Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মোহনবাগানের উপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা, নতুন ফুটবলার নিতে বাধা নেই আর

ফিফার (FIFA) ট্রান্সফার উইন্ডো খুলতেই স্বস্তির খবর সবুজ-মেরুন শিবিরে। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা মোহনবাগানের (Mohun Bagan) উপর জারি করা ট্রান্সফার ব্যান প্রত্যাহার করে নিয়েছে। 

মোহনবাগানের উপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা, নতুন ফুটবলার নিতে বাধা নেই আর

সবুজ-মেরুন শিবির

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 June 2025 23:59

দ্য ওয়াল ব্যুরো: ফিফার (FIFA) ট্রান্সফার উইন্ডো খুলতেই স্বস্তির খবর সবুজ-মেরুন শিবিরে। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা মোহনবাগানের (Mohun Bagan) উপর জারি করা ট্রান্সফার ব্যান প্রত্যাহার করে নিয়েছে। ফলে নতুন মরশুমের জন্য জাতীয় স্তরের ফুটবলারদের সই করাতে আর কোনও বাধা রইল না আইএসএল কাপ জয়ী ক্লাবের সামনে।

২০২৩ সালে এ-লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে অস্ট্রেলীয় স্ট্রাইকার জেসন কামিংসকে দলে টেনেছিল মোহনবাগান। সেই সময় ট্রান্সফার ফি’র পুরো টাকা মিটিয়েও, ‘ট্রেনিং কমপেনসেশন’ বাবদ কিছু অর্থ পুরনো ক্লাবকে দিতে গড়িমসি হয়েছিল। যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি, সেই অর্থ পরিশোধের চেষ্টা চললেও প্রযুক্তিগত সমস্যায় নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। এর জেরেই গত ৫ মে ফিফা নিষেধাজ্ঞা জারি করে।

তবে এই সমস্যাকে বড় করে দেখেনি ফিফা। বরং ক্লাবের তরফে দ্রুত পদক্ষেপ ও সংশোধনের চেষ্টাতেই কম সময়ের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেল। সূত্রের খবর, ব্যান উঠিয়ে নেওয়ার জন্য মোহনবাগান কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ রেখেছিল ফিফার সঙ্গে।

ফলে ৯ জুন থেকে ট্রান্সফার উইন্ডো খুলতেই দলে রদবদলের কাজ শুরু করার সুযোগ পাচ্ছে মোহনবাগান। ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে, একাধিক ফুটবলারকে সই করিয়েছে তারা। এবার সবুজ-মেরুনও পুরো দমে নামবে দল গঠনের কাজে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
 


```