Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

SIR শুনানিতে এবার ডাক পড়ল সামির! নোটিস পেয়ে কী জানালেন ভারতীয় পেসার?

শহরে না থাকায় বাংলার পেসারের পরিবার কমিশনকে জানিয়ে দেয়, ক্রিকেট খেলে ফিরে এলেই নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে এসআইআর সংক্রান্ত বিষয়গুলি মেটানো হবে।

SIR শুনানিতে এবার ডাক পড়ল সামির! নোটিস পেয়ে কী জানালেন ভারতীয় পেসার?

মহম্মদ সামি

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 January 2026 12:28

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (Special Intensive Revision, SIR) শুনানিতে এবার ডাক পড়ল ভারতীয় পেসার মহম্মদ সামির (Mohammed Shami)। তবে ক্রিকেট খেলায় ব্যস্ততার কারণে আপাতত শুনানিতে হাজিরা দিতে পারছেন না তিনি। পরিবারের তরফে নির্বাচন কমিশনকে তা জানিয়ে দেওয়া হয়েছে।

আপাতত রাজকোটে সামি

বর্তমানে ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) বাংলার হয়ে খেলতে রাজকোটে রয়েছেন মহম্মদ সামি (Mohammed Shami)। ৮ জানুয়ারি পর্যন্ত সেখানেই থাকার কথা তাঁর। বাংলা যদি পরবর্তী রাউন্ডে ওঠে, সেক্ষেত্রে ১২ জানুয়ারি থেকে ফের ব্যস্ততা শুরু। নির্বাচন কমিশনের সূত্রে খবর, ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে সামির এসআইআর শুনানিতে হাজিরার সুযোগ রয়েছে।

শুনানির নোটিস ও কমিশনের অবস্থান

সোমবার যাদবপুরের কার্জননগর স্কুলে এসআইআর শুনানিতে আসার জন্য সামিকে ডাকা হয়েছিল। কিন্তু শহরে না থাকায় বাংলার পেসারের পরিবার কমিশনকে জানিয়ে দেয়, ক্রিকেট খেলে ফিরে এলেই নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে এসআইআর সংক্রান্ত বিষয়গুলি মেটানো হবে। কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার ভারতীয় পেসার। যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

কাউন্সিলরের বক্তব্য

ওই ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস (Mousumi Das) জানিয়েছেন, কার্জননগর স্কুলের কাছেই মহম্মদ সামির (Mohammed Shami) বাড়ি। বাংলার পেসার যখন ভিনরাজ্যে খেলছেন, তখন তাঁর এসআইআর সংক্রান্ত বিষয়গুলোতে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব। সংশ্লিষ্ট বিএলও ও শাসকদলের বিএলএ, বিএলএ-২-রা বিষয়টি দেখবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, একই দিনে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে ওই এলাকার বাসিন্দা অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় (Koushik Banerjee) ও অভিনেত্রী লাবণী সরকারকে (Laboni Sarkar)। তাঁরা দু’জনেই সাউথ সিটি আবাসনের বাসিন্দা।


```