Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ISL: ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু, প্রথম ম্যাচে মোহনবাগানের সামনে কেরল, কলকাতা ডার্বি কবে?

আইএসএলের এই মরশুম ‘সারভাইভাল মড’-এ তৈরি। সূচি ছোট, চাপ বেশি। লিগকে মাঠে ফেরানোই আপাতত এআইএফএফের সবচেয়ে বড় লক্ষ্য।

ISL: ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু, প্রথম ম্যাচে মোহনবাগানের সামনে কেরল, কলকাতা ডার্বি কবে?

আইএসএল ট্রফি

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 January 2026 14:45

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে ফেরার পথে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (All India Football Federation) প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী, আইএসএল ২০২৫২৬ মরশুম শুরু হতে চলেছে আগামী ১৪ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে বড় আকর্ষণডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) বনাম কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters), ভেন্যু সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন (Salt Lake Stadium)। আর বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বিমোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের (East Bengal) সম্ভাব্য দিন ৩ মে।

প্রাথমিক সূচি প্রকাশ, তবে এখনও চূড়ান্ত নয়

সোমবার সম্ভাব্য সম্প্রচারকারী সংস্থাগুলোর জন্য দেওয়া ব্যাখ্যার অংশ হিসেবে প্রাথমিক সূচি প্রকাশ করেছে এআইএফএফ। ফেডারেশন স্পষ্ট জানিয়েছে, এই নির্ঘণ্ট ইন্ডিকেটিভক্লাবগুলোর মতামতের ভিত্তিতে বদলাতেও পারে। পিটিআই (PTI) সূত্রে এআইএফএফের বক্তব্য, ‘শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে ব্যবহারযোগ্য। চূড়ান্ত চুক্তির সঙ্গে যুক্ত হবে চূড়ান্ত সূচি।

২৩ জানুয়ারি সম্প্রচার স্বত্বের প্রি-বিড মিটিংয়ের পর ম্যাচের দিনক্ষণ প্রকাশ্যে আসে। জানা যাচ্ছে, অন্তত চারটি সংস্থা আইএসএলের মিডিয়া রাইটস নিয়ে আগ্রহ দেখিয়েছে। ১৮ জানুয়ারি জারি হয়েছে রিকোয়েস্ট ফর প্রোপোজাল (RFP)। ২৭ জানুয়ারি পর্যন্ত প্রশ্নোত্তরের সময়, ১ ফেব্রুয়ারি দরপত্র জমা এবং ২ ফেব্রুয়ারি দরপত্র খোলা হবে।

১৪ ফেব্রুয়ারি থেকে মেসংক্ষিপ্ত কিন্তু ঠাসা মরশুম

এবারের বিলম্বিত ও ছোটখাট মরশুমে খেলবে মোট ১৪টি ক্লাব। লিগ শুরু ১৪ ফেব্রুয়ারি এবং প্রাথমিকভাবে শেষ ধরা হয়েছে ১৭ মে, যখন ১৩ নম্বর রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা। মোট ম্যাচ ৯১টিহোম ও অ্যাওয়ে ভিত্তিতে। সপ্তাহান্তে ম্যাচের চাপ থাকবে বেশি। প্রায় সব শনি ও রবিবারেই ডাবল হেডার, শুধু একটি রবিবার বাদে। সপ্তাহের কর্মদিবসেও ম্যাচ চলবেসোমবার ও বৃহস্পতিবার সাতটি করে, মঙ্গলবার চারটি এবং বুধবার দু’টি ম্যাচ নির্ধারিত রয়েছে। লক্ষ্য একটাইপ্রতিযোগিতার উত্তাপ ধরে রেখে কম সময়ে মরশুম শেষ করা।

ডার্বি, হোম ভেন্যু ও ভ্রমণের হিসেব

সবচেয়ে আলোচিত ম্যাচকলকাতা ডার্বি। প্রাথমিক সূচি অনুযায়ী, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচটি আয়োজিত হবে ৩ মে, রাউন্ড ১১-তে। ভেন্যু সল্টলেক স্টেডিয়াম। মোহনবাগান এই মরশুমে নিজেদের ১৩টি ম্যাচের মধ্যে ৭টি খেলবে ঘরের মাঠে। আই-লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে ওঠা ইন্টার কাশী (Inter Kashi) তাদের হোম ম্যাচ খেলবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium)। একই ভেন্যুতে ছ’টি করে ম্যাচ খেলবে ওড়িশা এফসি (Odisha FC)।

মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) চারটি হোম ম্যাচ খেলবে জামশেদপুরে, যা আবার জামশেদপুর এফসির (Jamshedpur FC) ঘরের মাঠ। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম (Jawaharlal Nehru Stadium) ভাগ করে নেবে স্পোর্টিং ক্লাব দিল্লি (Sporting Club Delhi) ও পাঞ্জাব এফসি (Punjab FC)। একই স্টেডিয়ামে ছ’টি হোম লড়াইয়ে নামবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)।

সব মিলিয়ে, আইএসএলের এই মরশুম ‘সারভাইভাল মড’-এ তৈরি। সূচি ছোট, চাপ বেশি। লিগকে মাঠে ফেরানোই আপাতত এআইএফএফের সবচেয়ে বড় লক্ষ্য। ডার্বি দিয়ে শুরু না হলেও, প্রত্যাশা জিইয়ে রেখে ডার্বি দিয়ে শেষের পথে যাওয়াপরিকল্পনা বলছে, আইএসএল এখনও দর্শক টানার মন্ত্র ভুলে যায়নি।


```