Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভারতীয় টেনিসের ইতিহাসে নয়া অধ্যায়! ইউএস ওপেনের ডাবলস সেমিফাইনালে জায়গা পাকা ইয়ুকি ভাম্বরির

ভাম্বরির সাফল্য নতুন ইতিহাস লিখল। ভারতীয় টেনিসে ডাবলস মানে এতদিন বোপন্না–পায়েস–ভূপতির কীর্তি। এবার সেই তালিকায় জায়গা নয়া মুখ।

ভারতীয় টেনিসের ইতিহাসে নয়া অধ্যায়! ইউএস ওপেনের ডাবলস সেমিফাইনালে জায়গা পাকা ইয়ুকি ভাম্বরির

ইয়ুকি ভাম্বরি

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 September 2025 11:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টেনিসের ইতিহাসে নতুন অধ্যায়। লিখলেন যিনি, তাঁর নাম ইয়ুকি ভাম্বরি (Yuki Bhambri)। কেরিয়ারে প্রথমবারের জন্য জায়গা করে নিলেন গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে। নিউইয়র্কের ফ্লাশিং মেডোয় পুরুষদের ডাবলসে মাইকেল ভেনাসের (Michael Venus) সঙ্গে জুটি বেঁধে বাজিমাত করলেন তিনি।

কোয়ার্টার ফাইনালে সতেরো নম্বর কোর্টে একাদশ বাছাই রাজীব রাম (Rajeev Ram)–নিকোলা মেকতিচ (Nikola Mektic) জুটিকে হারালেন ৬-৩, ৭-৬, ৬-৩ গেমে। ম্যাচ জমজমাট। তবে শেষপর্যন্ত নিয়ন্ত্রণ ছিল ভাম্বরিভেনাসের হাতেই। এই জয়ের সুবাদে সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ব্রিটিশ জুটি নিল স্কুপস্কি (Neal Skupski) ও জো সলসবুরি (Joe Salisbury)। শুক্রবারই ফাইনালে ওঠার লড়াই।

ভাম্বরির জন্য এই জয় ঐতিহাসিক। বিশ্বের ৩২ নম্বর র‌্যাঙ্কড ডাবলস খেলোয়াড়, এই প্রথম গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে। গত বছর ইউএস ওপেনে ফরাসি খেলোয়াড় আলবানো অলিভেত্তির (Albano Olivetti) সঙ্গে খেলেছিলেন, পৌঁছেছিলেন শেষ ষোলোয়। কিন্তু মার্সেল গ্রানোইয়েস (Marcel Granollers)–হোরাসিও জেবায়োসের (Horacio Zeballos) কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিতে হয়েছিল।

এর আগে দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়ার গনসালো এস্কোবার (Gonzalo Escobar) ও মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেল রেয়েস-ভারেলা (Miguel Angel Reyes-Varela)-কে উড়িয়ে দিয়েছিলেন ৬-১, ৭-৫ গেমে। ছন্দ ধরে রাখেন প্রি-কোয়ার্টারেও। অন্যদিকে তাঁদের প্রতিপক্ষ রামমেকতিচ এই একই পর্বে ব্রাজিলের ফার্নান্দো রোম্বোলি (Fernando Romboli) ও ব্রিটেনের জন-প্যাট্রিক স্মিথকে (John-Patrick Smith) হারাতে হিমশিম খান, লড়তে হয় প্রায় তিন ঘণ্টা!

প্রসঙ্গত, ৪১ বছর বয়সী মার্কিন তারকা রাজীব রাম এই টুর্নামেন্টেই ছুঁয়েছেন ৫০০ ডাবলস ম্যাচ জয়ের মাইলফলক। তিনি জো সলসবুরির সঙ্গী হয়ে টানা তিনবার ইউএস ওপেন জিতেছেন (২০২১-২৩)। কিন্তু ভাম্বরিভেনাসের আগুনে খেলা এবার সেই জয়যাত্রা থামিয়ে দিল!

ভারতের অন্য জুটিগুলির ভাগ্য অবশ্য চলতি টুর্নামেন্টে তেমন সদয় হয়নি। রোহন বোপন্নারোম্যাঁ আর্নেওদো (Romain Arneodo) প্রথম রাউন্ডেই বিদায় নেন। একই হাল অরজুন কাধেডিয়েগো হিদালগোর (Diego Hidalgo) এবং অনিরুদ্ধ চন্দ্রশেখরবিজয় সুন্দর প্রসাদের।

তবে সব ব্যর্থতার মধ্যে ভাম্বরির সাফল্য নতুন ইতিহাস লিখল। ভারতীয় টেনিসে ডাবলস মানে এতদিন বোপন্নাপায়েসভূপতির কীর্তি। এবার সেই তালিকায় জায়গা নয়া মুখ। শুক্রবার সেমিফাইনালে কী হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।


```