Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Chess Candidates: শীর্ষস্থান ধরে রাখলেন প্রজ্ঞানন্দ, জেতার সুযোগ হারিয়ে কপাল চাপড়াচ্ছেন দিব্যা

মেয়েদের বিভাগে নিশ্চিতভাবে কপাল চাপড়াবেন দিব্যা দেশমুখ। আর বৈশালীর বিরুদ্ধে জেতার জায়গায় ছিলেন। সময়ের চাপে মোক্ষম কৌশলও বের করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ভুল। 

Chess Candidates: শীর্ষস্থান ধরে রাখলেন প্রজ্ঞানন্দ, জেতার সুযোগ হারিয়ে কপাল চাপড়াচ্ছেন দিব্যা

আর প্রজ্ঞানন্দ

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 March 2026 12:08

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দিন ঝলক, দ্বিতীয় দিন স্থিরতা—এই দুইয়ের মিশেলে ক্যান্ডিডেটসের (Chess Candidates 2026) মঞ্চে নিয়ন্ত্রণ ধরে রাখলেন আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। চিনের ওয়ে ই-র (Wei Yi) বিরুদ্ধে কালো ঘুঁটি নিয়ে ড্র করে যৌথভাবে শীর্ষে ভারতের গ্র্যান্ডমাস্টার। দু’রাউন্ড শেষে তাঁর ঝুলিতে ১.৫ পয়েন্ট। অন্যদিকে মেয়েদের বিভাগে সুযোগ পেয়েও একক শীর্ষে উঠতে ব্যর্থ দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। লড়াই এই মুহূর্তে আরও জমজমাট!

কালো ঘুঁটিতেও নিয়ন্ত্রণ প্রজ্ঞানন্দের

প্রথম রাউন্ডে অনীশ গিরিকে (Anish Giri) হারিয়ে আত্মবিশ্বাসী ছিলেন দক্ষিণী দাবাড়ু। দ্বিতীয় দিনে সেই ধারাই বজায় রইল। কালো ঘুঁটিতে ফ্রেঞ্চ ডিফেন্স (French Defence) খেলেও মিডল গেমে ধীরে ধীরে চাপ তৈরি করেন। তবে ওয়ে ই-ও সংযমী। নিয়মিত ঘুঁটি বদলের ফলে রাশ কখনও হাতছাড়া করেননি। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও চাপের মুহূর্তেও খেই না হারানো প্রজ্ঞানন্দকে পরবর্তী রাউন্ডে আত্মবিশ্বাস জোগাবে। এই স্থিরতা বড় টুর্নামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথম দিনের খেলা ছিল উত্তেজক। পরের দিন আলাদা ছবি। বেশিরভাগ বোর্ডেই ‘রিস্ক-ফ্রি’ দাবা নজরে এল। যেমন, ফাবিয়ানো কারুয়ানা (Fabiano Caruana) ও অনীশ গিরির ম্যাচের কোনও ফল বেরল না। জাভোখির সিন্দারভ (Javokhir Sindarov) ও ম্যাথিয়াস ব্লুবাউমের (Matthias Bluebaum) খেলাও অমীমাংসিত। হিকারু নাকামুরা (Hikaru Nakamura) এন্ডগেমে আন্দ্রেই এসিপেনকোর (Andrey Esipenko) বিরুদ্ধে ড্র ধরে রাখলেন। অর্থাৎ, আগাগোড়া হিসেবি চাল—কেউ-ই বড় ঝুঁকি নিতে নারাজ।

দিব্যার সুযোগ হাতছাড়া

তবে মেয়েদের বিভাগে নিশ্চিতভাবে কপাল চাপড়াবেন দিব্যা দেশমুখ। আর বৈশালীর (R Vaishali) বিরুদ্ধে জেতার জায়গায় ছিলেন। সময়ের চাপে মোক্ষম কৌশলও বের করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ভুল। বৈশালী চমৎকার পাল্টা চালে কুইন বলিদান (queen sacrifice) দিয়ে ড্র ছিনিয়ে নিলেন। ফলে দিব্যার একক শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া!

এই নিয়ে দু’রাউন্ড শেষ। কিন্তু মেয়েদের বিভাগে এখনও পর্যন্ত কোনও ম্যাচে জয় আসেনি। জু জিনার (Zhu Jiner) জেতার জায়গা থেকেও কাটেরিনা লাগনোর (Kateryna Lagno) বিরুদ্ধে ড্র করলেন। বিবিসারা আসাউবায়েভা (Bibisara Assaubayeva) ও আলেকজান্দ্রা গোরিয়াচকিনার (Aleksandra Goryachkina) ম্যাচ অমীমাংসিত রইল। অন্য খেলাতেও একই ছবি। সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট—ওপেন বিভাগে লড়াই ধীরে ধীরে তীব্র হচ্ছে, আর মেয়েদের বিভাগে জমছে ‘স্ট্র্যাটেজিক’ দ্বৈরথ।


```