আবারও গোল রিচমন্ডের—ম্যাচ দাঁড়ায় ৩-২-এ। কিন্তু শেষ কথা বললেন পাওলো সিজার। ৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করে স্কোরলাইন করেন ৪-২। ইনজুরি টাইমে (৯০ মিনিট) সতগৌগেন কিপগেনের দৃষ্টিনন্দন ফ্রি-কিক সুন্দরবনকে একটি গোল ফেরালেও ম্যাচের ফল বদলায়নি।

এই ম্যাচের পর গোল্ডেন বুটের লড়াইয়ে যুগ্মভাবে শীর্ষে উঠে এলেন পাওলো সিজার ও রিচমন্ড ওউসু—দু’জনেরই গোল ১১টি করে। ম্যাচ বিশেষজ্ঞ আলভিটো ডি’কুনহা বলেন, “দুই দলের দুই স্ট্রাইকারই ছিলেন অনবদ্য। পাওলোর চাপের মধ্যে ফিনিশিং অসাধারণ, আর রিচমন্ড পেনাল্টিতে শান্ত মাথার প্রমাণ দিয়েছেন।”

বেঙ্গল সুপার লিগে এটাই সুন্দরবন বেঙ্গল অটো এফসির বিরুদ্ধে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের প্রথম জয়। আগের দুই সাক্ষাতে একটি ড্র ও একটি হার ছিল তাদের ঝুলিতে। এই জয়ে শুক্রবার, ৩০ জানুয়ারি দ্বিতীয় লেগের আগে সামান্য হলেও মানসিক ও স্কোরলাইনের বাড়তি সুবিধা পেল হাওড়া—যেখানে অপেক্ষা করছে আরও এক উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল লড়াই।


```