Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

থমকে গেল ‘হাল্কাম্যানিয়া’র গর্জন! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রেসলিং তারকা হাল্ক হোগান

জন্মনাম টেরি বোলিয়া। দুনিয়া চিনত হাল্ক হোগান বলে। কিছুদিন বাদে নামের গোড়ায় ‘হলিউড’ বিশেষণ জুড়ে দেন।

থমকে গেল ‘হাল্কাম্যানিয়া’র গর্জন! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রেসলিং তারকা হাল্ক হোগান

হাল্ক হোগান

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 July 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: ‘নিজের উপর বিশ্বাস রাখো আর ভিটামিন খাও। তাহলেই দেখবে সব ঠিক আছে!’

তরুণদের সুখী জীবনলাভের টোটকা বাতলে দিয়েছিলেন যিনি, সেই জমকালো সাজপোশাক, চোখে আঁটা সানগ্লাস, উচ্চকিত গলা, বডি স্ল্যামের সিগনেচার মুভ আর ফিনিশিংয়ের ঠিক আগে দর্শকদের দিকে গুনে গুনে চারবার কান পেতে নিজের জয়গান শোনার আর্জি জানানো রেসলার হাল্ক হোগান (Hulk Hogan) গতকাল প্রয়াত হয়েছেন (Hulk Hogan Died)। বয়স হয়েছিল ৭১ বছর। আমেরিকার ফ্লোরিডার (Florida) ক্লিয়ারওয়াটারে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হোগান।

হাল্ক মানেই ভরপুর বিনোদন। হোগান মানেই আবেগের বিস্ফোরণ। শুরুতে পোস্টার বয়। ধাপে ধাপে নিজেই রেসলিংয়ের প্রতিষ্ঠান। হয়ে ওঠেন ডব্লিউডব্লিউই-র (WWE) সর্বকালের অন্যতম সেরা তারকা, কিংবদন্তি কুস্তিগির (WWE Wrestler)।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রেসলিং মহলে শোকের ছায়া। এক আবেগঘন পোস্টে ডব্লিউডব্লিউই জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাই, ‘হল অফ ফেমার’ হাল্ক হোগান প্রয়াত হয়েছেন। পপ-সংস্কৃতির তারকা হিসেবে হোগান আটের দশকে ডব্লিউডব্লিউই-র নাম দুনিয়াজুড়ে ছড়িয়ে দেন। হোগানের পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

জন্মনাম টেরি বোলিয়া। দুনিয়া চিনত হাল্ক হোগান বলে। কিছুদিন বাদে নামের গোড়ায় ‘হলিউড’ বিশেষণ জুড়ে দেন। ১৯৮৫ সালে আয়োজিত প্রথম ‘রেসলম্যানিয়া’র প্রধান আকর্ষণ ছিলেন হোগান। তখন তিনি সবে উঠছেন। তারপর কয়েক বছর ধরে তিনি হয়ে ওঠেন ডব্লিউডব্লিউই-র অন্যতম আকর্ষণ। আন্দ্রে দ্য জায়ান্ট থেকে র‌্যান্ডি স্যাভেজ, দ্য রক থেকে শুরু করে সংস্থার কর্ণধার ভিন্স ম্যাকমাহন—সকলের বিরুদ্ধে নেমেছেন। জয় হোক বা পরাজয়, রিংয়ে তুফান তুলেছেন। এরিনা মাতিয়ে রেখেছেন।  কেরিয়ারে অন্তত ছ'বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন হোগান। ২০০৫ সালে তাঁকে ডব্লিউডব্লিউই হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

আটের দশকেই শুরু হয়েছিল ‘হাল্কাম্যানিয়া’ (Hulkamania)—হোগানের নামে গর্জে উঠত স্টেডিয়াম। লাল-হলুদ পোশাক, ঘন সোনালি গোঁফ আর তাঁর ‘২৪ ইঞ্চির পাইথনস’ নামে খ্যাত দুই পেশিবহুল বাহু—অল্প দিনের মধ্যেই হাল্ক হোগান হয়ে ওঠেন আমেরিকান হিরোর প্রতিমূর্তি।

অনেক দিন আগেই রেসলিং দুনিয়া থেকে অবসর নিয়েছেন। হালফিলে রাজনীতিতে পা রাখেন। ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানান। মঞ্চে রেসলিংয়ের ট্রেডমার্ক ঢঙে গলা ছেড়ে ঘোষণা করেন, ‘আমেরিকা আবার মহান হবে, ব্রাদার!’ এই মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের প্রচারে নতুন মাত্রা যোগ করেছিল।


```