Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

SIR: সামির পর লক্ষ্মীরতন! এসআইআর শুনানির নোটিস প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে

লক্ষ্মীরতনের ক্ষেত্রে মূলত তাঁর বাবার নাম সংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই এসআইআরের আওতায় শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁকে। লক্ষ্মীরতন হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটার।

SIR: সামির পর লক্ষ্মীরতন! এসআইআর শুনানির নোটিস প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে

লক্ষ্মীরতন শুক্ল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 January 2026 22:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (West Bengal SIR) ঘিরে তৎপরতার মধ্যেই মাথাচাড়া দিচ্ছে বিতর্ক। কারণ এমন ব্যক্তিদের শুনানির নোটিস (Hearing Notice) পাঠানো হচ্ছে যাদের নাম শুনে তাজ্জব হচ্ছেন মানুষ। এরই মধ্যে শুনানির নোটিস পৌঁছেছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে বাংলা দলের কোচ (Bengal Cricket Coach) লক্ষ্মীরতন শুক্লর (Laxmiratan Shukla) কাছে।

সূত্রের খবর, কমিশনের (ECI) পক্ষ থেকে তাঁকে গত ৭ জানুয়ারি শুনানিতে হাজির থাকার জন্য ডেকে পাঠানো হয়েছিল। তবে খেলার ব্যস্ততার কারণে ওই দিন হাজিরা দিতে পারেননি বলেই জানিয়েছেন লক্ষ্মীরতন।

এর আগে একই এসআইআর প্রক্রিয়ায় ভারতীয় দলের পেসার মহম্মদ সামির (Mohammad Shami) কাছেও নোটিস পাঠানো হয়েছিল। সেই প্রেক্ষিতে এবার লক্ষ্মীরতন শুক্লর নাম জড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। লক্ষ্মীরতন নিজে জানিয়েছেন, ওই সময় তিনি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) বাংলা দলের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন। টুর্নামেন্ট চলাকালীন দলের সঙ্গে থাকায় কলকাতায় ফিরে শুনানিতে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কথায়, “৭ জানুয়ারি শুনানির জন্য ডাকা হয়েছিল। কিন্তু তখন বিজয় হাজারে ট্রফিতে দলের কোচিং করাচ্ছিলাম। খেলার দায়িত্ব থাকায় হাজিরা দিতে যেতে পারিনি।” তিনি আরও জানান, টুর্নামেন্ট থেকে বাংলা দল বিদায় নেওয়ার পর প্রায় তিন দিন আগে কলকাতায় ফিরেছেন। এখন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে কবে শুনানিতে উপস্থিত হবেন, তা ঠিক করবেন।

সূত্রের খবর, লক্ষ্মীরতনের ক্ষেত্রে মূলত তাঁর বাবার নাম সংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই এসআইআরের আওতায় শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁকে। লক্ষ্মীরতন হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটার। রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন এবং একসময় রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন।

বর্তমানে রাজনীতির পাশাপাশি লক্ষ্মীরতন আবার পুরোপুরি ক্রিকেটে মনোযোগী। বাংলা দলের কোচ হিসেবে ঘরোয়া ক্রিকেটে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট মহলের অনেকেই।

ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় পরিচয় ও তথ্য যাচাইকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সেই সূত্রেই বিশিষ্ট ব্যক্তি ও ক্রীড়াবিদদের ক্ষেত্রেও নোটিস পাঠানো হচ্ছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। লক্ষ্মীরতন শুক্লর শুনানির দিনক্ষণ ঠিক হলে, সেই বিষয়টি নিয়েও রাজনৈতিক ও ক্রীড়ামহলে নজর থাকবে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, যাদবপুরের কার্জননগর স্কুলে এসআইআর শুনানিতে আসার জন্য মহম্মদ সামিকে ডাকা হয়েছিল। কিন্তু শহরে না থাকায় বাংলার পেসারের পরিবার কমিশনকে জানিয়ে দেয়, ক্রিকেট খেলে ফিরে এলেই নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে এসআইআর সংক্রান্ত বিষয়গুলি মেটানো হবে। কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার ভারতীয় পেসার। যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।


```