Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Viral Video: এবার ফুটবলের মাঠেও খিল্লি উড়ল পাকিস্তানের! বাবর-রিজওয়ানকে নিয়ে চরম 'ট্রোল' গুরপ্রীতের

বিশ্বকাপের আগেই অনিশ্চয়তা, আর তার মাঝেই ফুটবলের মাঠ থেকে ক্রিকেটে কটাক্ষ!

Viral Video: এবার ফুটবলের মাঠেও খিল্লি উড়ল পাকিস্তানের! বাবর-রিজওয়ানকে নিয়ে চরম 'ট্রোল' গুরপ্রীতের

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 January 2026 21:51

দ্য ওয়াল ব্যুরো: টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান। সোমবার (২ ফেব্রুয়ারি) পাক সরকার যে সিদ্ধান্ত নেবে, তার উপরই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এ কথা জানিয়েছেন বোর্ড প্রধান মহসিন নকভি। এই অনিশ্চয়তা নিয়েই ক্রমশ বিরক্ত হয়ে উঠছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকের মতেই, বিশ্বকাপে খেলা কার্যত নিশ্চিত হওয়া সত্ত্বেও অযথা সিদ্ধান্ত ঘোষণায় দেরি করছে পাকিস্তান। ফলস্বরূপ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হচ্ছে পাক ক্রিকেটকে।

এ বার সেই ট্রোলের তালিকায় নাম লেখালেন ভারতীয় ফুটবল দলের তারকা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে কটাক্ষ করে একটি মজার ভিডিও পোস্ট করেছেন তিনি।

গুরপ্রীতের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু এফসির জার্সিতে অনুশীলন করছেন তিনি। মাঠে ফুটবল নিয়ে ব্যস্ত না হয়ে, সতীর্থদের সঙ্গে হালকা মেজাজে স্ট্রেচিং ও ওয়ার্ম-আপ করছেন গুরপ্রীত। তবে এই অনুশীলনটা একেবারেই চেনা পেশাদার কায়দায় নয়। বরং একটি নির্দিষ্ট প্যাটার্নে, কিছুটা অদ্ভুত ভঙ্গিতে ওয়ার্ম-আপ করতে দেখা যায় ফুটবলারদের, যার মধ্যেই লুকিয়ে ছিল আসল ইঙ্গিত।

ভিডিওর শেষ অংশেই স্পষ্ট হয় বিষয়টি। সেখানে পাকিস্তান দলের জার্সিতে বাবর আজ়ম ও মহম্মদ রিজওয়ানের একটি অনুশীলনের ফুটেজ দেখানো হয়, যেখানে তাঁদের ভুল পদ্ধতিতে, নিজের মতো করে ওয়ার্ম-আপ করতে দেখা যায়। সেই দৃশ্যের সঙ্গেই তুলনা টেনে গুরপ্রীতের এই পোস্ট, যা স্পষ্টতই দুই পাক ক্রিকেটারকে ট্রোল করার উদ্দেশ্যেই করা।

ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। সেই প্রতিযোগিতার প্রস্তুতিতেই এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির হয়ে অনুশীলনে ব্যস্ত ভারতের অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু।


```