Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ইস্টবেঙ্গল শিবিরে অশান্তি! লাল-হলুদ বিবাদ এবার হাতের বাইরে?

ইস্টবেঙ্গলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্স ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

ইস্টবেঙ্গল শিবিরে অশান্তি! লাল-হলুদ বিবাদ এবার হাতের বাইরে?

ইস্টবেঙ্গল এফসি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 March 2026 12:34

দ্য ওয়াল ব্যুরো: শনিবার (১৪ মার্চ) হৃত গৌরব ফিরে পাওয়ার লক্ষ্যে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC controversy)। প্রতিপক্ষ তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল কেরালা ব্লাস্টার্স এফসি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল ৫টা থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

চলতি মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ-এর শুরুটা ইস্টবেঙ্গলের জন্য বেশ আশাব্যঞ্জকই ছিল। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে ছন্দপতন ঘটেছে লাল-হলুদ শিবিরে। গত দু’টি ম্যাচে দলের খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সমর্থক মহলে।

প্রথমে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ১–২ গোলে পরাজিত হয় কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাব। এরপর এফসি গোয়া-র বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য ড্র হয়। টানা দুই ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন লাল-হলুদ সমর্থকরা।

এই হতাশার প্রতিফলন শোনা গিয়েছিল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার-এর বক্তব্যেও। তিনি বলেছিলেন, “দল খুব খারাপ খেলেছে। কপালও সঙ্গ দেয়নি, তাই ম্যাচটা জিততে পারলাম না। তবে আরও ভালো খেলতে হবে।” একইসঙ্গে তিনি আরও যোগ করেন, “নেই-নেই করে আমরা আর কতদিন অভিযোগ করব? এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। জিততে পারিনি, সেটাই আমাদের দুর্ভাগ্য।”

তবে এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ। শুক্রবার প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠকে তিনি কার্যত হুঙ্কারের সুরে বলেন, সমর্থকদের হতাশা ও ক্ষোভ নিয়ে যে আলোচনা ছড়ানো হচ্ছে, সেটি আসলে একটি ‘ন্যারেটিভ’ তৈরি করার চেষ্টা।

অস্কার বলেন, “আমাদের ক্লাবের মধ্যেই এমন কিছু মানুষ আছেন, যাঁরা ক্লাবের উন্নতি দেখতে চান না। গত কয়েকটা ম্যাচ ধরেই দেখছি, দলের ফুটবলারদের এবং আমাকে নিয়ে তারা সমালোচনা করছে। তারা কারা, সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। পরিস্থিতি প্রতিকূল হলেই এরা গর্ত থেকে বেরিয়ে আসে।”

এখানেই থামেননি ইস্টবেঙ্গল কোচ। তিনি আরও বলেন, “এইবার ক্লাবের টেকনিক্যাল সিদ্ধান্তগুলো একটু ভিন্নভাবে নেওয়া হয়েছে। সেই কারণেই অতীতে যাঁরা সিদ্ধান্ত নিতেন, তাঁরা খুব একটা খুশি নন। সুযোগ পেলেই তারা সমালোচনা করে যাচ্ছেন।”


```