Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SIR: 'কমিশনের চক্রান্ত রুখে দিয়েছে,' বিএলএ ২-দের কাজের প্রশংসা করে সংবর্ধনা মন্ত্রী অরূপ রায়ের

রবিবার বিকেলে মধ্য হাওড়ার ২৫ নম্বর ওয়ার্ডের বকুলতলা মাঠে বিএলএ ২-দের সংবর্ধনা অনুষ্ঠান হয়। মঞ্চে প্রতিটি ওয়ার্ড ধরে মন্ত্রী নিজে হাতে উত্তরীয় পরিয়ে সম্মান জানান।

SIR: 'কমিশনের চক্রান্ত রুখে দিয়েছে,' বিএলএ ২-দের কাজের প্রশংসা করে সংবর্ধনা মন্ত্রী অরূপ রায়ের

সংবর্ধনা অনুষ্ঠানে অরূপ রায়

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 4 January 2026 23:34

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত শুনানি চলাকালীনই মধ্য হাওড়ার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অরূপ রায় (WB Minister Arup Roy) তাঁর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিএলএ ২-দের সংবর্ধনা দিলেন। তিনি দাবি করেন, বিএলএ ২-দের অক্লান্ত পরিশ্রমের কারণে নির্বাচন কমিশনের 'চক্রান্ত' থামানো সম্ভব হয়েছে।

২০২৫ সালের নভেম্বর মাস থেকে বাংলায় নির্বাচন কমিশনের (ECI) নির্দেশে এসআইআর-এর (SIR) কাজ শুরু হয়। বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাইয়ে বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গে বিএলএ ২ কর্মীরা যুক্ত ছিলেন। এক মাস পর খসড়া তালিকা প্রকাশিত হয় এবং ২৭ ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়। শাসক দল তৃণমূল (TMC) আগেই হুঁশিয়ারি দিয়েছিল, ভোটার তালিকা থেকে যেন প্রকৃত ভোটারদের নাম বাদ না যায়।

রবিবার বিকেলে মধ্য হাওড়ার ২৫ নম্বর ওয়ার্ডের বকুলতলা মাঠে বিএলএ ২-দের সংবর্ধনা অনুষ্ঠান হয়। মঞ্চে প্রতিটি ওয়ার্ড ধরে মন্ত্রী নিজে হাতে উত্তরীয় পরিয়ে সম্মান জানান। তিনি বলেন, “বিএলএ - রা চ্যালেঞ্জ হিসেবে কাজটি গ্রহণ করেছেন। দিল্লি থেকে যে চক্রান্ত করা হয়েছিল প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার, তার মোকাবিলা তাঁরা করেছেন।”

মন্ত্রী আরও কড়া ভাষায় মন্তব্য করেন, “এত জালি নির্বাচন কমিশন আমি জীবনে দেখিনি। ভারতবর্ষে যেন এমন কমিশন আর না হয়।” তাঁর দাবি, এসআইআর (SIR) চলাকালীন অন্য দলের বিএলএ ২-দের কার্যত মাঠে দেখা যায়নি। তিনি বলেন, “এই কয়েক মাসে তৃণমূল কর্মী ও বিএলএ ২-রা প্রমাণ করেছেন তাঁরা কতটা সক্রিয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (2026 WB Election) মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) আবার মুখ্যমন্ত্রী হবেন।”

মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় জানান, “১৮টি ওয়ার্ডের ৩১৩টি বুথে আমাদের কর্মীরা মানুষের ভোটাধিকার রক্ষায় কাজ করেছেন। রোদে, বৃষ্টিতে, শীতের রাতে তাঁরা বাড়ি বাড়ি ঘুরেছেন মন্ত্রীর নির্দেশ মেনেই। এই কর্মীরাই প্রকৃত চৌকিদার।”

সংবর্ধনা পেয়ে বিএলএ ২ সদস্যরা খুশি। তাঁরা বলেন, “বিএলওদের (BLO) সঙ্গে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। অন্য দলের বিএলএ ২-দের খুব দেখা যায়নি। মন্ত্রীর এই স্বীকৃতি আমাদের জন্য বড় পাওয়া।”


```