Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফ্রিটজকে হারিয়ে রেকর্ড গড়ে ইউএস ওপেনের শেষ চারে জোকোভিচ, এবার সামনে আলকারাজ!

গ্র্যান্ড স্ল্যামের অন্যতম সেরা মঞ্চে ফের টেনিস দুনিয়ার দুই প্রজন্মের দ্বৈরথ। একদিকে রেকর্ড-মানব, অন্যদিকে আগামীর সম্রাট। কে থামাবেন কাকে? উত্তর মিলবে ফ্লাশিং মেডোয়৷

ফ্রিটজকে হারিয়ে রেকর্ড গড়ে ইউএস ওপেনের শেষ চারে জোকোভিচ, এবার সামনে আলকারাজ!

নোভাক জোকোভিচ

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 September 2025 11:08

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার ইতিহাস লিখলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। টেলর ফ্রিটজকে (Taylor Fritz) হারিয়ে পৌঁছে গেলেন ইউএস ওপেনের শেষ চারে। স্কোরলাইন ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪। ওপেন এরা–য় ৫৩তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল। যা এতদিন কোনও টেনিস তারকা হাসিল করতে পারেননি! ফ্লাশিং মেডোয় ১৪তম সেমিফাইনালও কিংবদন্তি জিমি কনরসের রেকর্ডের সমান।

আর এই কৃতিত্ব অর্জনের লক্ষ্যে হারালেন যাঁকে, সেই ফ্রিটজকে একপেশে কায়দায় পরাস্ত করাটাও যেন ‘জোকারে’র অভ্যাসে পরিণত হয়েছে। এই নিয়ে মুখোমুখি লড়াইয়ে ১১-০ ব্যবধানে এগিয়ে গেলেন সার্বিয়ান মহাতারকা। যদিও এবারের দ্বৈরথ একতরফা হয়নি। দ্বিতীয় সেটে জোকোভিচ একাধিক ব্রেক পয়েন্ট বাঁচিয়েছেন। যে কারণে ম্যাচ শেষে নিজেই স্বীকার করলেন, ‘ম্যাচটা সত্যিই খুব টানটান ছিল। যে কেউ জিততে পারত। দ্বিতীয় সেটে কিছু গুরুত্বপূর্ণ ব্রেক পয়েন্ট বাঁচাতে পেরেছি, ভাগ্যও সাহায্য করেছে। দ্বিতীয় আর তৃতীয় সেটের বেশিরভাগ সময় ও-ই (ফ্রিটজ) ভালো খেলছিল।’

লড়াইয়ের অন্তিম পর্বে সত্যিই চাপ বাড়ে। কিন্তু ফ্রিটজ শেষ গেমে ডাবল ফল্ট করে বসতেই জয় ছিনিয়ে নেন জোকোভিচ। লড়াই জিতে প্রতিপক্ষকে সহানুভূতিও জানাতে ভোলেননি। বলেছেন, ‘শেষ গেমটা নার্ভাস করে তুলেছিল। টেলরের পক্ষে খুব কঠিন ওভাবে শেষ হওয়া। ওর প্রাপ্য সেটা ছিল না!’

এই পরাজয়ের জেরে মার্কিনি দর্শকদের দুঃখজনক রেকর্ড বদলাল না। ২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর কোনও মার্কিন পুরুষ খেলোয়াড় আর গ্র্যান্ড স্ল্যাম জেতেননি। সেই খরা জারি রইল।

যদিও সেমিফাইনালেই অপেক্ষা করছে আসল পরীক্ষা। জোকোভিচ মুখোমুখি কার্লোস আলকারাজের (Carlos Alcaraz)। অলিম্পিক ফাইনাল আর অস্ট্রেলিয়ান ওপেন কোয়ার্টারে টানা দু’বার হারিয়েছেন স্প্যানিশ তরুণকে। হেড-টু-হেড রেকর্ডে জোকোভিচ এগিয়ে ৫-৩। তবে এ বার আলকারাজ ইউএস ওপেনে এখনও পর্যন্ত একটি সেটও হারেননি। কোয়ার্টারে ২০ নম্বর বাছাই জিরি লেহেকাকে পরাস্ত করেছেন ৬-৪, ৬-২, ৬-৪ ফলে।

মোট কথা, গ্র্যান্ড স্ল্যামের অন্যতম সেরা মঞ্চে ফের টেনিস দুনিয়ার দুই প্রজন্মের দ্বৈরথ। একদিকে রেকর্ড-মানব, অন্যদিকে আগামীর সম্রাট। কে থামাবেন কাকে? উত্তর মিলবে ফ্লাশিং মেডোয়৷


```