Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

Gout Gout: তছনছ বোল্টের রেকর্ড! ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে ইতিহাস গড়লেন ১৮ বছরের এই কিশোর

উসেইন বোল্টের ২৩ বছরের রেকর্ড ভেঙে দিলেন ১৮ বছরের কিশোর গাউট গাউট! ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে গড়লেন নতুন ইতিহাস। দক্ষিণ সুদানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান স্প্রিন্টারের অবিশ্বাস্য দৌড় নিয়ে বিস্তারিত পড়ুন।

Gout Gout: তছনছ বোল্টের রেকর্ড! ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে ইতিহাস গড়লেন ১৮ বছরের এই কিশোর

গাউট গাউট

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 April 2026 12:49

দ্য ওয়াল ব্যুরো: উসেইন বোল্ট ২৩ বছর বয়সের আগে ২০০ মিটার দৌড়েছিলেন ১৯.৯৩ সেকেন্ডে। সেটাই ছিল এতদিনের রেকর্ড। কিন্তু রবিবার অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Australian Athletics Championships) মাত্র ১৮ বছরের গাউট গাউট (Gout Gout) বোল্টের নজির মুছে দিলেন। ১৯.৬৭ সেকেন্ডে (বৈধ বাতাসের সহায়তায়) অস্ট্রেলিয়ার প্রথম অ্যাথলিট হিসেবে ২০ সেকেন্ডের নিচে শেষ করলেন স্প্রিন্ট। আর ভাঙলেন জামাইকান তারকার ২৩ বছরের রেকর্ড।

বোল্টের চেয়ে ০.২৬ সেকেন্ড কম

সংখ্যাটা ছোট মনে হতে পারে… ০.২৬ সেকেন্ড। কিন্তু দৌড়ের দুনিয়ায় এটা বিশাল ব্যবধান। বোল্ট (Usain Bolt) ২০০৩ সালে ১৯.৯৩ সেকেন্ডে ২০০ মিটার দৌড়েছিলেন। তাঁকে অনেকটা পেছনে ফেলে দিলেন মাত্র ১৮ বছরের গাউট। বয়সের বিচারে এই পারফরম্যান্স অবিশ্বাস্য। এর আগে গাউটের সেরা সময় ছিল ২০.০২ সেকেন্ড। একবার ২০ সেকেন্ডের নিচে ফিনিশ করলেও বাতাসের সাহায্য থাকায় সেটা স্বীকৃত হয়নি। রবিবারের দৌড় বৈধ শর্তে। তাই এটাই তাঁর প্রথম অফিশিয়াল সাব-২০ পারফরম্যান্স।

ফাইনালে কী হল?

চূড়ান্ত যুদ্ধে লড়াই হাড্ডাহাড্ডি। এডেন মার্ফি (Aidan Murphy) হলেন দ্বিতীয়, ১৯.৮৮ সেকেন্ডে। তৃতীয় কালেব ল-র (Calab Law) লাগল ২০.২১ সেকেন্ড। যদিও বাকিদের ছাপিয়ে গাউট ধরা দেন অন্য মেজাজে। বাঁকের পরে যেখানে বেশিরভাগ দৌড়বিদ গতি হারান, কিশোর স্প্রিন্টার সেখানে আরও শক্তিশালী! শেষ সোজা পথে প্রতিপক্ষদের একে একে পেরলেন, ফিনিশিং লাইন ছুঁলেন সবার আগে। অন্যতম প্রতিদ্বন্দ্বী ল্যাকলান কেনেডি (Lachlan Kennedy) ফাইনালের আগে সরে দাঁড়ান। যদিও তাতে গাউটের কৃতিত্ব এতটুকু কমে না।

কে এই গাউট গাউট?

দক্ষিণ সুদানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই কিশোর গত দুই বছরে অস্ট্রেলিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবচেয়ে উজ্জ্বল মুখ। জুনিয়র স্তরে একের পর এক জাতীয় রেকর্ড ভেঙেছেন। তাঁর দৌড়ের প্রধান বিশেষত্ব বাঁকের পরে গতি ধরে রাখার ক্ষমতা। ২০০ মিটারে কঠিনতম চ্যালেঞ্জ। বাঁকে বেগ নিয়ন্ত্রণ, তারপর সোজা পথে সেটা ছেড়ে দিতে হয়। গাউট এই কাজটা নিয়মিত নিখুঁতভাবে করে চলেছেন।

সিনিয়র প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেওয়াও তাঁকে এগিয়ে দিয়েছে। বয়স্কদের সঙ্গে প্রতিযোগিতায় চাপ সামলানো শিখেছেন। এই অভিজ্ঞতা দুরন্ত পারফরম্যান্সের অন্যতম চালিকাশক্তি। যার সুবাদে ২০ থেকে ১৯.৬৭! সময় কমিয়ে আনার সফর এক বছরের। শুধু শারীরিক নয়, কৌশলগত উন্নতিও এর অন্যতম কারণ।

এরপর কী?

গাউটের কেরিয়ার এখন শুরুর মুখে। ধারাবাহিকতা প্রমাণ করাটাই পরের চ্যালেঞ্জ। একটা পারফরম্যান্স দিয়ে যুগোত্তীর্ণ হওয়া যায় না ঠিকই। কিন্তু রবিবার যা হয়েছে, তাতে স্প্রিন্টিং দুনিয়ায় স্পষ্ট বার্তা—এক নতুন মুখ উঠে আসতে চলেছে। সেই মুখ আপাতত কিছু হোক চায় না হোক, ইতিমধ্যে মুছে দিয়েছে বোল্টের রেকর্ড।


```