ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানার মোট রেটিং পয়েন্ট এখন ৭২৭। যেখানে ইংল্যান্ডের অধিনায়ক নাতালি সিভার ব্রান্ট ৭১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ওলভার্ড ১৯ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

স্মৃতি মান্ধানা
শেষ আপডেট: 17 June 2025 19:43
দ্য ওয়াল ব্যুরো: ছয় বছরের অপেক্ষার অবশেষে অবসান। ২০১৯ সালে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে (ICC ODI Ranking) ব্যাটারদের (Batting) তালিকায় শীর্ষে ছিলেন। এরপর ফের র্যাঙ্কিংয়ের সর্বশেষ তালিকায় শীর্ষে উঠে এলেন ভারতের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানার মোট রেটিং পয়েন্ট এখন ৭২৭। যেখানে ইংল্যান্ডের অধিনায়ক নাতালি সিভার ব্রান্ট ৭১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ওলভার্ড ১৯ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ পারফরম্যানস
কলম্বোতে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মান্ধানা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। এটি ছিল তাঁর ওয়ানডে কেরিয়ারের ১১তম সেঞ্চুরি। এই পারফরম্যানসের ফলেই ছয় বছরের খরার অবসান ঘটাতে তিনি সফল হয়েছেন। তালিকার ১৪তম স্থানে রয়েছেন জেমিমা রড্রিগেজ এবং ১৫তম স্থানে অধিনায়ক হরমনপ্রীত কউর।
Star India batter reclaims her throne at the top in the latest ICC Women's Player Rankings 🔥
Read more ⬇https://t.co/CFNuOGX2Kt
— ICC (@ICC) June 17, 2025 span>
আসলে স্মৃতি ২০২৪ সাল থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন। গতবছর চারটি সেঞ্চুরি-সহ করেছিলেন ৭৯৪ রান। ৫৭.৪৬ গড়ে এই রান তিনি করেছিলেন মাত্র ১৩ ম্যাচে। ২০২৪ সালে ওয়ানডেতে তিনিই ছিলেন সর্বোচ্চ স্কোরার। স্মৃতিই প্রথম ক্রিকেটার, যিনি মহিলাদের ক্রিকেটে একবছরে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। গত বছর তাঁর চার ও ছক্কার সংখ্যা ছিল যথাক্রমে ৯৫ ও ৬টি। সেটাও রেকর্ড। ২০২৫ সালেও স্মৃতির সেই ফর্ম অব্যাহত। সম্প্রতি শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজেও ভাল ফর্মে ছিলেন স্মৃতি। দীপ্তির জাদু অব্যাহত
বোলারদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাদিয়া ইকবাল রয়েছেন এক নম্বরে। ভারতের দীপ্তি শর্মা (Dipti Sharma) রয়েছেন দ্বিতীয় স্থানে। দীপ্তি ছাড়াও শীর্ষ দশে রয়েছেন আরেক ভারতীয় রেণুকা সিং ঠাকুর। তিনি ৭২৮ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।