Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দাবা বিশ্বকাপে ইতিহাস! ‘অল ইন্ডিয়ান ফাইনালে’ দিব্যা দেশমুখের মুখোমুখি কোনেরু হাম্পি

পরের খেলা ছিল ‘উইন অন ডিমান্ড’। অর্থাৎ হারলেই বিদায়। এই গেমে হাম্পি খোলস ছেড়ে বেরিয়ে আসেন।

দাবা বিশ্বকাপে ইতিহাস! ‘অল ইন্ডিয়ান ফাইনালে’ দিব্যা দেশমুখের মুখোমুখি কোনেরু হাম্পি

কোনেরু ও দিব্যা

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 July 2025 10:03

দ্য ওয়াল ব্যুরো: ফিডে (FIDE) মহিলা দাবা বিশ্বকাপে ইতিহাসের দোরগোড়ায় ভারতের দুই গ্র্যান্ডমাস্টার—কোনেরু হাম্পি (Koneru Humpy) ও দিব্যা দেশমুখ। জর্জিয়ার বাতুমি (Batumi) শহরে বৃহস্পতিবার রাতে চিনের লেই টিংচিকে (TIngjie Lei ) টাইব্রেকারে হারিয়ে ফাইনালে (FIDE Women's World Cup) উঠলেন হাম্পি। সেখানে অপেক্ষায় উদীয়মান তারকা দিব্যা (Divya Deshmukh)। শনিবার শুরু অল-ইন্ডিয়ান ফাইনাল। তার আগে আজ, শুক্রবার, একদিনের বিশ্রাম।

এই জয়ের সুবাদে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা মহিলা ক্যান্ডিডেটস টুর্নামেন্টে জায়গা পাকা করে ফেললেন দু'জনেই। অর্থাৎ, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভারতের দুই দাবাড়ুই এখন সম্মুখসমরে!

গতকাল নিয়মিত সময়ের দুটি গেমই ড্র হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম দফার দুইটি ১৫ মিনিটের খেলাও অমীমাংসিত থাকে। এরপর আরও দ্রুত টাইব্রেকার—দু’টি ১০ মিনিটের খেলা। এই র‍্যাপিড সেটে প্রথমে এগিয়ে যান লেই টিংচি। মাঝের খেলায় একটি বোড়ে খুইয়ে বসেন হাম্পি। রানির পাশের আরও একটি গজ হারিয়ে ম্যাচের উপর হাম্পির নিয়ন্ত্রণ আরও দুর্বল হয়।

পরের খেলা ছিল ‘উইন অন ডিমান্ড’। অর্থাৎ হারলেই বিদায়। এই গেমে হাম্পি খোলস ছেড়ে বেরিয়ে আসেন। কুইন পন ওপেনিং দিয়ে শুরু করে ম্যাচের একচেটিয়া রাশ হাতে তুলে নেন। দুর্দান্ত টেকনিক আর অদম্য জেদে লড়াইয়ের মোড়ই ঘুরিয়ে দেন হাম্পি।

পরের টাইব্রেক সেটের প্রথম খেলায় সাদা গুটিতে হাম্পি প্রতিপক্ষকে কার্যত চূর্ণ করেন। দ্বিতীয় খেলায় শুরুতেই ইতালিয়ান ওপেনিং দিয়ে চালের পরে চাল, নিখুঁত আক্রমণ, জমাট রক্ষণ। ফাইনালে যাওয়ার জন্য একটি ড্র-ই যথেষ্ট ছিল। কিন্তু হাম্পি হাড্ডাহাড্ডি লড়াই জিতেই অন্তিম যুদ্ধের অঙ্গনে পা রাখলেন।

দীর্ঘ কেরিয়ারে এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপে দলগত সোনা, জাতীয় ও আন্তর্জাতিক বহু ট্রফি জিতেছেন কোনেরু হাম্পি। শুধু এই একটি খেতাব, বিশ্বকাপই অধরা ছিল।

অন্যদিকে, দিব্যা দেশমুখ, নাগপুরের ১৮ বছরের বিস্ময়কন্যা, একের পর এক চমক দিয়ে উঠেছেন ফাইনালে। ইন্টারন্যাশনাল মাস্টারের পর তাঁর লক্ষ্য দুনিয়ার সেরা দাবাড়ুর খেতাব দখল। শেষ হাসি হাসবেন কে, ছবিটা স্পষ্ট হবে আগামিকাল।


```